কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কয়েকটি আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20230429_155408.jpg

আসুন শুরু করি

শুকনো পাতা

আজ আমি খুব সুন্দর ফটোগ্রাফি করেছি। আসলে মাঝে মাঝে শুকনো পাতাগুলো দেখতে ভালো লাগে। আমি চেষ্টা করেছি শুকনো পাতার সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আসলে কিছুদিন আগে হঠাৎ করে শুকনো পাতাটি দেখেছি। এর আগেও আমি কয়েকটি শুকনো পাতার ফটোগ্রাফি করেছি। আসলে আমাদের আশেপাশে যখন শুকনো পাতাগুলো দেখি অনেক ভালো লাগে। আজ আমি যে শুকনো পাতার ফটোগ্রাফি করেছি সম্ভবত এটি লাউ গাছের পাতা। লাউ গাছের পাতা গুলো শুকনো হয়েছে। আসলে দূর থেকে দেখে অনেক ভালো লেগেছে।

IMG20221206104022.jpg

লোকেশন
Device :- Redmi note 7

গাছ

আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটি নদী অবস্থিত। আসলে এত বেশি কাছেও নয় মোটামুটি দূরে। মাঝে মাঝে খুবই ভালো লাগে যখন নদীর পারে বসে আড্ডা দেই। কিছুদিন আগে যখন নদীর পাড়ে গিয়েছে তখন দেখলাম ঝাউ গাছ লাগিয়েছে। যাও গাছ দেখতে অনেক ভালো লাগে। এই গাছের পাশে বসে থাকলে একটি আওয়াজ শোনা যায়। এই আওয়াজটি শুনতে অনেক বেশি ভালো লাগে আমার। বিশেষ করে কক্সবাজার যখন গিয়েছিলাম তখন অনেক বড় বড় গাছগুলো দেখেছি। এবং সাগরের পাড়ে আওয়াজটি শুনতে অনেক বেশি ভালো লেগেছে।

Screenshot_2023-04-29-15-59-25-28_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

লোকেশন
Device :- Redmi note 7

গোলাপ পাতা

সব সময় আমরা গোলাপের ফটোগ্রাফি করি কিন্তু কখনো গোলাপের পাতার ফটোগ্রাফি করি না। গোলাপের পাতা দেখতেও অনেক সুন্দর হয়। সাধারণত যে কোন গাছের পাতা সবুজ হয়। তেমনি গোলাপের পাতাগুলো সবুজ। কিন্তু যখন পাতাগুলোর কলি থাকে তখন অন্য আরেক রকম কালার হয়ে থাকে। তখন অনেক বেশি ভালো লাগে আমার। এজন্য বেশ কিছুদিন আগে আমি গোলাপ ফুলের পাতার ফটোগ্রাফি করেছিলাম। পাতার গায়ে যখন পানির ফটোগুলো দেখেছি তখন অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG20221124105510.jpg

লোকেশন
Device :- Redmi note 7

পাখি

বন্দী খাঁচায় যেকোন ধরনের পাখি দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমার ইচ্ছে করে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিতে। আসলে বন্দী কারাগার যে কারো কাম্য নয়। উন্মুক্ত ভাবে বাঁচার ইচ্ছে সবার রয়েছে। কিন্তু বন্দী হয়ে যেকোনো কিছু থাকলে ভীষণ খারাপ লাগে। এরপরেও সবাই পাখি পালন করতে অনেক ভালোবাসে। কিছুদিন আগে একটি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তাদের ঘরের সামনে পাখিটিকে দেখলাম। আসলে পাখি দেখতে আমার অনেক ভালো লাগে।

IMG20230221115257.jpg

লোকেশন
Device :- Redmi note 7

নার্সারি

যে কারো এই ধরনের সুন্দর নার্সারি দেখলে মন ভালো হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে একটু দূরে অনেক বড় একটি নার্সারি বাগান রয়েছে। শীতের মৌসুমে শুধু ফুল গাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অসংখ্য প্রজাতির ফুল গাছ সংগ্রহের থাকে তার। আসলে এ ধরনের নার্সারিতে গেলে মন ভালো হয়ে যায়। আমি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি এ নার্সারি থেকে করেছিলাম। মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করে থাকি।

