গ্রাম বাংলার খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি কলার পাতা ছোট মাছ পোড়া ‌।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,গ্রাম বাংলার খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি কলার পাতা ছোট মাছ পোড়া ‌সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। কলার পাতা ছোট মাছ পোড়া রেসিপি গ্রাম বাংলার সকলের কাছে অধিক জনপ্রিয়‌ । এই ধরনের রেসিপি বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। ছোট মাছ পোড়া যখন চুলা থেকে বের করা হয় তখন চারদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। সুঘ্রাণ ছড়িয়ে পড়ে তখন বাড়ির অন্যরা বুঝতে পারে কলার পাতা ছোট মাছ পোড়া তৈরি করা হয়েছে। এই ধরনের খাবার বেশ লোভনীয় হয়ে থাকে।

আসুন শুরু করি

IMG20240528201340.jpg

IMG20240528201324.jpg

কলার পাতা ছোট মাছ পোড়া রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1000039477.jpg

নামপরিমাণ
ছোট মলা ঢেলা মাছ২৫০ গ্ৰাম
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
লবণপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

IMG_20240607_224232.jpg

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি। প্রথমে আমি ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20240607_224825.jpg

  • এখন আমি একটি প্লেটে পেঁয়াজ কুচি নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000039480.jpg

  • এই ধাপে পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পর হাত দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000039485.jpg

  • এখন আমি ছোট মাছ এবং কাঁচা মরিচ দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG20240528162501.jpg

  • এই পর্যায়ে কলার পাতা সংগ্রহ করে পাতা ধুয়ে নিলাম। তারপর কলার পাতার মধ্যে মাছ মাখা সুন্দর করে বসিয়ে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000039495.jpg

  • এখন আমি কলার পাতা কয়েক ভাজ করে বেঁধে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000039500.jpg

  • এই পর্যায়ে চুলার গরম ছাইয়ের মধ্যে কলা পাতা মোড়ানো মাছ মাখা দিয়ে দিলাম । তারপর কলা পাতা উপর ছাই দিয়ে ঢেকে দিলাম।

  • কলা পাতা মোড়ানো মাছ মাখা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ছাই অতিরিক্ত গরম না থাকে‌ । অতিরিক্ত গরম থাকলে মাছ মাখা পুড়ে কয়লা হয়ে যাবে।

↘️ধাপ :- ৮↙️

1000039508.jpg

  • চুলার গরম ছাইয়ের মধ্যে কলা পাতা মোড়ানো মাছ মাখা হচ্ছে।

↘️ধাপ :- ৯↙️

1000039509.jpg

মাছ মাখার সুঘ্রাণ যখন চারদিকে ছড়িয়ে পড়বে তখন বুঝতে হবে মাছ মাখা হয়ে গেছে।

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর কলা পাতা মোড়ানো মাছ মাখা উঠিয়ে নিলাম। ছোট মাছ পোড়া হয়ে গেছে।

↘️ সর্বশেষ ধাপ :-↙️

1000039514.jpg

IMG20240528200951.jpg

  • এখন আমি কলা পাতা ভাঁজ ধীরে ধীরে খুলে নিলাম। ‌

আমার কাঙ্খিত রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই কলা পাতা মোড়ানো মাছ মাখা রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240528201319.jpg

IMG20240528201334.jpg

IMG20240528201340.jpg

IMG20240528201324.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

কলা পাতায় ছোট মাছের রেসিপি অসাধারণ হয়েছে। এভাবে যদিও কখনো ছোট মাছ রান্না করে খাওয়া হয়নি। তবে নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে ভাইয়া। আমি অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবো।

 2 years ago 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি শুনেছি আগে গ্রাম বাংলাতে কলাপাতার মধ্যে ছোট মাছ মুড়িয়ে পুড়িয়ে খেতো। তবে আমি কখনো এই পদ্ধতিতে মাছ খাইনি। পদ্ধতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রামে গেলে একবার ট্রাই করবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাই এমন রেসিপি এই প্রথম দেখলাম। রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। রেসিপি টি করা হয়তো খুব ঝুঁকিপুর্ন কারন একদিন আমি মিষ্টিআলু পোড়া দিয়েছিলাম তুলে দেখি পুরোটাই কয়লা হয়ে গেছে।এই রেসিপি করার সময় আর আগুনের তাপ এর বিষয় টা ঠিকঠাক করা খুব জরুরি।

 2 years ago 

জি ভাই, ছাইয়ের মধ্যে আগুনের তাপ বিষয়টা দেখা বেশ জরুরী। না হলে সব রেসিপি পুড়ে কয়লা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আসলে এই রেসিপিটা সর্বপ্রথম আজ আমি আপনার পোস্টে দেখতে পেলাম। আসলে এই রেসিপিটা খুব লোভনীয় একটা রেসিপি ছিল। যদিও আমি পরবর্তীতে আপনার এই পোস্টটি দেখে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। কারণ আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা তৈরীর প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলায় এই ধরনের রেসিপি বেশ জনপ্রিয়। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কলার পাতায় ছোট মাছ পোড়া ‌ মোলা মাছের ভীষণ লোভনীয় ও ইউনিক একটি রেসিপি করেছেন। আপনার রেসিপিটি দেখে সত্যি মন চাচ্ছে বানিয়ে খেতে।ধাপে ধাপে রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কলা পাতায় ছোট মাছ এভাবে পোড়া করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার তৈরি রেসিপিটি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বোঝাই যাচ্ছে খুবই টেস্টি হয়েছিল খেতে। রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করতে হবে। সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই রেসিপি অবশ্যই ‌আপু বাসায় ট্রাই দেখবেন খেতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ছোট মাছ কেটে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি কলার পাতার মধ্যে ছোট মাছ পোড়া রেসিপি করেছেন। তবে এই পাতার মধ্যে রেসিপি করলে খাবার মজাই আলাদা। বিশেষ করে খেতে খুব সুঘ্রাণ লাগে। তবে আপনার মজার রেসিপিটি দেখে আবার খেতে খুব ইচ্ছে করতেছে। খুব মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি ভাই, এই ধরনের রেসিপি খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

শ্বশুরবাড়িতে গেলে আমার শ্বাশুড়ি চিংড়ি মাছ কিংবা যেকোনো ছোট মাছ পাতায় দিয়ে রান্না করতো।খেতে খুবই সুস্বাদু হতো।আপনার রেসিপি দেখে সেই কথা মনে পরে গেলো।শ্বাশুড়ি নেই এখন।আর শহরে বসে এমন রেসিপি ইচ্ছে থাকলেও কলাপাতার জন্য তৈরি করে খাওয়া হয় না।তবে আপনার শেয়ার করা রেসিপিটি খুবই চমৎকার হয়েছে।আশাকরি খুবই মজা করে খেয়েছিলেন।

 2 years ago 

আপনার শ্বাশুড়ি এই ধরনের রেসিপি তৈরি করতেন জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

খুব লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রাম বাংলার ঐতিহাসিক একটি রেসিপি। যখন একদম ছোট ছিলাম তখন দেখেছিলাম এই রেসিপিগুলা তৈরি করতে। কিন্তু বর্তমানে সেটা দৃশ্যমান নয়। যাইহোক আজকে আপনার রেসিপির মধ্য দিয়ে সেই গ্রাম বাংলার ঐতিহ্যের কথা স্মরণ আসলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই, এই ধরনের রেসিপি গ্রাম বাংলা মানুষের কাছে বেশ ঐতিহ্যের খাবার। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38