মিথ্যাবাদী শহরে এখন সত্য বলাটা হাস্যকর।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, মিথ্যাবাদী শহরে সত্য বলাটা হাস্যকর এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000043979.jpg
source

আসুন শুরু করি

বর্তমান সময়ে সত্য মিথ্যার পার্থক্য করাটা খুবই কঠিন। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা তা বুঝে একেবারে যায় না। যদিও বলা হয়ে থাকে সত্যের জয় সব সময় চির নির্ধারিত। তবে কিছু কিছু ক্ষেত্রে সত্য উদঘাটন করতে অনেক বেশি সময় লেগে যায়। ততোক্ষণে প্রকৃতির অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। বর্তমান সময় কিছু কিছু মানুষ এমন ভাবে মিথ্যা কে সত্য হিসেবে সত্যের আবরণে রুপান্তরিত করে যা একেবারেই সত্য হিসেবে সবার নিকট বিবেচিত হয়ে থাকে। সমাজে এখন মিথ্যার অস্তিত্ব সবচেয়ে বেশি। মিথ্যা ভয়াবহতার কাছে সত্যের এখন খুব অসহায়।

মিথ্যা এখন আমাদের সমাজে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। মিথ্যা বলা মানুষ গুলো সত্যের আড়ালে নিজেকে লুকিয়ে রেখে মিথ্যা দিয়ে নিজের স্বার্থ হাসিল করে থাকে। তাদের মুখ এবং মুখোশ দুটোই আলাদা। তারা সবসময় সত্যকে মুখোশ হিসেবে ব্যবহৃত করে থাকে। তারা মিথ্যা কে এমন ভাবে উপস্থাপন করে থাকে তখন সত্য বিষয় যতোই বলা হোক না কেন তা মিথ্যার কাছে পরাজিত হয় সাময়িক সময়ের জন্য। আমাদের বিবেকের মনুষত্ববোধ দুটি বিলুপ্ত হয়ে গেছে। আমাদের যদি বিবেক এবং মনুষত্ববোধ থাকতো তাহলে আমরা এমনভাবে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে পারতাম না।

আসলে সত্য কখনো মিথ্যা হয় না। আর মিথ্যা কখনো সত্য হয় না। যেমন সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়। ঠিক তেমনি সত্যের কাছে মিথ্যা পরাজিত হয়ে থাকে। তবে কিছু কিছু পরিস্থিতিতে সত্য বলাটাই অপরাধের কারণ হয়ে যায়। মিথ্যা এমন ভাবে উপস্থাপিত হয় চারদিকে তখন সত্য বলাকে সবাই মিথ্যে হিসেবে বিবচিত করে থাকে। তখন সবার কাছে মনে হয় সত্য কথাটা মিথ্যা। আর এই সত্য কথা নিয়ে সবাই বেশ হাসাহাসি করে থাকে। মিথ্যা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন সত্য বলাটা হাস্যকর হয়ে যায়। তবে ষ পরিস্থিতি যতোই কঠিন এবং দুর্বিষ হোক না কেন সত্য বলাটাই উত্তম।

কারণ সবাই যখন মিথ্যার কাছে পরাজিত হয় তখন সত্য বলে পরাজিত হওয়াটা লজ্জার নয়। পরিস্থিতির কারণে সত্য বলাটা যদিও কঠিন হয় তারপরেও সত্য বলে যেতে হবে। ‌ সময়ের ব্যবধানে সত্য মিথ্যা পার্থক্য হবে এইটাই প্রকৃত সত্য। সত্য সাময়িক পরিস্থিতির কাছে পরাজিত হলেও সময়ের ব্যবধানে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি হবে । আমাদের সমাজ এখন এমনভাবে দূষিত হয়ে পড়েছে চারদিকে এখন শুধু মিথ্যার জয় গান। সমাজের প্রতিটি মানুষ মিথ্যা কে এমনভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করছে যেন সবাই সত্যকে সাপোর্ট করছে। হাজারো মিথ্যে ভিড়ে যখন কেউ বুকে সাহস নিয়ে সত্য কথা বলে।

ঠিক তখনই তার উপর নেমে আসে অন্যায় অত্যাচার নির্যাতন অবহেলার তীর। আসলে সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ কখনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিথ্যা কে সাপোর্ট করতে পারে না। মিথ্যার সঙ্গী হতে পারে না । মিথ্যা যতোই শক্তি থাক না কেন মিথ্যা একসময় ধ্বংস হয়ে যাবে। আর সত্য সাময়িক সময়ের জন্য অন্ধকারে থাকলেও সময়ের ব্যবধানে সত্যের আলো ছড়িয়ে পড়বে চারদিকে। তখন মিথ্যা বিলীন হয়ে যাবে। মিথ্যাবাদী শহরে এখন সত্য বলাটা হাস্যকর মনে হলেও সময় এবং পরিস্থিতি পরিবর্তন হলেই সত্যের জয় হবে। সত্য কখনো অন্ধকারে থাকে না । সত্য আলো ছড়াবে এইটা প্রকৃত সত্য।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

সুন্দর লিখেছেন ভাইয়া। এই সত্যটা এই কয়দিন হারে হারে টের পেলাম। শত শত মিথ্যার মাঝে সত্য চাপা পড়ে যায়।তবে সত্য অমর, সময় হলে ঠিকই বেরিয়ে আসে। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটির জন্য।

 2 years ago 

এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64198.23
ETH 1820.91
USDT 1.00
SBD 0.38