IMG20230117142925.jpg

লোকেশন
Device :- Redmi note 7

কলি

নাম না জানা একটি গাছের কলির ফটোগ্রাফি করেছি। মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি করলে সে গুলোর নাম খুঁজে পেতে অনেক কষ্ট হয়। আর যে কোন কিছুর নাম দিতে পারলে অনেক ভালো লাগে। আজকের এই ফটোগ্রাফিটির নাম কি দিব তা ভাবতে ভাবতে অনেকটা সময় নষ্ট করেছি। এরপর এলোমেলোভাবে একটি নাম দিয়ে দিয়েছি। আপনারা যারা ফটোগ্রাফি দেখতে ভালোবাসেন তাদের আজকের এই ছবিটা অনেক ভালো লাগবে।

IMG20221207112139.jpg

লোকেশন
Device :- Redmi note 7

ডালিয়া ফুল

আমাদের সবার অতি পরিচিত একটি ফুল হলো ডালিয়া। ডালিয়া ফুল চিনে না এমন মানুষ খুব কম রয়েছে। এর মধ্যে ডালিয়া ফুলের অসংখ্য জাত রয়েছে। ডালিয়া ফুলের অনেক জাত আমরা চিনিও না। এরপরেও কিছু কিছু ফুলে র ছবি পরিচিত ভাবে চিনি। আমি নিজেও অনেক পছন্দ করি ডালিয়া ফুল। এজন্য অনেক সময় আমি এই ফুলের ফটোগ্রাফি করি। আমার মত যারা ফুল পছন্দ করেন তাদের অবশ্যই ডালিয়া ফুল অনেক পছন্দ।

IMG20230117145542.jpg

লোকেশন
Device :- Redmi note 7

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

বাহ্ ফুল, গাছ প্রকৃতি আর লতা পাতার বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখি। প্রতিটি ফটোগ্রাফিতে রয়েছে প্রকৃতির ছোঁয়া। কোন টা রেখে কোন টার যে প্রশংসা করবো তা তো ভেবেই পাচিছ না। জাস্ট অসাধারন হয়েছে।

 3 years ago 

আপনি খুবই সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই চমৎকার ভাবে এই ফটোগ্রাফিগুলো আপনি ক্যাপচার করেছেন। নার্সারিতে একসাথে এতগুলো ফুল দেখে খুবই ভালো লাগলো। আসলে বর্তমানে ফুল বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যায়। এবং এ ফুলের চাষ করে বহু পরিবার সচ্ছল হয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন। দারুন লাগলো। ফুল,পাখি,পাতা,কলি সবকিছুই অসাধারণ লেগেছে।আপনি সুন্দর বিবরন ও তুলে ধরেছেন। এজন্য আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন ন্যাচারাল কিছু ছবি দেখলাম খুব ভালো লাগলো, দ্বিতীয় ছবিটি এবং পাখির ছবিটা কিন্তু দারুণ হয়েছে, সেই সাথে ডায়রিয়া ফুলটাও কিন্তু চমৎকার ফুটে উঠেছে।

 3 years ago 

আসলে সৌন্দর্য খোঁজার চেষ্টা করলে শুকনো পাতার মাঝেও খুঁজে পাওয়া যায়। আপনার ফুল, পাখি, গাছ, শুকনো পাতার ছবি দূরদান্ত লেগেছে আমার কাছে। বেশ প্রকৃতির কাছাকাছি গিয়ে এই চমৎকার ছবিগুলো সংগ্রহ করেছেন বোঝাই যাচ্ছে।
ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি একসাথে অনেকগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফিই আমার কাছে অনেক সুন্দর হয়েছে। তবে পোলাপ পাতার ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপনি খুবই সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা অনেক ভাল হয়ে যায়। কারণ আপনি নার্সারি থেকে নেওয়া ফটোগ্রাফিটা অনেক সুন্দর হয়েছে। এছাড়া আপনার শেয়ার করা ডালিয়া ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। অনেক ইউনিক এবং সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এক কথায় দুর্দান্ত হয়েছে ফটোগ্রাফি গুলো 👌👌। আপনি ভীষণ সুন্দর ফটোগ্রাফি করেন ভাই। সবগুলো ছবি একদম ক্রিস্টাল ক্লিয়ার। তার মধ্যে থেকে শুকনো পাতার ছবিটা এবং গোলাপ গাছের পাতার ছবিটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার ভাই।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি আলাদা আলাদা কিছু ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। আমার কাছে প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর লেগেছে। অনেক সাধারণ জিনিসকেও ক্যামেরার মাধ্যমে অনেক সুন্দর করা যায় যা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37