আমার লেখা কবিতা " কল্পনার অনুভব "

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা কল্পনার অনুভব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20230901_111630 (2).jpg

আসুন শুরু করি

কল্পনার অনুভব

নীলাঞ্জনা তুমি যেখানেই থাকো
দূর থেকে বহুদূর চোখের অগোচরে।

ভেবে নিয় আমি আছি তোমারই পাশে
কল্পনায় অনুভব করিও হৃদয়ে
আমি আছি প্রকৃতির উপমায়।

হয়তো আমি প্রজাপতি হয়ে উড়ে যাবো
তোমারই ফুল বাগিচায় ।

হয়তোবা বাবু পাখি হয়ে বাসা বাঁধবো
তোমারি ঘরের কোণে।

কোন একদিন শ্রাবণের বৃষ্টি হয়ে ঝড়ে পড়বো
টিনের চালে টুপটুপ শব্দে।

ভোরের কুয়াশা হয়ে ঘাসের উপর শিশির বিন্দুর সৌন্দর্য ছড়াবো তোমারি আঁখিতে।

সকালের ঝিলমিল রোদ হয়ে
তোমার উঠানে আলো ছড়াবো হৃদয়ের ইচ্ছেতে।

পড়ন্ত বিকেলের দক্ষিণে হাওয়া হয়ে বয়ে যাবো
তোমার জানালার পাশে।

গোলাপ আর রজনীগন্ধা সৌন্দর্য হয়ে
তোমাকে মুগ্ধ করবো মেঘলা দিনে।

শরতের সাদা মেঘের ভেলা হয়ে
তোমাকে দেখতে যাবো শূন্যতায় উপর ভেসে আসে।

নদীর পাড়ে কাশফুল হয়ে
শুভ্রতা ছড়াবো তোমার চারপাশে।

উদাস দুপুর বেলায় তোমাকে
খুঁজে বেড়াবো শঙ্খচিল হয়ে ।

সমুদ্রের ঝিনুক হয়ে তোমার গলার
মালা হবো মনের খেয়ালে।

তোমার চুলের খোঁপা হবো
বকুল ফুলের মালা হয়ে।

তোমার হৃদয়ের সম্পূর্ণ জায়গা জুড়ে
আমার বিচরণ সারাক্ষণ
তোমার কল্পনার অনুভবে
আমাকে দেখতে পাবে প্রতিটি মুহূর্তে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় মানুষ কাছ থেকে দূরে চল গেলে তাকে খুব বেশি মিস করা হয়। প্রিয় মানুষটির মন খারাপ হয়। আপন জন ছেড়ে যাওয়ার জন্য। যদি প্রিয় মানুষটি প্রকৃতির উপমায় কাছের মানুষকে অনুভব করতে পারে তাহলে একলা থাকা শূন্যতা কিছুটা দূর হয়। তাইতো প্রিয় মানুষ দূরে চলে যাওয়া প্রকৃতির উপমায় নিজের উপস্থিতি প্রিয়জনকে বুঝানোর প্রয়াস চালিয়ে যেতে হয়। প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে যদি প্রিয়জনের সংস্পর্শে যেতে পারা যায় তাহলে খুবই ভালো লাগে। ‌যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে খুব ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

আপনার কল্পনার অনুভব কবিতাটি পড়ে ভালো লাগলো। কে বলেছে ভাইয়া আপনি কবিতা লিখতে পারেন না আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রিয় মানুষ যখন দূরে চলে যায়। তখন প্রিয় মানুষের জন্য মন খারাপ হয়ে যায়। আর সব মানুষ এই প্রিয় মানুষকে পেতে চায়। খুব সুন্দর করে কবিতার মাধ্যমে ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কল্পনার অনুভব কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আরে বাহ্ আজকেও দেখছি দারুন একটা কবিতা লিখলেন। এরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে কবিতা লিখলে আমার কাছে অনেক ভালো লাগে সেগুলো পড়তে। এই কবিতাটার প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে লেখা হয়েছে। এবং কি কবিতার প্রত্যেকটা লাইন পড়ে আমার তো মনটা ভরে গিয়েছে। এত সুন্দর ভাবে কবিতাটা লিখে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কবিতাটি পড়ে। সত্যি মানুষ কত রকম কল্পনাই না করে বসে। কখন যে মনের ভিতর কি চলে আসে বোঝায় মুশকিল। কোন প্রিয় মানুষ চলে যাওয়ায় তার অনুভূতি যদি সে প্রকৃতির মাঝে খুঁজে পায় তাহলে তো বেশ ভালই হয়। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার লেখা অনুভব কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।কবিতার প্রতিটি লাইন জাস্ট চমৎকার ছিল।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি সব সময় দারুন কবিতা লেখেন, ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখার কারণে আমার অনেক ভালো লাগে। আপনি এই কবিতার মাধ্যমে কিন্তু অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পুরোটা। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি আমার কাছে কবিতা পড়তেও অনেক বেশি ভালো লাগে। তেমনি প্রত্যেক দিনের মতো আপনার আজকের কবিতাটাও ভালো লেগেছে।

 3 years ago 

আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মনের কথা গুলো কে কবিতার মাধ্যমে। কি কি করতে পারেন প্রেমিকার জন্য সেগুলোই কবিতার ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন বেশ ভালো করে । অসাধারন ছিল।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুব চমৎকারভাবে কল্পনার অনুভব কবিতাটি লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে কবিতার মাধ্যমে ভালোবাসা জয় এবং পরাজয় লেখার চেষ্টা করেছেন। তবে ভাইয়া সব ভালবাসার মানুষ চাই প্রিয় মানুষকে পেতে। আর প্রিয় মানুষকে না পেলে সত্যি অনেক খারাপ লাগে। তবে আপনি খুব চমৎকারভাবে কল্পনার অনুভব লেখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে প্রিয় মানুষ গুলো কাছে না থাকলে খুবই খারাপ লাগে। আমার কবিতাটি পড়ে এত চমৎকার মন্তব্য করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রিয়জনকে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি একদমই ঠিক বলেছেন প্রিয়জনের কাছে যেতে পারলে আমাদের কাছে খুব ভালো লাগে। প্রিয়জন যদি দূরে থাকে তার স্নিগ্ধতা তার স্পর্শ পাওয়ার জন্য মন খুবই কাতর হয়ে পড়ে। খুবই সুন্দরভাবে এই বিষয়গুলো আপনি আমাদের মাঝে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা লেখার জন্য।

 3 years ago 

আপনার এতো সুন্দর অনুভূতি পড়ে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি পড়ে চমৎকার অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কল্পনার অনুভবে কবিতাটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38