আমাদের জীবনে সময়ের মূল্য অপরিসীম।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, আমাদের জীবনে সময়ের মূল্য অপরিসীম এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমরা প্রতিনিয়ত সময় দেখে থাকি। সময় দেখে আমরা দৈনন্দিন জীবনে কাজ সম্পন্ন করি। আমরা ভাবি সময় হয়তো কোন কাজ শুরু বা শেষ করার পরিমাণ যোগ্য তথ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে সময় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। সময় এমন একটা অদৃশ্য শক্তি যা জীবন থেকে একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। একজন মানুষের জন্মের পর থেকে সময় তাকে নিয়ন্ত্রণ করে। তবে সময় মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করে তা প্রতিনিয়ত স্বাভাবিকভাবে বুঝা খুবই মুশকিল। বলা হয়ে থাকে সময়ের কাছ সময় করা উচিত। আজকের কাজটি যদি আমি কাউকে করি তাহলে কাজটি করা হবে।
কিন্তু আজকে কাজ আজকে করতে হবে এটাই আমাকে সময় নিয়ন্ত্রণ করছে। আমরা মাঝে মাঝে ভাবি সময় অতি দ্রুত চলে যায় আবার মাঝে মাঝে ভাবি আস্তে আস্তে সময় অতিক্রম হচ্ছে কিন্তু সময়ের নির্দিষ্ট গতিতে সময় অতিবাহিত হচ্ছে। আমাদের জীবনের কাজের জন্য সময় কখনো থেমে থাকে না। কিন্তু সময়ের জন্য আমাদের কাজ থেমে থাকে। আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দেই বা, কোথায় ঘুরতে যাই তখন আমাদের কাছে মনে হয় সময় তাড়াতাড়ি অতিক্রম হচ্ছে । আবার যখন আমরা অসুস্থ হই বা, কোন বিপদের সম্মুখীন হয় তখন মনে হচ্ছে সময় ধীরে ধীরে অতিক্রম হচ্ছে।
কিন্তু বাস্তবতা হলো সময়টা নির্দিষ্ট গতিতে চলছে শুধু পরিবর্তন হচ্ছে আমাদের আশেপাশের চারপাশের পরিপাশ্বিক অবস্থা এবং মানসিকতা । সময় হচ্ছে অদৃশ্য দেখা যায় না তবে কল্পনা অনুভব করা যায়। মানুষ চাইলেই পৃথিবীতে সব কিছু করতে পারে। কিন্তু শুধুমাত্র সময় ফিরিয়ে আনা কখনো সম্ভব হয় না। জীবন যে সময় চলে যায় মানুষের জীবন থেকে তা কখনো ফিরে আসে না। সময় হচ্ছে আমাদের অবস্থানের পরিবর্তন। সময় কারণে মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস মাস থেকে বছরে অতিক্রম হয়। সময়কে আমরা ছুঁতে পারি নাই কিন্তু সময় আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ছুঁয়ে যায়।
স্বাভাবিক ভাবে আমরা সময়ের মূল্য বুঝি না । তবে কিছু কিছু মুহূর্তে আমরা সময়ের মূল্য খুবই কাছ থেকে অনুভব করি। যখন আমরা পরীক্ষার হলে বসি তিন ঘণ্টার জন্য ঐ তিন ঘণ্টার মধ্যে সাতটি প্রশ্ন দেওয়া লাগবে। তিন ঘন্টা সময় পার হয়ে গেছে মাত্র চার মিনিটের জন্য একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না তখনই বুঝি সময়ের মূল্য আমাদের জীবনে কতটা রয়েছে? আবার দেখা যায় আমার কোন আত্মীয় খুবই অসুস্থ । তাকে খুব দ্রুত সময়ের মধ্যে
হাসপাতালে আইসিওতে ভর্তি করতে হবে। হাসপাতালের আইসিওতে ভর্তি করতে না না হলে তার জীবনে মৃত্যু ঝুঁকিতে পড়বে। দেখা গেছে অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানোর মাত্র ২ মিনিট পূর্বে রোগীটি মারা গেলো।
আর মাত্র ২ মিনিট পূর্বে যদি তাকে হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা যেত তাহলে তার জীবন বেঁচে যেত। তখন বুঝা যায় সময়ের মূল্য কতটা। আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিহার্য। আমরা যে কোন কাজ করি না কেন তাই বিবেচনা করতে হবে কোন কাজ করলে সময়ের সর্বোচ্চ ব্যবহার হবে । ঐ কাজটি পূর্বে করা খুবই জরুরী। আমাদের সব সময় মাথা রাখা প্রয়োজন সময় হচ্ছে চলমান। সময় আমার জন্য কখনো স্থির থাকবে না। তাই যে ভাবে করলে সময় সর্বোচ্চ ব্যবহার করা যায় ঐ ভাবেই আমাদের কাজ করা খুবই প্রয়োজন। আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত সময় অতি দামী।
