শীতকালীন শাকসবজি ক্রয় করার অনুভূতি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শীতকালীন শাকসবজি ক্রয় করার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
শীতকাল আমাদের মাঝে চলে এসেছে। ভোর বেলায় শীত কিছুটা অনুভব হয়। সকালবেলায় বাইরে বের হলে লতাপাতা ঘাসের উপর শিশির বিন্দু জমে থাকতে দেখা যায়। মাঝে মাঝে কুয়াশার ঝাপসা অন্ধকার চারদিকে ঘিরে আসে। শীতকাল প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। সকালবেলা বাইরে বের হলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর তেমনি শীতকালে বিভিন্ন রকম শাকসবজি উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে বেশি শাকসবজি উৎপাদন হয় শীতকালে। বাজারে গেলে বিভিন্ন রকম শাকসবজি দেখা যায়।
শীতের আগাম সবজি বাজারে চলে এসেছে। বাজারের গেলে চোখ ফেরালে যায় না শীতের আগাম সবজি দেখে। কাঁচা বাজারে গেলে ফুলকপি, বাঁধাকপি, গাজর, সশা,শিম, টমেটো, লাউ, মুলা, মিষ্টি কুমড়া, বরবটি, বেগুন দেখা যায়। তাছাড়া নানা রকমের শাক দেখা যায় । লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, পালংশাক, লালশাক, মুলাশাক, ডাটার শাক ইত্যাদি পাওয়া যায়। আগাম তরতাজা শাকসবজি দেখলে ক্রয় করতে খুব ইচ্ছে করে। তরতাজা শাকসবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। মানবদেহের যথাযথ পুষ্টি উপাদান পাওয়া যায় শাকসবজির মধ্যে।
আমি কয়দিন আগে আমার মামাতো ভাইকে সাথে
নিয়ে বাজারে গিয়েছি বিকাল বেলায়। পরিবারের জন্য কিছু শাকসবজি ক্রয় করার জন্য। বাজারে প্রতিদিন প্রচুর শাকসবজি উঠে থাকে। যেহেতু এখন শীতের প্রথম পর্যায়ে তাই আগাম শাকসবজি দাম কিছুটা বেশি। তারপরে ও নতুন শাকসবজি ক্রয় করার জন্য ক্রেতার উপচে পড়া ভিড়। আমি ফুলকপি, মুলা, শিম, টমেটো কিনেছি। যদি আমি মুলা খাই না তবে আম্মা মুলা ভাজি খেতে বেশ পছন্দ করে। ফুলকপি দিয়ে মাছ রান্না করবে। শাকের মধ্যে লালশাক এবং পালংশাক নিয়েছি। যদি আমার অন্যান্য শাকসবজি পছন্দ হয়েছে। আমাদের পরিবারের মানুষ কম তাই অল্প কিছু পদ শাকসবজি নিয়ে আসলাম।
প্রথমে বাজারে গিয়ে পুরো বাজার ঘুরে ঘুরে দেখেছি। তারপর পছন্দমত শাকসবজি ক্রয় করেছি । হরেক রকমের শাকসবজি বাজারে উঠেছে। শাকসবজি দেখে নিজে কাছে খুব ভালো লাগলো। মামাতো ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় কথা বলতে বলতে শাকসবজির ক্রয় করে নিলাম। আসলে পড়ন্ত বিকেলে শাকসবজির ক্রয় করতে গিয়েছি বেশ ভালোই লাগলো। শীতকালের শাক-সবজির মধ্যে স্বাদ ও পুষ্টি বেশি থাকে। কারণ এ শাকসবজি গুলো আমাদের এই জায়গাতে উৎপাদন হয়ে থাকে। অন্যান্য মৌসুমে শাকসবজি বাইরের বিভিন্ন জেলা থেকে পরিবহন করে আমাদের এ জায়গা নিয়ে আসা হয়।
কিন্তু শীতকালে শাকসবজি আমাদের এই জায়গায় উৎপাদন করা হয় । তাই একেবারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। শাকসবজি ক্রয় করতে পেরে বেশ ভালো লাগলো। শাকসবজি বাজারের মুহূর্ত বেশ ভালোভাবে উপভোগ করেছি।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




শীতকালের সুন্দর সুন্দর সবজি ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। আপনি বাজার থেকে বেশ সুন্দর সুন্দর সজীবতায় পরিপূর্ণ টাটকা সবজি ক্রয় করেছেন। শীতকালীন টাটকা সবজি ক্রয়ের চমৎকার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোস্ট পড়ে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
শীতকালে বাজারে নতুন নতুন সবজি পাওয়া যায় তবে আপনাদের এলাকার বাজারে তো ভরপুর সবজি উঠে। যাই হোক সবজি বাজারের সবজির দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।
শীতকাল তো প্রায় চলেই এসেছে। সকালের দিকে কিছুটা শীত অনুভূত হয়। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। শীতকালীন সবজিগুলো আমার খুবই পছন্দ। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা সবজি বেশ তরতাজা। আপনাদের এই বাজারটাতে বেশ ভালই শাকসবজি উঠানো হয়। আমাদের এদিকেও এরকম একটি বাজার রয়েছে। ওখানে সবকিছু এত ফ্রেশ থাকে গেলে ইচ্ছে করে সব সবজি নিয়ে আসি। আপনার সবজি কেনার অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো।
জি ভাই শীতকাল আমাদের মাঝে চলে এসেছে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। শীতকাল আমাদের খুব সন্নিকটে চলে এসেছে। সবজি গুলো দেখতে খুব ফ্রেশ লাগছে ভাই। আপনি তো মোটামুটি বেশ কয়েক ধরনের সবজি কিনেছেন দেখছি। সবজিগুলো এতটাই ফ্রেশ লাগছে, আমার তো ইচ্ছে করছে সব ধরনের সবজি কিনে ফেলি। যাইহোক আন্টি তো মনে হয় এমন ফ্রেশ সবজিগুলো দেখলে খুব খুশি হবে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই, শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।