আমার লেখা কবিতা "নিজেকে রাঙিয়ে তুলতে চাই "

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা নিজেকে রাঙিয়ে তুলতে চাই সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000044023.jpg
source

আসুন শুরু করি

নিজেকে রাঙিয়ে তুলতে চাই

আমি নীল আকাশে পক্ষী মতো
মুক্ত বিহঙ্গে উড়তে চাই।
আমি সমুদ্রের উত্তাল ঢেউয়ে
নিজেকে হারাতে চাই।

আমি পাহাড়ের উচ্চ চূড়ায় প্রকৃতির
মাঝে নিজেকে বিলীন দিতে চাই।
আমি পর্বতের জলধারার
স্রোতে নিজেকে ভিজাতে চায়।

আমি আকাশে সাদা মেঘ মালাতে
কানামাছি খেলতে চাই।
আমি শরতের কাশফুলের
শুভ্রতার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হতে চাই।

আমি শীতের সকালে চোখের পাপড়িতে
কুয়াশার আবরণ জমাতে চাই।
আমি গ্রীষ্মের মরুর বুকে সূর্যের অতিবেগুনি
রশ্মিতে নিজেকে পুড়িয়ে প্রকৃত মানুষ হতে চাই।

আমি অমাবস্যার রজনীতে জোনাকির
আলোতে নিজের স্বপ্নগুলোকে দেখতে চাই।
আমি জ্যোৎস্না রাত্রিতে হৃদয়ের ভালোলাগার অনুভূতি গুলোকে জাগ্রত করতে চাই।

আমি বৃষ্টি বিলাসে সুখের মোহনায়
ঘুরে আসতে চাই।
আমি বৃক্ষরাজের পত্র পল্লবে
সবজি নিঃশ্বাস নিতে চাই।

আমার হৃদয়ের ক্যানভাস
ভালোবাসা প্রিয়জনের ছবি আঁকতে চাই ।
আমি চোখের অশ্রু জলে নীরব ভালোবাসার
অসমাপ্ত অধ্যায় রচনা করতে চাই।

আমার হৃদয়ের একমুঠো মহানুভুতি কে
মহা সমুদ্রের ছেড়ে দিতে চাই।
আমি প্রকৃতির প্রতিটি বৈচিত্র্যময় রঙ্গে
নিজেকে রাঙিয়ে তুলতে চাই।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জীবনটা আবদ্ধ ঘরের মধ্যে আটকে আছে। জীবন সংসারের ঝামেলার কোন শেষ নেই। তাইতো প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। হৃদয়ের মাঝে খুব ইচ্ছে জাগে নীল আকাশে বিশাল দিগন্তে উড়ে বেড়ানোর। ইচ্ছে জাগে ঝর্ণার স্রোতে। নিজেকে বিলিয়ে দিতে। মনের ভাবনার মোহনা নিজেকে নিয়ে যেতে চাই । বৃষ্টি বিলাসে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে নিতে। হৃদয়ের মাঝে খুব অনুভব হয় নিজের স্বপ্নগুলোকে জোছনার আলোতে দেখতে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আজকে আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। আসলে কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে, প্রতিটা মানুষের হৃদয়ে ক্যানভাসে প্রিয়জনের ছবি আঁকতে চাই। আপনার কবিতার প্রতিটা লাইন অসাধারণ লেগেছে আমার কাছে খুব ভালো লাগলো এবং সুন্দর একটি কবিতা পড়ে।

 2 years ago 

কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভীষণ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করে তুলেছেন।মনের মাধুর্য দিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। এত সুন্দর কবিতা,আর কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38