আমার লেখা কবিতা " শুভ জন্মদিন প্রিয় দাদা"

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা শুভ জন্মদিন প্রিয় দাদা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000032611.jpg

source

আসুন শুরু করি

শুভ জন্মদিন প্রিয় দাদা

শুভ শুভ শুভ দিন
আজ শ্রদ্ধেয় প্রিয় দাদার শুভ জন্মদিন।

আজকের এই দিনে
পৃথিবীকে আলোকিত করে
পিতা মাতা আত্মীয়স্বজনের মুখে হাসি ফুটিয়ে
এই ধরায় আগমন করেছে
শ্রদ্ধেয় প্রিয় দাদা।

প্রিয় দাদা তোমার জন্মদিনে
আজ আমরা আনন্দে মাতোয়ারা
আমাদের হৃদয়ে আনন্দের খুনসুটি
মনে তে জন্মদিনের শুভেচ্ছা অভিব্যক্তি
শুভ জন্মদিন প্রিয় দাদা।

প্রিয় দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন
দিবারাত্রির প্রতিটি ক্ষণে
সুখে থাকুক প্রতিমুহূর্তে
বেঁচে থাকুন হাজার দিন ।

আপনার স্বপ্নগুলো সত্যি হোক
মনের আশা পূরণ হোক

ফিরে আসুক এমন আনন্দঘন মুহূর্ত
প্রতিটি ক্ষণে আমাদের মাঝে বারবার
হৃদয়ের শ্রদ্ধা ভালোবাসা অবিরাম
হৃদয়ের প্রশান্তি বয়ে যাক আনন্দে।

আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা
দিগন্তরেখা আজ উজ্জ্বল
হৃদয়ে আজ সুখের উল্লাস
অন্তরে শ্রদ্ধা আর ভালোবাসা আপনার প্রতি
শুভ জন্মদিন প্রিয় দাদা।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত কো ফাউন্ডার @blacks দাদার শুভ জন্মদিন। শ্রদ্ধেয় দাদার শুভ জন্মদিনে দাদার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছি। আসলে জন্মদিন প্রত্যেক মানুষের জন্য খুবই স্পেশাল। আজ আমাদের ছোট দাদার জন্মদিন । দাদার জন্মদিনে আকাশে বাতাসে আনন্দের ছোঁয়া খুঁজে পাচ্ছি। দাদার জন্মদিন মন থেকে দাদার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো। আজকের এই শুভ জন্মদিনের আনন্দঘন মুহূর্তের মতো দাদার জীবনের প্রতিটি মুহূর্ত যেন খুব সুখে শান্তিতে এবং আনন্দে কাটে সৃষ্টিকর্তার কাছে এই আশাবাদ ব্যক্ত করি। প্রতিমুহূর্তে দাদা হৃদয়ে আনন্দ বয়ে যাক প্রশান্তির হাওয়াতে। দাদা হাজার বছর বেঁচে থাকবে এটাই হৃদয়ের প্রত্যাশা। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের প্রিয় দাদার জন্মদিনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে খুব ভালো লাগছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

প্রিয় ছোট দাদার জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা উপহার দিয়েছেন আমাদের মাঝে । কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার কথাগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই ছোট দাদার জন্মদিন উপলক্ষে আপনি দারুণ একটি কবিতা লিখেছেন।প্রথমেই ছোট দাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।দাদার আগামীর দিনগুলো সুন্দর কাটুক এবং প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠুক সেটাই প্রত্যাশা করি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দাদার জন্মদিন কে ঘিরে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আবৃত্তি করে আমার সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর হয়েছে আপনার এই কবিতা। আপনার জন্য শুভকামনা রইল আরো শুভকামনা রইল ছোট দাদার জন্য।

 2 years ago 

আপনি ছোট দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা লেখা অসাধারণ হয়েছে। আর ছোট দাদার জন্মদিন উপলক্ষে কবিতার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। সুন্দর হোক আগামী দিনগুলো ছোট দাদার আমি নিজেই কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ছোট দাদার জন্মদিন উপলক্ষে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট দাদাকে প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দাদার জন্মদিন উপলক্ষে আপনি এত সুন্দর একটি কবিতা লিখেছেন দেখে অনেক ভালো লাগলো। কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে। আশা করছি আপনার লেখা কবিতাটি ছোট দাদার অনেক পছন্দ হবে।

 2 years ago 

দাদার জন্মদিন কে ঘিরে আপনি আমাদের মাঝে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা বেশ চমৎকার ছিল। প্রিয় দাদার জন্মদিন কে ঘিরে লেখা আপনার কবিতা আবৃত্তি করে মুগ্ধ হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38