কিছু সবজি ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু সবজি ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1696833713832.jpg

বরবটি ফুলের আলোকচিত্র

IMG20231008093126.jpg

IMG20231008092932.jpg
লোকেশন
Device :- realme C55

  • বরবটি আমাদের সকলের বেশ পরিচিত সবজি। বরবটি বর্ষাকাল এবং শীতকালে বেশি পাওয়া যায় । আমাদের দেশে বরবটি প্রচুর পরিমাণে উৎপাদন করা হয়। সবজি হিসেবে বরবটি সকলের নিকট বেশ জনপ্রিয় । সাধারণত বরবটি মাছ দিয়ে রান্না করা হয়। তা ছাড়া বরবটি দিয়ে নানা রকম মজাদার রেসিপি তৈরি করা হয়। বরবটি দিয়ে ভর্তা তৈরি করা হয়। যা মা বোনদের নিকট সবচেয়ে বেশি জনপ্রিয়। বরবটি ফুল খুবই সুন্দর। ফুলে নান্দনিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ফুল গুলো সাদা এবং হালকা গোলাপি রঙ্গে হয়ে থাকে।

পাট শাকের ফুলের আলোকচিত্র

IMG20230925120707.jpg

IMG20230925120650.jpg
লোকেশন
Device :- realme C55

পাট শাক আমাদের সকলের বেশ পরিচিত। সাধারণত পাট শাক ডাল দিয়ে রান্না করা হয়ে থাকে এবং ভাজি করা হয় । পাট থেকে সোনালী আঁশ সৃষ্টি হয় যা অর্থনৈতিক এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাট শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বেশ পুষ্টিগুণ রয়েছে পাট শাকের মধ্যে। পাট শাক বর্ষার শুরুতে উৎপাদন করা হয়। বর্ষাকালে প্রচুর পরিমাণ পাট শাক পাওয়া যায়। পাট শাক ফুল খুবই ছোট হলুদ রঙ্গের হয়ে থাকে। হলুদ ফুল দেখতে খুবই সুন্দর।

জালি কুমড়া ফুলের আলোকচিত্র

IMG20230925120435.jpg

IMG20230925120452.jpg

লোকেশন
Device :- realme C55

সবজির মধ্যে জালি কুমড়া অন্যতম। সাধারণত জালি কুমড়া চিংড়ি এবং ডাল দিয়ে রান্না করা হয়ে থাকে ‌। বর্ষাকালে জালি কুমড়া বেশি উৎপাদন করা হয়ে থাকে‌। গ্ৰাম অঞ্চলের সবার বাড়িতে কমবেশি জালি কুমড়া গাছ লাগানো হয়ে থাকে‌। জালি কুমড়া খুবই পুষ্টিকর। জালি কুমড়ার মধ্যে প্রোটিন, ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি পাওয়া যায়। জালি কুমড়া ফুল দেখতে খুবই সুন্দর। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল দেখতে খুবই দুর্দান্ত।

চিচিঙ্গা বা, সসিন্দা ফুলের আলোকচিত্র

IMG20230801102016.jpg

IMG20230801101743.jpg
লোকেশন
Device :- realme C55

সসিন্দা আমাদের সকলের খুব পরিচিত সবজি। বর্ষাকালে বেশি পাওয়া যায়। সসিন্দা লম্বা আকৃতি পেঁচানো হয়ে থাকে। কাঁচা বাজার গেলে চিচিঙ্গা সবজি চোখে পড়ে। সসিন্দা খেতে সবাই কম বেশি ভালোবাসে। চিচিঙ্গা সাদা ফুল দেখতে খুবই সুন্দর। চিচিঙ্গা ফুলের সাদা আঁশ নিয়ে রাতে পাপড়ি মেলে। চিচিঙ্গা ফুলের অসাধারণ সুন্দর দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। চিচিঙ্গা সবজি খাওয়া মানবদেহের জন্য খুবই ভালো। মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সসিন্দা বেশ কার্যকরী ভূমিকা পালন করে।

শসা ফুলের আলোকচিত্র

IMG20230802104241.jpg

IMG20230802104219.jpg
লোকেশন
Device :- realme C55

শসা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না। শসা সবাই খুব বেশি পছন্দ করে। যে কোনো খাবার খাওয়ার সময় শসার সালাদ না খেলে কেমন যেন খাবারের পরিপূর্ণতা তৃপ্তি আসে না। শসা লম্বা আকৃতির হয়ে থাকে। শসার উপরের অংশ সবুজ এবং ভিতরে সাদা রংয়ের হয়ে থাকে। শসা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শসাত প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। তাছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম পটাশিয়াম ইত্যাদি পাওয়া যায়। শসা ফুল খুবই সুন্দর। ফুল গুলো ছোট হয়ে থাকে ‌‌ । পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুলের পাপড়ির হলুদ রঙের হয়ে থাকে।

