যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষ পৃথিবীতে আর বাঁচে না।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষ পৃথিবীতে আর বাঁচে না এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20230626_122044.jpg
লোকেশন
Device :- Redmi note 7

স্বপ্ন শব্দটি আমাদের জীবনের সাথে জড়িত। স্বপ্ন শব্দটি যদিও আমাদের কাছে অতি সাধারণ মনে হয়। তবে এর প্রভাব আমাদের জীবনে ব্যাপক। স্বপ্ন হলো হৃদয়ের আবেগ বা, অনুভূতির সমষ্টি। যা মানুষ মনে মনে কল্পনা করে। মানুষ হাজার রকমের স্বপ্ন দেখে।কিছু কিছু স্বপ্ন পূরণের জন্য মানুষ প্রাণপণে চেষ্টা করে যায়। মানুষের জীবনে ভবিষ্যতে কি ঘটবে কখনো তা দেখতে পারে না। কিন্তু মানুষ ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে। মানুষ স্বপ্ন পূরণের জন্য বেঁচে থাকে। মানুষ স্বপ্ন দেখে মনের মাঝে আশা জাগ্রত করে‌। আর সেই আশা কে বাস্তবে রূপান্তরিত করার জন্য কঠোর পরিশ্রম করে থাকে।

স্বপ্ন যা মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। কোন কিছু পাওয়ার জন্য মানুষ প্রথমে স্বপ্ন দেখে। আর সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষ পরিকল্পনা করে ঐ পরিকল্পনা অনুযায়ী মানুষ কাজের দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়। লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে যদি কাজে কে ত্বরান্বিত করতে পারে তাহলে স্বপ্নকে ছোঁয়া যায়। বলা হয়ে থাকে মানুষ যা ঘুমের মধ্যে দেখে তা স্বপ্ন নয় কাল্পনিক। আর যেটা জাগ্রত অবস্থায় দেখে তা হচ্ছে স্বপ্ন। মানুষ স্বপ্নের জন্যই বাঁচে থাকে। যেই মানুষ স্বপ্ন দেখে না তার আত্মা মৃত। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের স্বপ্ন দেখা নিস্তব্ধ হয়ে গেছে ।

হৃদয় আছে তবে হৃদয়ের অনুভূতি নেই। দেহ আছে তবে বেঁচে থাকার অনুভূতি হারিয়ে গেছে। বাস্তবিক ভাবে বলা যায় যে বেঁচে থাকার অন্যতম মাধ্যম হলো স্বপ্ন। যে মানুষ স্বপ্ন দেখে না বা, হৃদয়ের মধ্যে স্বপ্ন অনুভব হয় না। সে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। তার বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে যায়। উপমা দিয়ে বলা যায় যে একজন ছেলে স্বপ্ন দেখে ছেলেটি উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো চাকরি করবে। ছেলেটির পিতা-মাতা আত্মীয়-স্বজন তাকে স্বপ্ন দেখায় ভালো লেখাপড়া করে একটি ভালো চাকরি যোগাড় করার। ছেলেটি যখন উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কোন চাকরি পায় না।

তখনই ছেলেটির স্বপ্ন গুলো ভেঙ্গে যায় । হৃদয়ের রঙ্গিন স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় অন্ধকার গহীনে। ছেলেটি যখনই আর নতুন কোন স্বপ্ন দেখতে পারে না তখনই তার কাছে মনে হয় চাকরি না পাওয়াটা জীবনের সবচেয়ে ব্যর্থতা। তখনই তার কাছে জীবন মূল্যহীন হয়ে পড়ে। নতুন কোন স্বপ্ন না দেখার ফলে জীবন চলে যায় আত্মহত্যার পর্যায়ে।একজন ছেলে একজন মেয়েকে খুব বেশি ভালোবাসে। ওই ছেলেটি প্রিয় জনকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখে। ভবিষ্যৎ জীবনের প্রতিটি মুহূর্তের জন্য ছেলেটির হৃদয়ের মনি কোঠায় মেয়েটির জন্য হাজার রকমের স্বপ্ন হৃদয়ের মাঝে জাগ্রত হয়।

