বৈচিত্র্যময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্র্যময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমার প্রিয় ফুল গুলোর মধ্যে বাগান বিলাস ফুল অন্যতম। বাগান বিলাস ফুল আমার খুবই পছন্দের ফুল । বলতে গেলে বাগান বিলাস ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য সত্যি খুব অসাধারণ। ছোটকালে আমি দুই ধরনের বাগান বিলাস ফুল দেখতে পেতাম। গোলাপী এবং সাদা রঙের ফুল। আমাদের প্রাইমারি স্কুলে গেটে অনেক বড় একটি বাগান বিলাস ফুল গাছ ছিলো। আমরা প্রতিদিনই বাগান বিলাস ফুলের সৌন্দর্য উপভোগ করতাম। বাগান বিলাস ফুটে সারা বছর ফুটে থাকে তাই আমার কাছে এই ফুলগুলো খুবই ভালো লাগতো। বর্তমানে অনেক রকম বাগান বিলাস ফুল দেখতে পাওয়া যায়।
আজ আমি আপনাদের মাঝে কিছু বৈচিত্রময় বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। আশা করি আপনাদের বৈচিত্রময় বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সব রকমের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য। এই ফুল গুলো সৌন্দর্য বেশ অসাধারণ। বাগান বিলাস ফুল আমাদের সকলের খুব পরিচিত । আমাদের দেশে এই ফুল গুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। বানান বিলাস ফুলকে অনেকে গেইট ফুল বলে থাকে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর। ফুলের পাপড়ি গাছের পাতার মতোন মনে হয়।
ফুলের পাপড়ি গঠন বৈশিষ্ট্য খুবই অসাধারণ। এই ফুল গুলো বাড়ির প্রবেশ পথে, অফিস আদালতের গেটের পাশে লাগানো হয়ে থাকে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো বেশ জনপ্রিয়। বাগান বিলাস হলো গুল্ম জাতীয় লতা উদ্ভিদ। বাগান বিলাস ফুল সারা বছর ফুটে থাকে। বাগান বিলাস ফুলের অনেক জাত রয়েছে। বাগান বিলাস ফুল সাধারণত লাল, সাদা, হলুদ , খয়েরী, গোলাপি, হালকা গোলাপি এবং একাধিক মিক্স রঙের দেখতে পাওয়া যায়। বাগানের শোভা বর্ধনের জন্য এই ফুল গুলো বেশ পরিচিত। সবুজ পাতার মাঝে এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে।
বাগান বিলাস ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। তিনটি পত্র-মঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুল গুলো কিছুটা ছোট হয়ে থাকে। বাগান বিলাস ফুলের পাপড়ি উজ্জ্বল রঙের কাগজের ন্যায় হয়ে থাকে। এই ফুল গুলো বড় টবের মধ্যে বাসা বারান্দায় এবং ছাদে লাগানো যেতে পারে। বাগান বিলাস ফুলের পরিচর্যা খুব কম করলে হয়। একবার বাগান বিলাস ফুল গাছ লাগালে অনেক বছর বেঁচে থাকে। চোখ ধাঁধানো রঙিন ফুলের সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। দক্ষিণের বাতাসে যখন ফুল গুলো দোলে তখন দেখতে খুব ভালো লাগে। বলতে গেলে এই ফুলগুলো সৌন্দর্য সত্যি খুব আকর্ষণীয়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





বাগান বিলাস ফুলের এরকম বৈচিত্র্যময় সৌন্দর্য দেখে রীতিমতো আমি মুগ্ধ হয়ে গেলাম। ভিন্ন ভিন্ন কালারের বাগান বিলাস ফুল হওয়ার জন্য আপনার পোস্টটি আরো ভালো লাগলো। বিশেষ করে শুরুর দিকে বাগান বিলাস ফুলগুলি সব থেকে বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
জি ভাই, বাগান বিলাস ফুলের বৈচিত্র্যময় সৌন্দর্য বেশ অসাধারণ। ধন্যবাদ আপনাকে ভাই।
https://x.com/MdAgim17/status/1913605991909753282?t=D5-duObsq-CBksA_RmP3LQ&s=19
https://x.com/MdAgim17/status/1913592426620403760?t=XYQ-2Wiw6XNuNzCn0vmRPQ&s=19
https://x.com/MdAgim17/status/1913593019393024479?t=0gXVUiEqSA9vfI3mvIiX3w&s=19
https://x.com/MdAgim17/status/1913592815285608608?t=M4BYARox3aO72pCtbRuOMw&s=19
https://x.com/MdAgim17/status/1913593185420415249?t=0xQRfkuGUp953XcbHfh2KQ&s=19
বিভিন্ন রকমের বাগান বিলাস ফুলের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। একই ফুলের বিভিন্ন রকমের কালার দেখে ভালো লাগলো ভাইয়া।
ধন্যবাদ আপনাকে আপু, দারুণ অনুভূতি শেয়ার করার জন্য।
https://x.com/MdAgim17/status/1913591336441151758?t=9rw_yEkViCrPIsbI8-fxqg&s=19
আমি মাঝে মাঝে খেয়াল করে দেখি আপনি একই ফুল নানান বৈচিত্র্য আমাদের সাথে শেয়ার করে নেন। ভিন্ন ভিন্ন রংয়ের ফুল গুলো দেখতে কিন্তু দারুন লাগে। আজকে বিভিন্ন ধরনের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি তো কখনো এতগুলো রঙের বাগান বিলাস ফুল দেখেনি। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া। সুন্দর ফটোগ্রাফি গুলো সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আপু।
আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়। সব সময় চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি আপনি ভবিষ্যতে করতে পারবেন।
সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।