ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240117183138.jpg

IMG20240117183143.jpg

ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি ।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20240117_175921.jpg

নামপরিমাণ
ফুলকপি১ কেজি
শিম৫০০ গ্ৰাম
টমেটোপাঁচটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
ধনিয়া পাতাপরিমান মত
লবণপরিমাণ মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1705492852294.jpg

  • প্রথমে আমি একটি পাতিল চুলার উপরে বসাই। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ২↙️

IMG_20240117_180438.jpg

  • পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে কাঁচামরিচ ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৩↙️

1705493246803.jpg

  • এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20240117_181002.jpg

  • তারপর আমি সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

1705493537947.jpg

  • এই ধাপে আমি ফুলকপি এবং শিম পাতিলের মধ্যে ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20240117_181445.jpg

  • শিম এবং ফুলকপি নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20240117_181547.jpg

  • শিম এবং ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20240117_181807.jpg

  • এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20240117_182029.jpg

  • আমি ঢাকা দিয়ে পাতিল ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে সবজি নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ১০↙️

IMG_20240117_182341.jpg

সবজি রান্না হয়ে আসলে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20240117124326.jpg

IMG20240117183138.jpg

IMG20240117183143.jpg

আমার ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ফুলকপি সিম টমেটো বলতে গেলে শীতের সবগুলা সবজি একসাথে করে রেসিপি তৈরি করেছেন তবে আমার মনে হয় রেসিপিতে যদি ঝোল আরো একটু শুকনো হতো তাহলে বেশি সুস্বাদু হতো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

শীতকালীন অনেকগুলো সবজি একত্রিত করে রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি শীতকালীন সবজিগুলো যদি একত্রিত করে রান্না করা যায় তাহলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়।

 2 years ago 

এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বেশ কয়েকটি সবজি দিয়ে মিক্স সবজি রেসিপি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এরকম বেশ কয়েকটি সবজি একত্রে রান্না করলে সে তরকারিটা খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিতে একটি ডিম দিলে রেসিপিটি আরও বেশি আকর্ষণীয় হতো। যাহোক অনেক সুন্দর একটি মিক্স সবজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ভাই আপনার অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

শীতকালীন সবজি ফুল কপি সিম এবং টমেটো এই তিনটি একসাথে রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে। আপনি দেখছি খুব সুন্দর ভাবে এই রান্নাটি পরিবেশন করেছেন। আপনি তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই স্বাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপনি চমৎকার একটা রেসিপি শেয়ার করেছেন। শিম,ফুলকপি টমেটো দিয়ে সুন্দর একটা মিক্স সবজি ভাজি রান্না করছেন। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই রেসিপি পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রেসিপিটি দেখেই বুজা যাচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছে। শীতের সময় খেতে খুবই টেস্ট পাওয়া যায় এসব সবজি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শীতকাল মানে বিভিন্ন শাকসবজি পাওয়ার সুন্দর একটি মুহূর্ত। তাই এই সময়ে বিভিন্ন শাকসবজি একসাথে মিশ্রণ করে রান্না করে খেতে বা ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। ঠিক তেমনি বেশ কিছু সবজির সমন্বয়ে আমাদের মাঝে রেসিপি করে দেখিয়েছেন। ছিল আপনার এই রেসিপি।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলকপি শিম টমেটো দিয়ে দারুণ লোভনীয় রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।এই ভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে।রেসিপিটি তৈরি পদ্ধতি খুব সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ কয়েক পদের সবজি একসাথে করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে।ফুলকপি,শিম টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সু স্বাগতম জানাই ভাই ভালো থাকবেন

 2 years ago 

আপনিও ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 62876.37
ETH 1829.96
USDT 1.00
SBD 0.39