আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ক্রেস্ট পাওয়ার আনন্দের অনুভূতি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ক্রেস্ট পাওয়ার আনন্দের অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230205_155141.jpg

IMG_20230205_155043.jpg

কিছু হৃদয়ের অনুভূতি যায় না কখনো বলা
কিছু মুহূর্ত হয় আনন্দের
চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে‌।

কিছু স্মৃতি জীবনের পাতায় রয়ে যায় যা মনে পড়লে বারবার খুশিতে হৃদয়ে আত্মহারা হয়।

কিছু প্রিয় মানুষ এসে ধুমকেতুর মতোন জীবনকে আলোকিত করে দিয়ে যায়।

কিছু সময় অতিবাহিত হয়
তা কখনো যায় না হৃদয় থেকে মুছে।

কিছু মানুষের কথা জীবনে অনুপ্রেরণা যোগায়
বাঁচার ইচ্ছা জাগে বহুবার।

জীবনে কিছু মানুষ থাকে প্রাণের চেয়ে প্রিয়
শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান পাওয়ার।

জীবনে কিছু পাওয়া হয় যা অপ্রত্যাশিত
জীবনে কিছু জিনিস থাকে যার
দিকে তাকালে হৃদয় উচ্ছ্বাসিত হয়।

কিছু কিছু মুহূর্ত থাকে কল্পনার বাইরে
কিছু মুহূর্তে হয় অত্যন্ত আনন্দের
ঐ নীল আকাশের নীলিমা
হাতে এসে ছুঁয়ে যায়।

এই জীবন সংসারে মনে হয় আমি বড় ব্যর্থ
তবে কিছু কিছু মুহূর্তে
মনে হয় আমি সফল
আলো আঁধারের মাঝে বেঁচে
থাকার ইচ্ছে জাগে অনেক বার।


IMG_20230205_161916.jpg

আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ক্রেস্ট পাওয়াতে আমি অত্যন্ত খুশি। এই আনন্দের মুহূর্তে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার শ্রদ্ধেয় @rme দাদাকে এবং তার পরিবারের সকল সদস্যদেরকে। বিশেষ করে শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু, প্রিয় দিদিকে । আমি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আরো স্মরণ করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত এডমিন এবং মডারেটর প্যানেলের সকল সদস্যদের। আমি আর স্মরণ করছি যারা সবসময় পাশে থেকে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে যাদের কারণে আজ আমি এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরেছি আমার সকল সহযোদ্ধা আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের।

IMG_20230205_154923.jpg

আমি স্পেশাল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় @rex-sumon ভাইকে যিনি পাওয়ার আপ প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রক্রিয়া সুন্দরভাবে সম্পূর্ণ করে বিজয়ীদের হাতে হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। আমি আরো স্পেশাল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতো চমৎকার আইডিয়া দেওয়ার জন্য প্রিয় @hafizullah ভাইকে ।

আজকের এই বিশেষ আনন্দে যাদের কথা না বললেই নয়, যাদের অনুপ্রেরণা উৎসাহতায় যারা আমাকে সবসময় সহযোগিতা করেছে শ্রদ্ধেয় প্রিয় @narocky71, @nevlu123 ভাই এবং প্রিয় @tasonya আপু

IMG_20230205_155038.jpg

আসলে আজ যে আমি কতটা খুশি তা ভাষা লিখে প্রকাশ করা সম্ভব নয়।। কারণ দীর্ঘদিন অপেক্ষার পর আমার হাতে এসে পৌঁছালো আমার বাংলা ব্লগ কমিউনিটি হতে, পাওয়ার আপ প্রতিযোগিতায় সৃজন টু থেকে বর্ষসেরা হওয়ায় ক্রেস্ট। প্রতিযোগিতা যখন থেকে বিজয়ী হয়েছি তখন থেকে আমি আনন্দিত তবে গতকাল যখন ক্রেস্ট আমি হাতে পেয়েছি তখন এই আনন্দ আরও কয়েক গুণ বেড়ে গেলো। সত্যি আমি কল্পনা করতে পারছি না যে, অনলাইনে স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করে এত বড় একটা উপহার পেয়েছি। কয়দিন আগে প্রিয় রকি ভাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমার ক্রেস্ট বক্স গ্রহণ করেন। আমি গতকাল তাদের বাড়ি থেকে ক্রেস্ট নিয়ে আসলাম। কুরিয়ার সার্ভিসের অসতর্কতা এবং অবহেলার কারণে আমাদের এত বড় উপহার ভেঙ্গে গেলো। আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ক্রেস্ট পাওয়াতে আমার আম্মা খুবই খুশি হয়েছে । আসলে এত বড় সম্মানী আমার জন্য খুবই আনন্দের।

পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই বছরও নিজের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হতে। আসলে স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার বৃদ্ধি করার কোন বিকল্প নেই । যার যতো বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। আমাদের সকলের উচিত বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করা। পাওয়ার আপ প্রতিযোগিতায় সৃজন টু তে আমি বিজয়ী হইছি। সৃজন থ্রিতে আমার অন্য কোন প্রিয় ভাই বা, বোন বিজয়ী হবে। তাই আমরা সকলে বেশি বেশি পাওয়ার বৃদ্ধি করে যাব।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আপনি আমার বাংলা ব্লগ থেকে ক্রেস্ট পেয়েছেন জেনে আমি খুব খুশি হলাম। আর এটা পাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আরো শেয়ার করেছেন কৃতজ্ঞতাবো। খুবই ভালো লেগেছে আপনার এই বাংলা ব্লগের ক্রেস্ট অর্জন করা দেখে। আশা করি এভাবে নিজের যোগ্যতা ধরে রাখবেন। শুভকামনা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের এলাকার দুইজন ক্রেস্ট পেয়েছে এটাই সব থেকে ভালো লাগলো। আসলে আমার বাংলা ব্লগ থেকে এত বড় একটি উপহার পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। বিশেষ করে এই ধরনের অনুভূতিগুলো একদমই ভাষায় প্রকাশ করার মতো নয়। যদিও কুরিয়ার সার্ভিসের অসতর্কতার কারণে এত বড় একটি উপহার ভেঙে গেল। শেষ পর্যন্ত জোড়া লাগিয়ে নিয়েছেন ভালো হলো। নিশ্চয়ই এই কারণে আপনার কাজের উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে।

 3 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ক্রেস্ট পাওয়ার আনন্দের অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনাকে অভিনন্দন আপনার চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো।

 3 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বুঝতে পারছি আপনার জন্য এটা অন্যরকম অনুভূতি ছিল। আসলেই বিষয়টি স্মরণীয় করে রাখতে হাফিজ ভাই এই আইডিয়া দিয়েছিল। যাই হোক এটা আপনার জন্য অনেক বড় পাওয়া, যতদিন ক্রেস্ট টি আপনার সামনে থাকবে ততোদিন প্রতিটি মুহূর্ত মনে আসবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া।

 3 years ago 

পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি তো অনেক ভাগ্যবান। আমাদের সবার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগের পক্ষ হতে আপনি ক্রেস্ট পেলেন। আর ক্রেস্ট পাওয়ার আনন্দে তো আপনি অনেক আত্মহারা হয়েগেছেন তা আপনার পোস্ট পড়েই বুঝা যাচ্ছে। এটা সত্য যে, আমার বাংলা ব্লগ তার ইউজার দের কখনও নিরাশ করে না। তাই আমাদের সবারই এ বিষয়টি খেয়াল রাখা দরকার।

 3 years ago 

এত সুন্দর মনের অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এই উপহার পাওয়ার আনন্দের অনুভূতিটা কতটুকু সেটা আপনি পরিমাপ করতে পারেন যথাসাধ্য। এই ধরনের পুরস্কার যারা পেয়েছে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। যেটা কখনোই ভুলতে পারবেনা সেজন্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিজের পরিবারের মত মনে করি ভালবাসার আলাদা একটা জায়গা। কখনো এই জায়গাটি ছেড়ে যাবো না যেটা একটা পরিবারের মত সবসময় পাশে থাকবে।

 3 years ago 

পোস্টটি দেখে মন্তব্য করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আমাদের দেশে কুরিয়ার সার্ভিস গুলো কোন কিছু যত্ন করে না। ঐদিন রকি ভাইয়ের পোস্টটি ও পরে জানতে পারলাম তার উপহারটা ভেঙে গেছে। তবে ভাইয়া জীবনে কোন মূল্যবান গিফট ফেলে আসলে অনুভূতি ভিন্ন রকম লাগে তা বলে প্রকাশ করা যায় না। গিফটি পেয়ে আপনি যেমন খুশি হয়েছেন তেমনি আপনার আম্মু অনেক খুশি হল শুনে খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং গিফটি পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির পাওয়ার আপ প্রতিযোগিতায় সৃজন টু থেকে বর্ষসেরা হওয়ায় ক্রেস্ট পাওয়ার আনন্দমাখা অনুভুতি পড়ে আপনার অনেক ভালো লাগলো ৷ যদিও কুরিয়ার সার্ভিসের অসতর্কতা জন্য এতো বড় উপহার ভেঙ্গে গেছে ৷ তবুও এই উপহার পেয়ে আপনি এবং আপনার আম্মা অনেক খুশি জেনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর অনুভুতি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

পোস্টটি দেখে এত সুন্দর ভাবে আপনার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37