একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার হাতের আঁকা একটি ম্যান্ডেলা আর্ট সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG-20230303-WA0022.jpg

IMG-20230303-WA0005.jpg

ম্যান্ডেলা আর্ট

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20230303_222710.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - পেন্সিল
৩ - মার্কার কলম
৪ - স্কেল
৫ - পেন্সিল কম্পাস ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

  • চিত্র আঁকার জন্য প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে নিলাম।

IMG_20230303_223133.jpg

  • প্রথমে আমি মার্কার কলম দিয়ে একটি দন্ড এঁকে নিলাম। দন্ডটির বামদিকে আরো কিছু অংশ এঁকে নিলাম। তারপর দন্ডটির মাঝে আঁকাবাঁকা ডিজাইন করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20230303_223522.jpg

  • এখন দন্ডটির উপরের অংশে কোণায় ইংরেজি অক্ষরের এস অক্ষর এঁকে নিলাম। তারপর দন্ডটির মাঝে ফুলের ডিজাইন করতে লাগলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG_20230303_223942.jpg

  • এখন আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের মাঝে মার্কার-কলম দিয়ে কালো করে নিলাম। তারপর বড় করে আরো একটি বৃত্ত এঁকে নিলাম। এবং তারপরে বৃত্তের মাঝে অনেক গুলো রেখা দিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG-20230303-WA0015.jpg

  • এই পর্যায়ে আমি আরও একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের মাঝে অনেকগুলো পাতা এঁকে নিচ্ছি।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230303_225131.jpg

  • এই ধাপে পাতা আঁকা সম্পূর্ণ হয়েছে। এখন আমি পাতা উপরের অংশ কালো করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230303_225735.jpg

  • এই পর্যায়ে পাতার উপরে বৃত্তের মাঝে আমি ফুল এঁকে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230304_214041.jpg

  • ফুলের উপরের অংশে ডিজাইন করে নিলাম ।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230304_214743.jpg

  • আমি ধীরে ধীরে উপরের অংশে আঁকাবাঁকা লতার ডিজাইন করে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ ↙️

IMG_20230304_215124.jpg

IMG-20230303-WA0005.jpg

  • পরিশেষে আমি এস অক্ষরের চার পাশে ডিজাইন করে নিলাম।

IMG-20230303-WA0005.jpg

IMG-20230303-WA0022.jpg

আশা করি আমার কাঙ্খিত ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ
হয়েছে। আর কোন কাজ বাকি নেই। এই ভাবে আমি এই সুন্দর ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার ম্যান্ডেলা চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্টটি দেখে মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে মেন্ডেলা আর্ট দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে একটি মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আপনি। অনেক ধন্যবাদ সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট দেখতে যতটা সহজ মনে হয়, কিন্তু তা সম্পন্ন করতে গেলে বেশ দক্ষতার প্রয়োজন হয়। আর এই মেন্ডেলা অংকনে আপনার দক্ষতা বেশ প্রশংসনীয়। কেননা ম্যান্ডেলাটি আপনি খুব নিখুঁত করে অঙ্কন করেছেন। এবং এর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের মেন্ডেলা আর্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। মাঝেমধ্যে আপনার মত আমিও মেন্ডেলা আর্ট তৈরি করে থাকি। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে মেন্ডেলা আর্ট তৈরি করেছেন এবং খুব সুন্দর বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা আমার খুব ভাল লেগেছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি মান্ডাল আছে তোর প্রস্তুত করেছেন আসলে চিত্রটি দেখে চোখ সরাতে পারছি না দেখেই বুঝতে পারছি অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করে প্রস্তুত করতে হয়েছে।।
এই ধরনের নকশা বিশেষ করে খাটে করা দেখা যায় মাঝে মাঝে।।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত দুর্দান্ত মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশ ভাল লাগে। আমার বাংলাব্লগে সবাই কম বেশি ম্যান্ডালা আর্ট করে। আপনি বেশ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ নিখুত হয়েছে।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ম্যান্ডালা আর্ট আপনার ভালো লেগেছে জেনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে অনেক সময় ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যা দেখে আমি একেবারে মুগ্ধ। ম্যান্ডেলা আর্ট করতে এমনিতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখে বুঝতে পারছি এই কাজটি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে।কিন্তু সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে এবং দেখতেও বেশ চমৎকার লাগছে। আপনার দক্ষতার প্রকাশ ঘটেছে এই কাজের মাধ্যমে। ভালো লাগলো দেখে।

 3 years ago 

পোস্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37