আমার লেখা কবিতা "দুঃখ "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা দুঃখ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230714_154528.jpg

দুঃখ

আমার জীবনটা কেন এমন?
দুঃখ তার চির চেনা রূপ ।
জীবনটা আমার খুবই অদ্ভুত
দুঃখ যে আমার চির সাথী‌।

জীবনে কত কি আসলো গেলো
দুঃখ যে যায় নি আমার।
দুঃখ যে আমায় ভালোবেসে
পিছু ডাকে বারবার।

দুঃখ যে আমার ভালো থাকার অনুভব
এলোমেলো জীবনের ভাবনা‌।
দুঃখ যে আমার নিরাশা থেকে
ফিরে আসার শেষ ভরসা।

দুঃখ আমার বিষন্ন মনের সঙ্গের সাথী
চোখের জলের আনন্দ।

দুঃখ আমার একাকীত্ব মনের
হৃদয় ভাঙ্গা আবেগের অনুভূতি।

দুঃখ আমার খুব ভালো না থাকার
হৃদয়ের ব্যথা ভুলে যাওয়ার কল্পনা।

আবেগহীন হৃদয়ে দুঃখ তোমায় ভালোবাসি
এই ব্যর্থহীন জীবনের ছায়া তুমি।

নিয়তির খেলায় বারবার
দুঃখ নিয়ে জয়ী আমি
চোখের পাতায় তোমারি স্বপন।

দুঃখ আমায় স্পর্শ করো নিবিড় ভাবে
তুমি যে আমায় শেষ নিঃশ্বাসের স্নিগ্ধ বাতাস।

আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এই কবিতার প্রতিটি ছন্দ আমার হৃদয়ের খুব গভীর থেকে লেখা। আমার জীবনে কত কি আসলে গেলো তবে কখনো দুঃখ আমাকে ছেড়ে যায় নি । দুঃখ যে আমায় খুব বেশি ভালবাসে আমার ভাগ্যের সাথে জড়িয়ে থাকে বারবার। সবাই হয়তো সুখ নিয়ে অনেক খুশি থাকে না হয় আমি দুঃখ নিয়ে খুশি হলাম। দুঃখ যে আমায় ভালোবাসে খুব বেশি তাইতো আমি তাকেও ভালোবাসি অনেক বেশি। দুঃখ আমার চোখের অশ্রু হয়ে ঝরে পড়ে আনন্দের বেশে একাকীত্ব জীবনের সাথী হয়ে পাশে থাকে প্রতিটি ক্ষণে। জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত দুঃখ যে আমায় ভালোবাসে যাবে নিঃস্বার্থভাবে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের লেখা একটি স্বরচিত কবিতা। আসলে আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রতিটা মানুষের জীবনে কমবেশি দুঃখ আছে। আপনি আজকে দুঃখকে কেন্দ্র করে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে আপনার খুব ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্টের আকাশের ফটোগ্রাফিটি দেখেই পোস্ট পড়তে চলে এলাম।আকাশের ফটোগ্রাফি গুলো দারুন লাগে দেখতে।যাই হোক দুঃখ নিয়ে খুব সুন্দর ভাবে কবিতাটি লিখলেন।প্রতিটি লাইনে দুঃখকে আপন করার অনুভূতি গুলো লক্ষ্য করলাম।খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দুঃখ অনুভুতিকে।অসাধারণ হয়েছে আপনার কবিতাটি।শেয়ার করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আকাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশ সুন্দর। কবিতাটির পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি আজকে দেখছি দুঃখ নিয়ে একটা কবিতা লিখেছেন। কে বলেছে আপনার কবিতা লেখার প্রতি যথেষ্ট জ্ঞান নেই । আমি তো দেখছি আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন। আর আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। কবিতার প্রত্যেকটা লাইন বেশ ভিন্ন একটা অনুভূতি থেকে লেখা হয়েছে দেখে বুঝতে পারছি।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

বাহ্ জীবনের ‍দুঃখগুলো কে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আপনি আজ আমাদের মাঝে শেয়ার করলেন। দুঃখ গুলো এমনই হয়। সহজেই তারা পিছু ছাড়তে চায় না। চায় না একটু সুখের ছোয়াঁয় আমাদের মনটাকে ভরে দিতে। জীবনের দুঃখ গুলো সব সময়েই আমাদের পিছু ডাকে বারে বারে।

 3 years ago 

দুঃখ আমাদের পিছু ডাকে বারে বারে এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জীবনে কত কি আসলো গেলো
দুঃখ যে যায় নি আমার।
দুঃখ যে আমায় ভালোবেসে
পিছু ডাকে বারবার।

দুঃখ কবিতাটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা লাইন পড়তে ভালো লেগেছে, বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ভিন্ন টপিকের লেখা কবিতা দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে জীবনে সুখ দুঃখ সবকিছুই থাকে। আমাদের জীবনে দুঃখ যেমন রয়েছে, তেমনি একদিন না একদিন সুখ অবশ্যই আসবে। আপনার এই কবিতাটির নাম কিন্তু বেশ ভালো ছিল। দুঃখ কবিতাটা অনেক সুন্দর করে লিখলেন। আসলে সবাই সুখের ছোঁয়া পেতে চায়। সুখ আসবে দুঃখ থাকলে। বেশ ভালোই উপভোগ করলাম আপনার লেখা কবিতাটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42