রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর দুইটি মাছ তৈরি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর দুইটি মাছ তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১ - রঙ্গিন কাগজ ( লাল ও বেগুনি )
২ - গাম
৩ - কাঁচি ইত্যাদি।
আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-
↘️ধাপ :- ১↙️
মাছ তৈরি করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।
- প্রথমে আমি একটি লাল রঙের কাগজ নিলাম ।তারপর কাগজটি উপরে কোণায় ভাঁজ করে নিয়েছি।
↘️ধাপ :- ২↙️
কাগজটি উপরে কোণায় ভাঁজ করে নেওয়ার পরে কাগজের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
*এই পর্যায়ে আমি কাগজটি কোণায় ভাঁজ করে নিলাম।
↘️ধাপ :- ৪↙️
- কাগজটি ভাঁজ করার পর কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি।
↘️ধাপ :- ৫↙️
- কাগজটি কেটে নেওয়া সম্পূর্ণ হইছে।
↘️ধাপ :- ৬↙️
- এই ধাপে কাগজের ভাজ খুলে নিলাম।
↘️ধাপ :- ৭↙️
- কেটে নেওয়া কাগজ গুলো ঘাম দিয়ে উপরের অংশে ভাঁজ করে লাগিয়ে নিলাম।
↘️ধাপ :- ৮↙️
- এক পাশের কাগজ গুলো ভাঁজ করে নেওয়া হয়েছে।
↘️ধাপ :- ৯↙️
- কাগজ ভাঁজ করে নিলাম।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
- সাদা কাগজ কেটে গাম দিয়ে মাছের চোখ লাগিয়ে দিলাম।
আশা করি আমার কাঙ্খিত রঙ্গিন কাগজ দিয়ে মাছ তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি মাছ দুই টি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | ডাই |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আর উপস্থাপন করবো।, ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



কমিউনিটিতে এখন প্রায় প্রত্যেকেই রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করে যাচ্ছে যেটা সত্যি অনেক বেশি প্রশংসনীয়। রঙিন কাগজ ব্যবহার করে দুটি মাছ তৈরি করেছেন দেখে ভালো লাগলো এই মাছ দুটি দেখে আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ডাই পোস্ট দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1701951915746009286?t=BF5v3xvlLdAd0eBUUg7Qyg&s=19
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি মাছ তৈরি করেছেন ভাই। সত্যি আপনার দক্ষতা ও পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কারণ আপনার দক্ষতার বলে আপনি এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মাছ দুটো তৈরি করতে সক্ষম হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, রঙিন কাগজ দিয়ে কিভাবে মাছ তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
পুরো পোস্ট দেখে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি মাছ তৈরি করেছে। মাছগুলো দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে আপনার ভালো লাগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর দুইটি মাছ বানিয়েছেন খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ ভাই চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ভিন্ন কালারের মাছ দুটি অনেক সুন্দর লাগছে ভাই। স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে এটি আপনি উপস্থাপন করেছেন যা দেখে অনেক ভালো লাগলো।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যাবহার করে সুন্দর সুন্দর দুটি মাছ তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি কাগজের মাছ গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে রঙিন কাগজের মাছ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর সুন্দর মাছ তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। আমি কখনো এরকম মাছ তৈরি করার পদ্ধতি দেখিনি৷ আপনার কাছ থেকে প্রথম দেখতে পেলাম৷
অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর মতামত শেয়ার করে প্রশংসা করার জন্য।
বাহ ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর দুইটি মাছ তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। মাছ তৈরির স্টেপ গুলো আপনি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধৈর্য ধরে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান সময় ব্যয় করে, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।