বৃত্তের মাঝে তেলের পিঠার মেন্ডেলা আর্ট ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার হাতের আঁকা বৃত্তের মাঝে তেলের পিঠার মেন্ডেলা আর্ট সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
১ - একটি আর্টিস্ট খাতা
২ - পেন্সিল
৩ - মার্কার কলম
৪ - স্কেল
৫ - পেন্সিল কম্পাস
৬ - রবার ইত্যাদি।
চিত্র আঁকার বিবরণ :-
↘️ধাপ :- ১↙️
- চিত্র আঁকার জন্য প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে নিলাম।
- প্রথমে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের রেখার উপর কালো মার্কার কলম দিয়ে বৃত্ত টি এঁকে নিলাম। তারপর বৃত্তের মাঝে ইংরেজি অক্ষরের এস দিলাম।
↘️ধাপ :- ২↙️
- এখন আমি এস এর উপরের অংশে বাম পাশে কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।
↘️ধাপ :- ৩↙️
- এখন আমি দ্বিতীয় বৃত্তের মাঝে ফুলের পাপড়ি এঁকে নিলাম ।
↘️ধাপ :- ৪↙️
- এই পর্যায়ে আমি তৃতীয় বৃত্তের মাঝে অনেক গুলো রেখা দিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এখন আমি বৃত্তের উপরের অংশ হতে নিচের দিকে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি।
↘️ধাপ :- ৬↙️
- আমি মার্কার কলম দিয়ে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আর্ট করছি কখনো একটু বাঁকা বাঁকা রেখা দিয়ে কখনো কিছু অংশ কালো করে।
↘️ধাপ :- ৭↙️
- এই ধাপে আমি তেলের পিঠার দ্বিতীয় অংশে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রেখা দিয়ে ডিজাইন করতেছি।
↘️ধাপ :- ৮↙️
আমি মার্কার কলম দিয়ে ধীরে ধীরে পুরো অংশ ডিজাইন করে নিচ্ছি।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
- পরিশেষে আমি অনেক ধরনের ডিজাইন এর সাহায্য তেলের পিঠার মেন্ডেলা আর্ট সম্পূর্ণ করেছি ।
আশা করি আমার কাঙ্খিত মেন্ডেলা আর্ট সম্পূর্ণ হয়েছে। আর কোন কাজ বাকি নেই। এই ভাবে আমি মার্কার কলম দিয়ে মেন্ডেলা চিত্র অঙ্কন সম্পূর্ণ করি।
যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।



গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার করা ম্যান্ডেলা আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর এবং আর্কষনীয় হয় ৷ আজকেও অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ বৃত্তের মাঝে তেলের পিঠার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে নিখুঁত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার বৃত্তের মাঝে তেলের পিঠার মেন্ডেলা আর্টটি সত্যিই অসাধারন হয়েছে। চিত্রটির মাঝে মার্কার কলম দিয়ে খুব সুন্দর ভাবেই কয়েকটা ডিজাইন করেছেন। খুভ ভাল ভাবে খেয়াল করলে তখন লক্ষ করা যায়। ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর করে তেলের পিঠার ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। ভীষণ সুন্দর করে আর্ট টি করেছেন। খুব নিখুত করে ভিতরে ডিজাইনগুলো করেছেন। আসলে তেলের পিঠার ডিজাইন আমি আর কখনো দেখিনি। কিন্তু এখানে ভীষণ ভালো লাগছে।
মেন্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।
বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম যে ম্যান্ডেলা আর্ট করব। কিন্তু সময় ও ব্যস্ততার কারণে হয়ে উঠছে না। তবে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো প্রতিটি বেশ সুন্দর হয়। খুব সুন্দর করে ধাপে ধাপে আজকে আপনি ম্যান্ডেলা আর টি উপস্থাপন করেছেন ভাইয়া
এত সুন্দর অনুভূতি শেয়ার করে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কাছে খুবই ভালো লাগে তবে এটি অংকন করা যথেষ্ট সময় এবং কষ্টসাধ্য।।
আপনি অনেক সুন্দর ভাবে একটি বৃত্তের মাঝে তেলের পিঠার মান্দলা প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে।।
উপস্থাপনাটা খুব সুন্দর ছিল ভাবগুলো।।
সুন্দর প্রশংসা করে উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ।
বৃত্তের ভিতর তেলের পিঠার অনেক চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক বেশি সময় এবং ধৈর্য নিয়ে এই অংকন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
মেন্ডেলা আর্ট করার জন্য সময় এবং ধৈর্য দুটির প্রয়োজন হয়। আর তুমি সময় এবং ধৈর্যের সমন্বয় ঘটিয়ে খুব চমৎকার একটি বৃত্তের মধ্যে তেলের পিঠার মেন্ডেলা আর্ট করেছো। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব চমৎকারভাবে মান্ডেলা আর্ট করেছেন। তবে আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো খুব ভালো লাগে। আমি সপ্তাহে একদিন ম্যান্ডেল আর্ট করার চেষ্টা করি।আপনি বৃত্তের মাঝে খুব চমৎকারভাবে তেলের পিঠার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
পোস্টটি দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।