পেঁপে ফুলের আলোকচিত্র

IMG20231007102853.jpg

IMG20231007102839.jpg
লোকেশন
Device :- realme C55

পেঁপে সবজি এবং ফল হিসেবে আমাদের সকলের নিকট বেশ পরিচিত। পেঁপে কাঁচা অবস্থায় উপরের অংশ সবুজ এবং ভিতরে অংশ সাদা রঙের হয়ে থাকে। পেঁপে পাকলে হলুদ রঙের হয়। পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে আমাদের সকলের নিকট বেশ পরিচিত। পেঁপের অনেক ভেষজ গুণাবলী রয়েছে। পেঁপে সারা বছর ধরে পাওয়া যায়। আমাদের সবার বাড়িতে কমবেশি পেঁপে গাছ রয়েছে। পেঁপে ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট অসাধারণ। ফুলগুলো সৌন্দর্য আমাদের সবার নজর কাড়ে।

কাঁকরোল ফুলের আলোকচিত্র

IMG20230802104419.jpg

IMG20230927093051.jpg

লোকেশন
Device :- realme C55

কাঁকরোল সবজির সৌন্দর্য বেশ অসাধারণ। কাঁচা বাজারে গেলে কাঁকরোল দেখে খুব ভালো লাগে। কাঁকরোল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। কাঁকরোল সবজি হিসেবে সবার নিকট বেশ পরিচিত। সাধারণত মাছ দিয়ে রান্না করা হয়। তাছাড়া আরও বিভিন্ন ভাবে কাঁকরোলের সুস্বাদু রেসিপি তৈরি করা হয়ে থাকে। কাঁকরোল ফুল দেখতে খুবই সুন্দর ‌। কাঁকরোল পাপড়ি সাদা রঙের হয়ে থাকে।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

একেবারে সবজির ফুলের ফটোগ্রাফি নিয়ে চলে এসেছেন ভাই। বরবটি এবং কাঁকরোল এর ফুল আমি আগে কখনো দেখিনি। পাশাপাশি মিষ্টি কুমড়ার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি যেটাকে মিষ্টি কুমড়া ফুল বলেছেন তা মিষ্টি কুমড়া নয় জালি কুমড়া। ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু সবজি ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুলে ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি, আপনি খুব চমৎকার ভাবে আপনার মোবাইলে ক্যাপচার করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই ,এত সুন্দর অনুভূতি শেয়ার।

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি ছিল। খুব ভালো লাগলো তোমার ফটোগ্রাফি গুলো দেখে । যথাযথ বর্ণনার মাধ্যমে সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবসময় এই কামনা করছি।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর ভাবে উৎসাহ প্রদান করার জন্য । ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকবেন।

 3 years ago 

চমৎকার কিছু সবজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। এবং সবগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে পাট শাকের ফুল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম । ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফি কাছ থেকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তবে বরবটি ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ পাপড়ির সাথে পানি জমে থাকায় সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে ‌। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি থেকে বলছেন ভাই, বৃষ্টির ফোটা কারণে বরবটি ফুল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি আজকে বেশ দারুন দারুন সবজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে প্রায় প্রতিটা সবজি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এগুলো সবজি ফুল হলে কি হবে দেখতে কিন্তু বেশ দারুন। যাই হোক ধন্যবাদ আপনাকে এই ভিন্ন ভিন্ন সবজি ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সবজি ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া আপনি বেশকিছু সবজি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনার দেয়া ফটোগ্রাফির মাধ্যমে আমি এই প্রথম চিচিঙ্গা ও কাঁকরোল ফুল দেখতে পেলাম।দারুন হয়েছে সবগুলো ফটোগ্রাফি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি প্রথমবার চিচিঙ্গা ও কাঁকরোল ফুল দেখতে পেলেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বরবটি আমার খুব ভালো লাগে, এর ফুল যে এত চমৎকার সুন্দর আমি আগে কখনো দেখিনি, সত্যি এই ফুলটার একটা অন্যরকম সৌন্দর্য ছিল।

 3 years ago 

জি ভাই বরবটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। সুন্দর অনুভূতি শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেলাম। সত্যি তো দেখে মুগ্ধ হয়ে গেছি সবজি ফুলের ফটোগ্রাফি গুলো। কারণ আপনি সবজি ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে নিলেন। অনেক ভালো লেগেছে পেঁপে ফুলের ফটোগ্রাফি। তাছাড়া পাট শাকের ফুলের ফটোগ্রাফি নিলেন চমৎকার ছিল।

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আপনার ভালো লেগেছে যেন খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে ফটোগ্রাফি গুলো দেখে উৎসাহ প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37