কোন কারনে মেয়েটির যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে ওই ছেলেটির স্বপ্ন গুলো ভেঙ্গে যায়। ধীরে ধীরে ছেলেটির স্বপ্ন দেখা হারিয়ে যায়। হৃদয়ের মাঝে যখন ছেলেটির কোন রকম স্বপ্ন অনুভব হয় না তখনই ছেলেটি আত্মহত্যার পথ বেছে নেই। নিজের জীবনকে মূল্যহীন ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকা তুচ্ছ মনে করে। মানুষ ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার মূল দুই তিনটি কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হলো হৃদয়ের মাঝে কোনরকম স্বপ্ন জাগ্রত না হওয়া। আত্মহত্যা করার প্রধান কারণ হলো নিজের জীবনকে তুচ্ছ মনে করা নিজের জীবনকে নিয়ে কোন রকম স্বপ্ন না দেখা।

যে ব্যক্তি স্বপ্ন দেখে সেই ব্যক্তি কখনো মরতে চাই না সে হাজার রকমের প্রতিকূল পরিবেশে মাঝে নিজের জীবনকে টিকিয়ে রাখে স্বপ্ন গুলো বাস্তবে রূপান্তরিত করার জন্য। স্বপ্ন গুলোকে দেখার জন্য। স্বপ্ন পূরণ হবে এই ভেবে ভেবে সেই জীবনের প্রতিটি মুহূর্ত পার করে নানা রকমের বাধা বিপত্তির মুখে। স্বপ্নই মানুষের জীবনকে বেঁচে রাখে। বাঁচার জন্য ইচ্ছে জাগ্রত করে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় আরো উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

বাস্তবিক অর্থে বেঁচে থাকার অবলম্বন হলো স্বপ্ন। তবে মাঝে মাঝে স্বপ্নপূরণ হওয়ার আগেই আমরা এই পৃথিবী থেকে চলে যাই। আসলে সময় দ্রুত চলে যায়। কখনো স্বপ্নে বিভোর হয়ে থাকি আমরা কখনো বা নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাই। এভাবেই হয়তো চলছে জীবন। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 3 years ago 

খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন সত্যিই বাস্তবিক অর্থে বেঁচে থাকার অবলম্বন হলো স্বপ্ন। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সত্যিই যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষ বেঁচে থেকেও মৃত কারন তার ভেতর অনুভূতিগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। কিছু কিছু মানুষ তো স্বপ্ন দেখতেও ভয় পায়, পরিস্থিতির কারণে। তবুও আমি মনে করি চোখ কান খোলা রেখে জেগে জেগে স্বপ্ন দেখা উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে আগ্রহ জাগায় । এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

স্বপ্ন দুই প্রকার একটা ঘুমিয়ে স্বপ্ন দেখা, একটা বাস্তবে স্বপ্ন দেখে। স্বপ্ন মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে স্বপ্ন দেখে না তার সেটা জীবন নয়। মানুষ স্বপ্ন দেখতে যেমন ভালোবাসা ঠিক তেমন স্বপ্ন নেই মানুষ বেঁচে থাকে। আরে স্বপ্নকে সার্থক করার জন্যই মানুষ জীবনে এত কিছু করে। যে মানুষ বেচে থেকে স্বপ্ন দেখে না তার হৃদয় বলে কিছু নেই। স্বপ্ন মানুষের জীবনে বেঁচে থাকার উৎসাহ দেয়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দুর্দান্ত মন্তব্য করেছেন সত্যিই যেই জীবন স্বপ্ন দেখে না সেটা জীবন নয়। এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট করে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে আমাদের সকলেরই স্বপ্ন দেখা উচিত স্বপ্ন বলতে আমি সেটাই বোঝায় যে স্বপ্নটা মানুষকে ঘুমাতে দেয় না। আমরা ঘুমিয়ে থেকেছে স্বপ্নটা দেখি সেটা মূলত কোন স্বপ্ন নয়। স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হবে তাহলেই স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করি। আপনার ছোট্ট ছোট্ট উদাহরণ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আমরা ঘুমিয়ে থেকে যেই স্বপ্ন দেখি সেটা মূলত কোন স্বপ্ন নয় । এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

সুন্দর টপিক্স নিয়ে আপনার আজকের আলোচনা পড়ে অনেক ভালো লাগলো।প্রতিটি মানুষের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে বলে মানুষ বেঁচে থাকে। মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে নতুন নতুন আশা তৈরি করে এবং দীর্ঘদিন বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। একদম ঠিক বলছেন যদি স্বপ্ন না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতো না। যেদিন মানুষের স্বপ্ন ফুরিয়ে যায় সে দিন মানুষ আর বেঁচে থাকার ইচ্ছে করে না।

 3 years ago 

ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলো মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। মন্তব্য করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38