আমার লেখা কবিতা "সেরা অভিনেতা "

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা সেরা অভিনেতা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000026975.png

source

সেরা অভিনেতা

ভালো থাকার অভিনয়ে আমি যে
বাস্তবতার নাট্যমঞ্চে খুব বড় অভিনেতা।

আমার অভিনয় হয় বেশ নিখুঁত
চোখের কোণে জল রেখে
ঠোঁটে অট্টহাসির ছোঁয়া।

হৃদয় পোড়া গন্ধ চেপে রেখে
কন্ঠে সুরেরিত মিষ্টভাষী।

দুঃখের সাগরে ভেসে থাকেও
সুখের তীরে ফিরে আসার মিছে আনন্দ।

হৃদয়ের আকাশে প্রজাপতি উড়ার অন্তরালে
রাশি রাশি দুঃখের ঝলক।

কষ্টগুলো আড়ালে রেখে সবার সাথে
সুখের বন্দনায় মেতে রাখি নিজেকে।

হৃদয়ের ব্যথা আড়ালে রেখে
ভালো থাকার অভিনয়।

বাহির স্বরূপ সবাই দেখে
ভিতরের ক্ষতবিক্ষত হৃদয় কেউ দেখে না।

মনের কান্না গুলো উড়ে দিই
হাসির বন্যাতে।
তবু আমি বেশ ভালো আছি
ভালো থাকার অভিনয়ে।

সবাই ভাবে আছি আমি মহাসুখে
সবাই ভাবনা যে ভুল নয়।
দুই চোখের পাতার চাউনির অভিনয়ে
আমি যে সেরা অভিনেতা।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যতোই কষ্টে থাকি না কেন ভালো থাকার অভিনয় করে যেতে হয় সব সময়। তবু ও সুখের অভিনয় করে যেতে হয় খুব নিখুঁতভাবে। ভালো থাকার অভিনয়ে সবার সাথে হাসির ফুল ফুটাতে হয় মুখে। নিখুঁত ভালো থাকার অভিনয়ে সবাই ভেবে নেয় আছি আমি মহা সুখে। সুখের অন্তরালে চোখের অশ্রু আর হৃদয়ের ক্ষতবিক্ষত যন্ত্রণার কষ্ট প্রতিনিয়ত তিলে তিলে ধুঁকতে হয় আমাকে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

ভালো লাগার মত একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আপনারা লেখা এই কবিতা। যেন জীবনের বাস্তবতা ফুটে উঠেছে প্রত্যেকটা লাইনের মাঝে।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ্ কবিতার টপিক টা খুব ভালো লেগেছে ভাইয়া।আসলেই মানুষ ভালো থাকে আর ক'জন সবাই অভিনয় করে।ভালো লাগছে কবিতার লাইন।পৃথিবী নামক নাট্যমঞ্চের অভিনেতা আমরা সবাই।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার অনুভূতি সত্যি বেশ দারুন পৃথিবী নামক নাট্যমঞ্চের অভিনেতা আমরা সবাই। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সেরা অভিনেতা কবিতাটা সুন্দর করে লিখেছেন তো। আপনি এত সুন্দর করে আজকের কবিতাটা লিখেছেন, যার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ছিল। আমি কবিতা লিখতে খুবই ভালোবাসি, আর কবিতা পড়তেও অনেক পছন্দ করি। কবিতার প্রত্যেকটা লাইন সুন্দর সাথে ছন্দ মিলিয়ে লিখে, শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আমার মনে হয় আপনার এই কবিতাটা কোন ব্যর্থ প্রেমিকের জীবন কথা। কারণ একজন ব্যর্থ প্রেমিকের মত বড় অভিনেতা আর কেউ হতে পারে না। সে তার সমস্ত দুঃখগুলো মনের ভেতর চাপিয়ে রেখে সবার সাথে হাসিমুখে কথা বলে। আপনার কবিতার ভিতর কিন্তু অনেক আবেগ এবং অনুভূতি ছিল, যেটা আমি ঠিক বুঝতে পেরেছি। আর কবিতাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

শুধু ব্যর্থ প্রেম নয় ভাই আর্থিক অবস্থা একটু খারাপ থাকলে পরিবেশ এবং পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যায় ভাই। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

শুধু ব্যর্থ প্রেম নয় ভাই আর্থিক অবস্থা একটু খারাপ থাকলে পরিবেশ এবং পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যায় ভাই।

বুঝলাম ভাই ব্যাপারটা।

 2 years ago 

আপনি তো বেশ চমৎকার কবিতা লিখেছেন।সেরা অভিনেতা কবিতাটি অসাধারণ হয়েছে। চলার পথে মানুষ অনেক সময় মুখে হাসি দিয়ে বলে অনেক সুখে আছি। এই কথার মধ্যে লুকিয়ে থাকে কষ্ট। আসলে মানুষ বড়ই অভিনেতা অনেক কথা তারা বুকে চাপিয়ে রাখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে সত্যিই অনেকেই নিজের কষ্টগুলো বুকের মাঝে চাপিয়ে রেখে সুখের অভিনয় করে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

প্রত্যেক মানুষ জীবনের সাথে বড় অভিনেতা করে। দুখে থেকেও এমন ভাবে কথা বলে তারা অনেক সুখে আছে।সেরা অভিনেতা নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। তবে আপনার কবিতাগুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। আপনার কবিতার বাসায় অসাধারণ। ধন্যবাদ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত দুর্দান্ত মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago (edited)

জীবনে আমরা সবাই অভিনেতা। কিন্তু কেউ কেউ এই অভিনয়টাকে খুব সুন্দরভাবে করতে পারে। আবার কেউ কেউ একেবারেই পারেনা। যারা অভিনয়কে অনেক দক্ষতার সাথে করতে পারি তারাই জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে। যাইহোক ভাইয়া খুব বাস্তব সম্মত একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। এত চমৎকার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38