গোধূলি বিকেলে প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, বিকেল বেলা ঘুরতে যাওয়ার কিছু অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
লোকেশন
Device :- Redmi note 7
অনেকদিন হয়ে গেল কর্ম ব্যস্ততার কারণে বিকেল বেলা ঘুরতে যাওয়া হয় না। আসলে কাজের প্রচুর চাপ বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের কারণে ইচ্ছে পূর্ণ হয়ে উঠে না। তাই কালকে রাত্রে পরিকল্পনা করছি আজকে বিকেলে বাইরে বের হবো। আজ সকালে হাতের যাবতীয় কাজ শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বেলায় ঘুরতে বের হলাম একলা। অবশ্যই বন্ধু দুজনকে বলছি তারা ব্যস্ততার কারণে আসতে পারলো না। প্রথম পর্যায়ে বন্ধু দুজন না আসাতে খুবই হতাশ হয়ে গেলাম। পরবর্তীতে আমি একা একা বিকেল বেলা ঘুরতে বের হলাম। আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নদী অবস্থিত। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর একটি রিক্সা পেলাম। রিক্সা পেয়ে ভালো হলো রিক্সা করে নদীর পাড়ে গিয়েছিলাম।
আসলে আমি সময় পেলে এই নদীর পাড়ে গিয়ে থাকি। নদীটির নাম মুহুরী নদী। শীতকাল হওয়াতে নদীর পানি বেশ কমে গেলো। বর্ষাকাল থেকে শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই নদী দেখতে। আমাদের এই অঞ্চলে একটি নদী আর কোন নদী নেই। তাই নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ঘুরতে আসে।
সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয় এই ইট পাথরের শহরে খুবই বিরক্ত লাগে। বিশেষ করে যখন বাজারে থাকি তখন গাড়ির হরেক রকম শব্দে খুবই বিরক্ত বোধ করি। ইচ্ছে করে হাতের কাজকর্ম ছেড়ে নির্জন প্রাকৃতিক কোন জায়গায় চলে যায়। তবে মন চাইলে তো আর হয় না বাস্তবতাকে মেনে নিয়ে সকল প্রতিকূলতা উপেক্ষা করে জীবন সংগ্রামের মধ্য দিয়ে চলতে হয়। আসলে প্রাকৃতিক মাঝে এক ধরনের শান্তি অনুভব করা যায়। যা অন্য কোথাও পাওয়া যায় না।
নদীর পাড়ে গিয়ে আমার খুব ভালো লাগলো। নদীর কুলকুল শব্দে সত্যি মন জুড়ে গেলো। আসলে বিকেলবেলা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুব চমৎকারভাবে উপভোগ করা যায়। যাওয়ার পথে রিক্সাতে বসে মোবাইলে কয়টি আলোকচিত্র তুলে নিলাম। নদীর পানি কমে যাওয়াতে নদীতে চর জেগেছে। অনেক ছেলেরা নদীর পাড়ে খেলতেছে দেখে ভীষণ ভালো লাগলো। আসলে বিকেলের মুহূর্তগুলো সত্যি সুন্দরভাবে উপভোগ করেছি। চোখ জুড়ানো মনোরম সুন্দর পরিবেশ মাঝে মাঝে সবুজের সমাহার। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলে খুবই ভালো লাগে। বিকেল বেলার এই মুহূর্ত গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে জীবনের পাতায়। কিছু কিছু মুহূর্ত থাকে শুধু নিজের জন্য নিজের ভালো লাগার।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



https://twitter.com/MdAgim17/status/1633143943172083713?s=20
প্রকৃতির আবহাওয়া এমন একটা জিনিস যেখানে গেলে মন ফ্রেশ হয়ে যায়। আপনার মন খারাপ থাকলে অবশ্যই সেটা ভালো হয়ে যাবে এক নিমিষে। প্রকৃতিতে ঘুরতে কার না ভালো লাগে। কম বেশি সবাই প্রকৃতিতে ঘুরতে পছন্দ করে। আপনি একা একাই প্রকৃতিতে ঘুরতে গিয়েছিলেন। যদি ও কাজের ব্যস্ত তাই আপনার বন্ধুরা যেতে পারেনি। তবুও খুব ভালোই মজা করেছেন।
বিকেলের গোধূলি পরিবেশ দেখতে আমার খুবই ভালো লাগে।আপনার প্রত্যেকটি ছবি সুন্দর ছিল ।আসলে এই সময় আকাশে এক ধরনের ভিন্ন আলোক দৃশ্য ফুটে ওঠে যেন।আপনার বন্ধুরা ব্যস্ত থাকায় আসতে পারেনি বলে আপনি একাই প্রকৃতি দেখতে বের হয়েছেন নদীর পাড়ে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আমার মনে হয় এখানে চোর না হয়ে চর হবে ভাইয়া।
গোধূলি বিকেলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন দেখছি। আসলেই এই সুন্দর পরিবেশ বিকেল মুহূর্তে উপভোগ করতে খুবই ভালো লাগে ।যেটা আপনি উপভোগ করার পাশাপাশি সুন্দর ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লাগলো।
আসলেই ব্যস্ততার জন্য সময় গুলো উপভোগ করা হয় না আমারও ৷ আপনি আপনার বন্ধু সহ সুন্দর একটি বিকেল নদীর পাড়ে অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো সুন্দর ছিলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷
প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে যাই।আপনি বিকেলের প্রাকৃতিক পরিবেশের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব ভাল লাগলো। আপনি একা বেশ সুন্দর সময় কাটিয়েছেন আশাকরি। নদীর পাড়ে খুব ভাল লাগে বেড়াতে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
বিকাল বেলার সুন্দর মুহূর্তে ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
প্রকৃতির দৃশ্য গুলো যতো দেখি ততোই ভালো লাগে।আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ ফটোগ্রাফি।