আমার লেখা কবিতা "ঈদ আনন্দ "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ঈদ আনন্দ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000040940.jpg

source

আসুন শুরু করি

ঈদ আনন্দ

ঈদ মানে অফুরন্ত আনন্দ
ঈদ মানে সীমাহীন খুশি
ঈদ মানে ভেদাভেদ ভুলে
একে অন্যের সাথে বুক মিলায় ।

বছর ঘুরে আবার এলো
ঈদের আনন্দের উচ্ছ্বাস
ঈদের আনন্দে সবার মাঝে
সুখের জোয়ার বইছে।

ঈদের নানা আয়োজনে
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে
ঈদের দিনে বিলিয়ে সব
খুশিতে মন ভরে।

ধনী-গরীব নেই ভেদাভেদ
হিংসা-দ্বেষ দূর,
পরস্পরে বুক মিলিয়ে গড়ে
তুলি ভাতৃত্বের বন্ধন।

সবার মুখে ফুটলে হাসি
হারিয়ে যাই দুঃখের বাঁশি
বাঁকা চাঁদের হাসিতে
ঈদের খুশি হৃদয়ে।

ঈদের খুশিতে মন আনন্দে
হৃদয়ের ভালোবাসা দিয়ে
সবার মন রাঙ্গাবো।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের মাঝে আবার ঘুরে এলো পবিত্র ঈদুল আযহা। মুসলিম উম্মার সবচেয়ে বড় দ্বিতীয় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আযহা। ঈদ মানে খুশি ঈদের আনন্দ সকলের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ধনী দরিদ্র সবাই মাঝে ঈদের হাওয়া বইছে। ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে সকলে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই। ধনী-গরীব নেই ভেদাভেদ হিংসা বিদ্বেষ অহমিকা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাতৃত্ববোধ সৃষ্টি করি। হৃদয়ের ভালোবাসা দিয়ে ঈদের আনন্দ কে আরো রাঙিয়ে তুলবো। তাহলে আমাদের প্রকৃত ঈদ উৎসব পালন হবে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে বেশ ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ঈদ মানে অন্যরকমের আনন্দ। ঈদ মানেই হচ্ছে অন্য রকমের ভালোলাগা। ঈদের আনন্দ সত্যি অনেক বেশি। ভাইয়া আপনি আপনার লেখা কবিতার মাধ্যমে নিজের অনুভূতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি আপু, ঈদ মানে অন্যরকমের আনন্দ ঈদ মানেই হচ্ছে অন্য রকমের ভালোলাগা। ধন্যবাদ আপনাকে আপু ‌ ।

 2 years ago 

ঈদ আনন্দ নিয়ে লিখা আপনার কবিতা পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক ভালো কবিতা লিখেন। এর আগেও আপনার লেখা কবিতা অনেকবার পড়েছি ভাইয়া। আজকের কবিতাটিও চমৎকার ছিল।

 2 years ago 

কবিতাটি পড়ে অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ‌। ‌

 2 years ago 

রোজার ঈদের থেকে কোরবানির ঈদটা আমার কাছে একটু বেশি ভালো লাগে কেননা এতে ধনী গরিব প্রায় সবাই খুশি থাকে। আজকে ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই ঈদের আনন্দটা আরেকটু বেড়ে গেল। এরকম সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ঈদ মানেই আনন্দ। ঈদ আনন্দ নিয়ে আপনার লেখা কবিতা পড়ে খুব ভালো লাগলো। এর আগেও আপনার লেখা কবিতা আমি অনেকবার পড়েছি। আপনার লেখা প্রতিটি কবিতায় আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার লেখা আজকের কবিতাটি ও অনেক চমৎকার ছিল।

 2 years ago 

কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সু স্বাগতম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38