আমার লেখা কবিতা " মা দুর্গা "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা মা দুর্গা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20231023203038.jpg

মা দুর্গা

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলাতে
দেবী দুর্গা তোমার আগমন।
দেবী দুর্গা আসবে বলে
আকাশ বাতাস হয় যেন সুরভিত।

সকালের শিশির বিন্দু ঘাসে প্রকৃতি
সেজেছে নতুন সাজে।
আশ্বিনের এক সকালে তুমি আসবে বলে
বিষন্ন মন হয়েছে উৎপল প্রাণবন্ত।

মা দুর্গার আগমনে হৃদয়
আজ আনন্দে বাঁধ ভাঙ্গা।
তোমারি আগমনে মুখেতে হাসির ফুল
হৃদয়ের উচ্ছ্বাস আনন্দে মাতোয়ারা।

তোমার আগমনী সুর হৃদয়ে বাজে
শঙ্খ কাঁসর ঢাকের শব্দ
শুনতে পাই হৃদয়ের গহীনে ।

অপেক্ষার প্রতীক্ষায় পেরিয়ে
অবশেষে আগমন করেছে মা ।
মা দুর্গা আগমনে আনন্দ ভরে
উঠেছে সকলের মন।

তোমার আগমনেতে মন্দিরে পূজা মন্ডপ
আজ রঙ্গিন আলোতে উচ্ছাসিত।
ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমীতে
হৃদয়ে তোমারি প্রার্থনা
মা দুর্গা, তুমি যে হৃদয়ের সকল আরাধনা।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এক বছর পর আবার আমাদের মাঝে ফিরে আসে মা দুর্গা। তার আগমনেতে প্রকৃতি সেজে নতুন রূপে । মা দুর্গার আগমনের বিষন্ন মন ধীরে ধীরে উচ্ছাসিত এবং প্রাণবন্ত হয়ে উঠে। মা দুর্গা দীর্ঘ অপেক্ষার পর আমাদের মাঝে আবার ফিরে আসে। মা দুর্গার আগমনে সকলে মাঝ বাঁধ ভাঙ্গা আনন্দ বিরাজ করে। মা দুর্গার আগমনের প্রতিটি ক্ষণে মাকে নিয়ে থাকে হৃদয়ের প্রার্থনা আরাধনা। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি দুর্গা পূজা উপলক্ষ্যে দুর্দান্ত একটি কবিতা লিখেছেন ভাইয়া অনেক ভালো লেগেছে কবিতার লাইনগুলো।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে মা দুর্গা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মা দুর্গা প্রতিবছরে একবার আসে। তবে আপনার কবিতাগুলো লেখা খুব চমৎকার হয়। কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

দূর্গাপূজাকে কেন্দ্র করে খুব চমৎকার একটি কবিতা আপনি শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।মা দূর্গা র আগমনকে নিয়ে কবিতাটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতাগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি দেখে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38