আমার লেখা কবিতা "গল্প " /১০% প্রিয় 💞 ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা গল্প সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
জীবনের গল্পটা ছিলো আলোর
কোন এক রাতের আধারের মাঝে হারিয়ে গেলো
আলোর শেষ প্রতিবিম্ব।
গল্পটা আর পূর্ণতা পেল না
ভেঙে গেল জীবনের শেষ বাতিঘর।
চোখের অশ্রুতে হৃদয় ভাসে
আঁধারের কালো ছায়ায়।
প্রত্যাশাগুলো উড়ে গেল দূর ঐ আকাশে
স্বপ্নগুলো ছুঁতে গিয়ে ছোঁয়া হলো না হাতের স্পর্শে ।
অসময়ে ঝরে গেল জীবনের পাতা
যা হারানোর তা হারিয়ে ফেলেছি
রয়ে গেল হৃদয়ের ব্যথা।
এখনো আঁখি দুটির পাতায়
ভেসে উঠে গল্পের স্মৃতি।
বোকা মন মানে না বারণ
বারবার সে পুরানো স্মৃতি
মনে করিয়ে দেয়।
আক্ষেপ রয়ে গেল হৃদয়ে
সমাপ্তি হলো না গল্পের।
মনের আশা হলো নিরাশা
নিমিষে বিলীন হলো মনের চাওয়া পাওয়া
গল্পের মাঝে রয়ে গেল হৃদয়ের অনুভূতি।
আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। গল্প উপমা হিসেবে আপনাদের মাঝে প্রকাশ করেছি। কোন প্রিয় জিনিস জীবনে হারিয়ে যাওয়া অনেক কষ্টের। আসলে যে জিনিস হারিয়ে যায় তার কখনো ফিরে আসে না। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।







আপনার কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি সবসম খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করেন। আজকের কবিতাও অনেক ভালো লেগেছে। একটি কবিতা লিখতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবিতার মাধ্যমে সহজেই অনেকেই মনের ভাব প্রকাশ করে। আপনিও আজ গল্প নামক কবিতার মাধ্যমে অনেক সুন্দর কিছু কথা ফুটিয়ে তুলেছেন। আমার কাছে কবিতা পড়ে ভাল লেগেছে। জীবনের গল্প বলে শেষ করা যাবে না কারণ জীবন বিচিত্রময়। ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ জানাই এত দুর্দান্ত মন্তব্য শেয়ার করার জন্য।
বাহ অসাধারন কবিতা লিখেছেন ভাইয়া। এবিবি ফান আমাদেরকে আনন্দ দেওয়ার পাশাপাশি মনের মাঝে কবি কবি ভাব জাগ্রত করেছে। গল্প নামের কবিতায় কবি তার নিজের জীবনের অনুভূতি প্রকাশ করেছে। ধন্যবাদ ভাইয়া।
কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ভাইয়া গল্প নামের কবিতাটি দারুন লিখেছেন। আমার খুব ভাল লাগলো পড়ে। জীবন বিচিত্র ময়। কখনও চাওয়ার সাথে পাওয়ার মিল হয় না। সুন্দর একটি কবিতা পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।