আমার লেখা কবিতা "স্বপ্নের সুবাস"

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা স্বপ্নের সুবাস সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20250714_235742.jpg

আসুন শুরু করি

স্বপ্নের সুবাস

নির্জন বিকেলে ছায়া নামে ধীরে,
মনের কোণে শান্তির স্পর্শ পায় তীরে।
গতকালের ভার নয়, আজকের ধ্যান,
হৃদয়ের জাগে মনের আবেগে সুখের নীড়ে।

নীরব সন্ধ্যায় বাতাস বয় মৃদু,
চাঁদের আলোয় ভেসে যায় নিভু।
ফেলে আসা স্মৃতিতে নয়, নতুন আশায়,
মন ডুবে থাকে রঙ্গিন স্বপ্নের সুবাস পায়।

তারার দৃষ্টিতে জেগে উঠে প্রাণ,
ভোরের নীরবতা পায় নতুন গান।
মন আনন্দে গানে বাজে হৃদয়ে সুরে,
ভবিষ্যতের পথ চলে নতুন আশায় শান্তি পুরে।

জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো,
প্রকৃতির মায়ায় প্রেমে মন হয় ভালো।
দিন যায় রাত আসে জীবনের পাতায়
সময় চলে যায় আবেগের ভালোবাসায়।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের জীবন চলে যায় প্রকৃতির নিয়মে। কখন নীরব নিস্তব্ধে বসে থাকি কখন আমরা চঞ্চল মনে রঙিন স্বপ্ন হারায়। অতীতের অনেক স্মৃতি আমাদেরকে নাড়া দেয়। অনেক সময় আমরা শুধু অতীতকে নিয়ে ভাবি। অতীত আমাদের জীবনের একটি অংশ তবে ভবিষ্যৎ নিয়ে ভাবা খুবই প্রয়োজন। প্রকৃতির নানা রূপে নানা আবরণ মনের কোণে আনন্দের ঢেউ উঠে। প্রকৃতির সাথে মিলেমিশে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা প্রয়োজন। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা স্বপ্নের সুবাস কবিতাটি পড়ে কিন্তু অনেক কিছু উপলব্ধি করলাম। তবে কবিতার মাধ্যমে নিজের অসাধারণ অনুভূতি প্রকাশ করেছেন। আর কবিতা পড়তে যেমন ভালো লাগে কবিতা থেকে তেমনি অনেক কিছু অনুমান করা যায়। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64090.70
ETH 1794.98
USDT 1.00
SBD 0.39