নিজ পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরার অনুভূতি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, নিজ পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1697548343586.jpg

IMG20231007125850.jpg

নিজ পুকুরে মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। আসলে মাছ ধরা আনন্দের অনুভূতিটা কেমন তা ভাষায় প্রকাশ করে বুঝানো সম্ভব নয়। মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। মাছ ধরার দৃশ্য উপভোগ করার অনুভূতিটা খুবই দুর্দান্ত। সবাই মাছ ধরার দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। আপনারা সকলে অবগত আছেন, আমাদের প্রিয় কমিউনিটিতে ছোট মাছ রান্নার রেসিপি চলতেছে। তাই আমি গত কয়েকদিন বাজারে গিয়েছিলাম ছোট মাছ নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি যতো দিন বাজারে গিয়েছি ততো দিনই ছোট মাছ পাই নি। ছোট কাছকি মাছ পেয়েছিলাম তার দাম প্রায় প্রতি কেজি ৫০০ টাকা করে।

IMG20231007125932.jpg

এতো টাকা দিয়ে মাছ নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয় নি। তাই বেশ হতাশায় ভুগছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে আমাদের নিজের। চিন্তা করছি যেহেতু বাজারে ছোট মাছ পাই নি। তাই নিজের পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরবো। আমাদের বাড়ির আশে পাশে কোন জেলে নেই। আমাদের বাড়িতে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে জেলেদের বাড়ি। তাই কালকে বিকেলে মোটরসাইকেলে করে গিয়েছিলাম জেলেদের বলতে, যে আমাদের পুকুরে বেড় জাল দিয়ে মাছ ধরবো। জেলেদের কাছে গিয়ে তাদেরকে আমাদের বাড়িতে আসার জন্য বলেছি।

IMG20231007125830.jpg

তারাও বলছে আজ সকালে ঠিক সময় চলে আসবে। তাই সকালে বাড়ির কাজকর্ম শেষ করে পুকুর পাড়ে গিয়ে অবস্থান করতেছি। কখন যে আসবে আর কখন মাছ ধরবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর জেলেরা আমাদের বাড়িতে আসলো। পরে পুকুরে বেড় জাল দেওয়ার জন সবাই নামলো। পুকুরটিতে আমি কোন বড় ধরনের মাছের পোনা ছাড়ে নি। তাই সব ছোট মাছ পাওয়া গেলো। পুকুরে বেড় জাল দেওয়ার দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি পুকুর পাড়ের উপরে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য উপভোগ করছি। প্রায় আট থেকে নয় কেজি ছোট মাছ পেলাম এতো মাছ পেয়ে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো।

IMG20231007125742.jpg

ছোট মাছের মধ্যে মলা, ঢেলা, পুঁটি কাছকি ইত্যাদি মাছ পেলাম। আসলে নিজের পুকুরে মাছ ধরা আনন্দটাই খুব অসাধারণ হয়ে থাকে। কাঙ্খিত আশা অনুযায়ী মাছ পেয়ে খুবই ভালো লাগলো। পুকুরে বেড় জাল দেওয়ার জন্য জেলেদের ৪০০ টাকা দিয়েছি। যাইহোক মাছ গুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। এখন প্রতিযোগিতা রেসিপি তৈরি করতে পারব। নিজ পুকুরের মাছ খাওয়ার স্বাদ অন্যরকম হয়ে থাকে। ছোট মলা, ঢেলা রান্না করলে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আর তা যদি নিজ পুকুরের ছোট মাছ হয় তাহলে তো তার অনুভূতি কয়েক গুন বেড়ে যায়।

IMG20231007125616.jpg

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

বাহ বেশ অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে , পুকুরে এতো মাছ দেখে আমার নিজের কাছেই খুব ভালো লাগছে, একটু ব্যস্ততম সময় কাটলেও মাছ ধরতে কিন্তু ভালোই লাগে।

 3 years ago 

মাছ ধরতে ভালোই লাগে ভাই। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমি তো অবাক এত্তো এত্তো মাছ তাও আবার দেশীয় ছোট মাছ।অসাধারণ, অপূর্ব লাগছে মাছ তরতাজা ছোট মাছ গুলো।বেশ ভালো লাগলো যে আপনি প্রতিযোগিতায় অংশ নেবেন নিজের পুকুরের মলা ঢেলা মাছ দিয়ে।খুব ভালো লাগলো আপনার পোস্ট টি।

 3 years ago 

পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

পুকুরে মাছ ধরার অনুভূতিটি সত্যিই অনেক মধুর। ছোট্টবেলা এই অনুভূতিটি সবচেয়ে বেশি ভালো লাগতো আসলে পুকুরে ছেড়ে দেওয়া মাছ তাছাড়া বেড় জাল দিয়ে সমস্ত মাছ মারা খুবই ভালো লাগে। আপনার অনুভূতির গল্প পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পুকুরে মাছ ধরার অনুভূতি সত্যি বেশ দুর্দান্ত। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এরকম পুকুর থেকে বেড় জাল দিয়ে মাছ ধরার দৃশ্যগুলো কাছ থেকে দেখার মজাটাই আলাদা। আর নিজেদের পুকুরের এরকম ছোট মাছ রান্না করে খেতে তো বেশ মজারই হয়। এরকম তাজা ছোট মাছ গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মাছ ধরার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি মাছ ধরার আনন্দটাই আলাদা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বেড় জাল ব্যবহার করে অনেক ছোট মাছ ধরেছেন দেখছি ভাইয়া। এই ছোট মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে গেলে এভাবে অনেক মানুষ এক সঙ্গে মাছ ধরার মজাটাই আলাদা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোট মাছ খেতে ভীষণ মজাদার এবং সুস্বাদ ভাই ।এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলেই ভাই বাজারে ছোট মাছ খুব কম পাওয়া যায়। পাওয়া গেলেও ৫০০ টাকার নিচে না এক কেজি মাছের দাম। যাইহোক নিজ পুকুর থেকে অবশেষে এতগুলো মাছ ধরেছেন জেলেদের মাধ্যমে। মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে। আপনার পোস্টটি বেশ উপভোগ করলাম ভাই। আশা করি ছোট মাছের দুর্দান্ত একটি রেসিপি দেখতে পাবো আপনার কাছ থেকে। সেই অপেক্ষায় রইলাম। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই বাজারে ছোট মাছ খুব কমে পাওয়া যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন মাছ খাওয়ার থেকে মাছ ধরার আনন্দটা একটু বেশি হয়ে থাকে। আপনার পুকুর থেকে তো দেখছি অনেকগুলো ছোট মাছ পেয়েছিলেন। আশা করা যায় এই ছোট মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে পুকুর থেকে মাছ ধরার দৃশ্যগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই মাছ ধরার আনন্দটা সত্যিই খুবই অসাধারণ। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে নিজ পুকুরে এভাবে মাছ ধরার মধ্যে রয়েছে এক অনাবিল আনন্দ। আপনি নিজ পুকুরে মাছ ধরার অনুভূতিগুলো খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। একই সাথে আপনার ধরা মাছগুলোর ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে মাছ ধরার আনন্দটাই অন্যরকম ভাই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38