আমার লেখা কবিতা "হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আপনার সকলে অবগত আছেন আজ, আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের সকলের হৃদয়ের খুব আপন প্রিয় দাদার শুভ জন্মদিন। প্রথমেই দাদাকে হৃদয়ের মনের কোঠায় থেকে শীতের কুয়াশা ভেজা সৌন্দর্যের উপমায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। আসলে দাদাকে নিয়ে লিখে কখনো অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। আজ আমাদের সেই প্রিয় মানুষটার জন্মদিন। তার সম্পর্কে আমরা সকলেই জানি,তিনি কতটা উদার মনের মানুষ। দাদা যেন সব সবময় ভালো থাকে,সুস্থ থাকে এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আজ আনন্দঘন মুহূর্তে আমার হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করছি।
আসুন শুরু করি
শুভ শুভ দিন আজ,
শ্রদ্ধেয় প্রিয় দাদার জন্মদিন।
এই দিনে এসেছিলে তুমি দাদা,
তোমাকে পেয়ে ধন্য মোরা হয়েছি মহীয়ান।
হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি,
ভালোবাসা করি তোমায় শ্রদ্ধেয় দাদা নিবেদন।
হৃদয়ের গভীর থেকে বাঁধ ভাঙ্গা উল্লাসে,
আমার চোখে তুমি বিধাতার অপরূপ সৃষ্টির নিকেতন।
তোমার উদার মনের মানবিকতা দিয়ে,
আমাদের করেছ যে আপন,
মোরা তোমার শুভ জন্মদিনে জানাই,
হৃদয় থেকে অনেক অনেক অভিবাদন।
তোমার সততা পানির ন্যায় স্বচ্ছ
তোমার সরলতা হৃদয়ে গেঁথে যায় খুব গভীরে।
তোমার মন মহা সমুদ্রের মতোন বড়
তোমার কথা ছুঁয়ে যায় অন্তরের মন্দিরে।
তোমার উপমা আমি খুঁজে পাই না,
এই ধরনীর মাঝে।
তুমি রয়েছো হৃদয়ের আয়নায়,
শ্রদ্ধা আরো ভালোবাসার মায়াজালে।
তোমার জন্মদিনে হৃদয় আজ,
আলোকিত পুলকিত আনন্দে ।
তোমার জন্মদিনের হৃদয় আজ,
মেতেছে আনন্দঘন মুহূর্তে।
প্রিয় দাদা তুমি আমার,
আঁধার রাতের জোনাকির আলো।
প্রিয় দাদা তুমি আমার,
হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






https://x.com/MdAgim17/status/1864734973938536576?t=AuPYEQ8hoohuuzQmnB2o-Q&s=19
খুবই খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভালোবাসার সুন্দরভাবে জন্মদিনের অনুভূতি প্রকাশ করেছেন।
ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
বাহ্ দারুন।
কবিতার ছন্দে ছন্দে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। বিশেষ করে কবিতায় বেশ আবেগ অনুভূতি মিশিয়ে দাদাকে দারুনভাবে শুভেচ্ছা জানালেন। কবিতার লাইনগুলো দারুন ছিল। ধন্যবাদ ভাই চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য।
জি ভাই, চেষ্টা করেছি হৃদয়ের অনুভূতি কবিতার ছন্দে দাদাকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করার জন্য । ধন্যবাদ আপনাকে ভাই।
একদম ঠিক বলেছেন ভাইয়া দাদাকে নিয়ে মনের অনুভূতি আসলে কোনভাবে প্রকাশ করা সম্ভব নয়। তারপরও কবিতার মাধ্যমে কিছুটা প্রকাশ করা যায়। আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে কবিতার নামটি বেশি ভালো লেগেছে আমার কাছে। দাদা পড়ে নিশ্চয়ই অনেক খুশি হবেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে, আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সত্যি ভাই একেবারে ঠিক বলেছেন। দাদা আমাদের হৃদয়ের আকাশের এই উজ্জল নক্ষত্র।উনাকে নিয়ে বলে শেষ করা যাবে না। উনার মানসিকতা অন্য পর্যায়ের। দাদার জন্মদিনে দাদা কে শুভেচ্ছা জানিয়ে চমৎকার লিখেছেন কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
জি ভাই, দাদা আমাদের হৃদয়ের আকাশের এই উজ্জল নক্ষত্র। ধন্যবাদ আপনাকে ভাই।
ভাইয়া আপনি দাদার জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কবিতা লিখেছেন।হৃদয় আকাশে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রিয় দাদার জন্য সুন্দর অনুভূতি দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে এতো সুন্দর অনুভূতি শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।