আমার লেখা কবিতা " বিজয়ের উল্লাস "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা বিজয়ের উল্লাস সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

national-martys-4087688_1280.jpg
source

বিজয়ের উল্লাস

লাল সবুজে স্বাধীন পতাকা উড়ছে
বাংলার আকাশে বাতাসে।
লাল সবুজের পতাকায় স্বাধীনতার
যোদ্ধাদের প্রতিচ্ছবি ভেসে বেড়ায় বাংলায়।

দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে স্বাধীন হলো দেশ
বুকের তাজা রক্তের বিনিময়ে
ফিরে পেলাম স্বাধীন ফিরে পেলাম
লাল সবুজ পতাকা।

শহীদের রক্তে বিনিময়ে স্বাধীন এই ভূমি
মুক্ত আকাশে আজ জানা মেলে উড়ছি
হৃদয়ে বিজয়ের উল্লাসে।

স্বাধীনতা মানেই হৃদয়ের মুক্ত আকাশে
একটি ফুটন্ত সুবাসিত গোলাপ
স্বাধীনতা মানেই নীল আকাশের নিচে
নদীর বুকে ছুটে চলা পাল তোলা নৌকা।

স্বাধীনতার জন্যই আজ আমি স্বাধীন
স্বাধীনতার জন্য বিজয়ের
আনন্দে আজ হৃদয় আত্মহারা।

বাংলার প্রতিটি ঘরে আজ
বিজয় আনন্দের প্রতিধ্বনি।

বিজয় হচ্ছে সুখের ভূমি
স্বাধীনতার অনুভূতি
বিজয় হচ্ছে রক্ত আঁকা
স্বাধীন বাংলার মানচিত্র।

বিজয় হচ্ছে হৃদয় উল্লাসে
মুক্ত স্বাধীন বেশ
সুবাস ছড়ায় বিশ্বের মাঝে ।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ আমরা লাল সবুজের বিজয় নিশানের ৫৩ বছর পার করেছি। বিজয়ের জন্য আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বিজয়ের জন্য আজ আমরা স্বাধীন মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারি। তাইতো বাংলার প্রতিটি ঘরে আজ বিজয় আনন্দের প্রতিধ্বনি শুনি যায়। বিজয়ের উল্লাসে মুক্ত স্বাধীন বেশ সুবাস ছড়ায় বিশ্বের মাঝে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago (edited)

মহান বিজয় দিবসকে সামনে রেখে কমিনিউটির অনেকে অনেক কবিতা শেয়ার করেছে। আপনিও কিন্তু পিছিয়ে যাননি ভাইয়া। বিজয় দিবসের উল্লাসে আপনি বেশ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে কবিতাটা আমার কাছে অনেক দারুন লেগেছে।

 3 years ago 

কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

বাংলাদেশের বিজয় দিবস কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এই বিজয়ের জন্যই আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আপনি খুব চমৎকারভাবে লাইনগুলো সাজিয়েছেন। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া বিজয় দিবসকে ঘিরে খুব সুন্দর কবিতা লিখেছেন।। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতি সপ্তাহে আপনি খুব সুন্দর কবিতা শেয়ার করেন। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, কবিতাটি পড়ে এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65163.60
ETH 1897.12
USDT 1.00
SBD 0.38