কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1719302921270.jpg

ধুন্দুল ফুলের আলোকচিত্র

IMG20231008171029.jpg

IMG20231008171035.jpg
লোকেশন
Device :- realme C55

ধুন্দুল আমাদের সকলের বেশ পরিচিত সবজি। ধুন্দুল সবজি হিসেবে আমাদের সকলের নিকট ব্যাপক জনপ্রিয়। ধুন্দুল সাধারণত বর্ষাকালে উৎপাদন হয়ে থাকে। ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া ধুন্দর দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়। গ্রাম অঞ্চলে ধুঁধুঁল ছোবড়ার চাহিদা অনেক। গা ঘষার জন্যে ধুঁধুঁল ছোবড়ার ব্যবহার করা হয়ে থাকে।

তেলাকুচা ফুলের আলোকচিত্র

IMG20231121093837.jpg

IMG20240630093910.jpg
লোকেশন
Device :- realme C55

তেলাকুচা লতার সাথে আমরা অনেকে বেশ পরিচিত। তেলাকুচা লতা গ্ৰাম অঞ্চলে বেশ দেখতে পাওয়া যায়। তেলাকুচাকে গ্রাম অঞ্চলে অনেকে কুদরি, কেলাকুচ, তোড়নি শাক বলে থাকে। তেলাকুচা ভেষজ উদ্ভিদ। তেলাকুচা প্রাকৃতিকভাবে জন্মে থাকে। সাধারণত রাস্তা দুই পাশে, বসত বাড়ির আঙিনায়, বনে জঙ্গলে, জলাশয়ে ধারে তেলাকুচা দেখতে পাওয়া যায়। তেলাকুচা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ভেষজ ওষুধ তৈরিতে তেলাকুচার পাতা, লতা, মূল ও ফল ব্যবহৃত হয়। বিশেষ করে এইটি ডায়াবেটিস রোগ নিরাময়ে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে। তাছাড়াও জন্ডিস, রক্ত আমাশয় রোগের জন্য এর পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।

বেগুন ফুলের আলোকচিত্র

IMG20231121071956.jpg

IMG20240114150445.jpg
লোকেশন
Device :- realme C55

বেগুন সবজি আমাদের সকল খুবই পরিচিত। বেগুন সারা বছর ধরে পাওয়া যায়। বেগুনের অনেক জাত রয়েছে। জাত ভেদে বেগুনের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। সাধারণত শীতকালে বেগুন বেশি উৎপাদন করা হয় থাকে। বেগুন সবজি হিসেবে মাছ দিয়ে রান্না করা হয়। তাছাড়া বেগুন দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা হয়ে থাকে। বেগুনের অনেক পুষ্টি উপাদান রয়েছে। স্বাস্থ্যের জন্য বেগুন খাওয়া বেশ ভালো তবে যাদের অ্যালার্জি আছে তাদের বেগুন কম খাওয়া উত্তম।

গোলাপ ফুলের আলোকচিত্র

IMG20231118122203.jpg

IMG20231122090351.jpg
লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। গোলাপের সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপকে ভালবাসার প্রতিক হিসেবে আখ্যায়িত করা হয়। গোলাপ অনেক রঙে দেখতে পাওয়া যায়। সাধারণত লাল, সাদা, কালো, হলুদ, গোলাপি, খয়রি, বেগুনি, কমলা এবং মিক্স রঙ্গের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। গোলাপের কয়েকশ প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। গোলাপ ফুলের ব্যবহার অনেক। ভেষজ গুণাবলী এবং প্রসাধনী তৈরি জন্য গোলাপ ফুল ব্যাপক জনপ্রিয়।

বনওকড়া ফুলের আলোকচিত্র

IMG20231121083814.jpg
লোকেশন
Device :- realme C55

বনওকড়া গ্রামাঞ্চলে প্রায় দেখতে পাওয়া যায়। এই ফুলকে অনেক বুনো ফুল বলে থাকে। গোলাপি রঙ্গের ফুলগুলো সৌন্দর্য সত্যি বেশ দারুণ। বুনো ফুল হলেও এই ফুলের সৌন্দর্য দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে থাকে। বনওকড়া গুল্ম জাতীয় উদ্ভিদ। বনওকড়া আগাছা হিসেবে বেশ পরিচিত। বনওকড়ার গোলাপি রঙ্গের পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে।

নাগবল্লী বা, পত্রলেখা ফুলের আলোকচিত্র

IMG20231018123423.jpg

IMG20231018123432.jpg

লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো আলোকচিত্র দেখে আপনার চিনে গেছেন নিশ্চয়। এই ফুল গুলো হচ্ছে নাগবল্লী বা, পত্রলেখা ফুল। এই ফুল গুলোকে অনেকে মুসেন্ডা ফুল বলে থাকে। নাগবল্লী বা, পত্রলেখা ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য বেশ দারুণ। পত্রলেখা ফুলের পাপড়ি দেখতে পাতার মতোন মনে হয়। এই ফুল গুলো গোলাপি, হালকা গোলাপি এবং সাদা রংয়ের থাকে। এই ফুল গুলো এক গুচ্ছভাবে থাকে। নাগবল্লী বা, পত্রলেখা ফুল দেখতে সত্যি বেশ সুন্দর।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। ফুল যেমনই হোক আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই, এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখতে সব সময় ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আজ কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফিও দেখতে পেলাম। পত্রলেখা ও বুনোফুলের ফটোগ্রাফি এর আগে কখনো দেখা হয়নি। এই দুটি ফুল দেখতে যেমন সুন্দর, কালার দুটো খুব সুন্দর। তাছাড়া প্রতিটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সবজির ফুল গুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আর আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি দেখতে দারুন হয়েছে। গোলাপ ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে ভাইয়া। চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে গোলাপ ফুল এবং তেলা কচুর ফুল সব থেকে বেশি ভালো লাগলো।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে ফেরেশতারা আপনার জন্য।

 2 years ago 

তেলে কচুর ফুল আপনার কাছে ভালো লেগেছে যেন বেশ খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে ।যে কোন ধরনের ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন ।দেখতে ভীষণ ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেমন সুন্দর ফটোগ্রাফি করেছেন ঠিক তেমনি সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শেষের এই ফুলগুলোর নাম পত্রলেখা ফুল এটা আমার জানা ছিল না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে জেনে ভীষণ ভালো লাগলো। বেশ দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি মুগ্ধ হয়ে দেখছিলাম। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারণা করা এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশি দারুণভাবে উপস্থাপন করছেন বর্ণনার সাথে। তাই বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল আপনার এই পোস্ট।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু সব সময় অনেক সুন্দর হয়। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখেছি বিশেষ করে ফুলের ফটোগ্রাফি। আপনি ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ভাবে করেন। আজকেও বেশ কিছু ফুলের সৌন্দর্য নিয়ে হাজির হয়েছেন দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না। মনটাও একেবারে জুড়িয়ে গিয়েছে দেখেই। আমার কাছে তো দুইটা ভিন্ন কালারের গোলাপ ফুল দুইটার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38