সময় নদীর স্রোতের মতো প্রবহমাণ । আমাদের যে কোন কাজ করতে হলে প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে দিকে এগিয়ে যেতে হবে সামনে যত বাধা আসুক না কেন তা ধৈর্য সহকারে মোকাবেলা করে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সময়ে যথাযথভাবে মূল্যায়ন করতে পারব ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য বিষয় উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



https://twitter.com/MdAgim17/status/1666450682486964226?s=20
সময় নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে আমরা ভুলেই যাই যে আমাদের জীবনে সময়ের গুরুত্ব কতটা অপরিসীম। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারি , তাহলে অবশ্যই আমাদের সকল কাজই সঠিকভাবে করা সম্ভব হবে।
আসলে আপু সময় আমাদের জীবন খুবই গুরুত্বপূর্ণ। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাদের জীবনের চলার পথে প্রতিটি ক্ষেত্রে সময়ের মূল্য অপরিসীম। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে সময়কে অনেক বেশি মূল্যায়ন করতে হয়। সময়কে যত বেশি প্রাধান্য দেওয়া হবে জীবনে তত বেশি সফলতা আসবে। যত মনীষী যত বিখ্যাত ব্যক্তি কিংবা দার্শনিকরা ছিলেন তারা সময়ের প্রতি অনেক বেশি সচেতন ছিলেন। অনেক সুন্দর এবং মূল্যবান কথা গুলো আপনি আমাদের সাথে তুলে ধরলেন অনেক ধন্যবাদ আপনাকে।
পোস্টটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে আপনি ঠিক বলেছেন আমাদের জীবনের সময়ের গুরুত্ব অপরিসীম। আমরা অনেক সময় আনন্দ উল্লাসে ভুলে যাই কখন সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন সময়ের সংকট পড়ে যায় তখন বুঝতে পারি আমাদের জীবনে সময়ের মূল্যটা ঠিক কতটুকু। আর হ্যাঁ বর্তমানে সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
সময় নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করা জন্য ধন্যবাদ ভাইয়া।পরীক্ষা আর আইসিইউ তে রোগী ভর্তির উদাহরণ দিয়ে সময়ের মূল্যের কি প্রয়োজনীয়তা তা যথার্থ ভাবে তুলে ধরেছেন। একদম ঠিক বলেছেন, "সময় নদীর স্রোতের মতো প্রবহমাণ"।একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায়না। শুভ কামনা আপনার জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো। পোষ্টটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর সচেতন মূলক কথাবার্তা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার পোস্ট বলতে পারি সকল মানুষের জন্য সত্যি একটি উপকারী পোষ্ট। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট দেখে এবং পড়ে।
আমার পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। পোস্টটি দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
যে ব্যক্তি সময়কে যথার্থভাবে ব্যবহার করতে সক্ষম হবে সেই সাফল্যের উচ্চ শিখরে আরোহন করতে সক্ষম হবে। তাই আমাদের সকলের উচিত সময়কে যথার্থভাবে মূল্যায়ন করা। চমৎকার একটি টপিকস নিয়ে দারুণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।