রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির 🍓 অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির অরিগ্যামি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

স্ট্রবেরি ফল আমাদের সকলের বেশ পরিচিত। স্ট্রবেরি ফল খুবই মজাদার এবার সুস্বাদু । ফলটি দেখতে খুবই সুন্দর। স্ট্রবেরির পাকা ফল টকটকে লাল রঙের হয় থাকে। ফলটি সুগন্ধীযুক্ত, টক মিষ্টি স্বাদের। আমাদের দেশে স্ট্রবেরি ফল কম চাষাবাদ করা হয়। শীত প্রধান দেশে স্ট্রবেরি ফল বেশি উৎপাদন হয়ে থাকে। স্ট্রবেরি দেখতে আমার কাছে খুব ভালো লাগে । তাই আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করছি।

IMG_20230719_100124.jpg

IMG_20230719_094958.jpg

স্ট্রবেরির 🍓 অরিগ্যামি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ:-

IMG_20230719_091037.jpg

১ - রঙ্গিন কাগজ
২ - গাম
৩ - কাঁচি
৪ - মার্কার কলম ইত্যাদি।

আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

  • স্ট্রবেরি তৈরি করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

1689740409676.jpg

  • আমি প্রথমে একটি রঙিন কাগজ নিলাম। কাগজটি পরিমান অনুযায়ী কেটে নিয়েছি। তারপর কাগজটি কোণা বরাবর ভাঁজ করে নিয়েছি।

↘️ধাপ :- ২↙️

IMG_20230719_092034.jpg

  • কাগজ ভাঁজ করার পরে কাগজের উপরের অংশ কাঁচি দিয়ে গোল করে কেটে নিচ্ছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20230719_092134.jpg

  • কাগজটি লাভ এর মতোন করে কেটে নিয়েছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230719_102707.jpg

  • এভাবে আমি কাগজ কেটে দুটি লাভ তৈরি করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230719_103016.jpg

  • এখন আমি লাভ দুটি একটি উপর আরেকটি রেখে এক পাশ গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230719_103529.jpg

  • এখন স্ট্রবেরির বোঁটার নিচের অংশ দেয়ার জন্য একটি রঙিন কাগজ নিলাম। রঙিন কাগজটি পরিমাণ মতো কেটে নিয়ে কোণা বরাবর দুই ভাঁজ করে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230719_093230.jpg

  • ভাঁজ করার পর কাগজের উপর অংশ কাঁচি দিয়ে গোল করে কেটে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230719_104122.jpg

  • কাগজ কেটে তৈরি করে নিয়েছি।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230719_104707.jpg

  • স্ট্রবেরির বোঁটার নিচের সবুজ অংশটি গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এবং কাগজ দিয়ে স্ট্রবেরির বোঁটা তৈরি করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

↘️ধাপ :- ১০↙️

IMG_20230719_104923.jpg

  • এখন আমি স্ট্রবেরির উপরে মার্কার কলম দিয়ে ছোট ছোট বিন্দু এঁকে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20230719_094928 (1).jpg

আশা করি আমার রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির 🍓 অরিগ্যামি তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি স্ট্রবেরির অরিগ্যামি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান‌।

IMG_20230719_100119.jpg

IMG_20230719_094928 (1).jpg

IMG_20230719_094958.jpg

IMG_20230719_095004.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আর উপস্থাপন করবো।, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ থেকে খুবই দক্ষতার সাথে স্ট্রবেরি তৈরি করেছেন। এই স্ট্রবেরি তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে, দেখেও শিখে নিলাম।

 3 years ago 

এত সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

স্ট্রবেরি ফল দেখতে খুবই সুন্দর লাল রঙের হয়ে থাকে দেখেই মনে হয় খেয়ে ফেলি। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে স্ট্রবেরি দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যথেষ্ট সুন্দর ছিল।

 3 years ago 

জি ভাই চেষ্টা করেছি সুন্দর ভাবে স্ট্রবেরি ফুটিয়ে তুলতে । ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই স্ট্রবেরি দেখে। দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের স্ট্রবেরি।

 3 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে আর বর্তমানে রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করছে আপনি আজকে খুবই সুন্দর একটি ব্যতিক্রম পোস্ট করেছেন রঙিন কাগজ দিয়ে আপনার স্ট্রবেরি তৈরি করেছেন যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এত সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পোস্টটি দেখে আপনার অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago (edited)

স্ট্রবেরি দেখতে অসাধারন লাগতেছে। স্ট্রবেরি খুব পছন্দের একটি ফল। খেতে ভীষণ মজা লাগে। রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুটিয়ে তুলেছেন। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্ট্রবেরি খেতে বেশ মজাদার ভাই। সুন্দর মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে স্ট্রবেরি বানিয়েছেন। আপনার এই স্ট্রবেরি দেখতে অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে। এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির তৈরির অরিগ্যামি। আমার কাছে রঙিন কাগজ দিয়ে আপনার স্ট্রবেরি তৈরির অরিগ্যামি দেখতে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়েছে কোন জিনিস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োজন হয়। ধন্যবাদ ধাপে ধাপে তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

স্ট্রবেরির অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার অরিগামি এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ডাই পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো । এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো কিছু আমার খুবই ভালো লাগে দেখতে।আপনার তৈরি স্ট্রবেরির diy টি সুন্দর হয়েছে।ঠিকই বলেছেন এটি পাকলে টকটকে লাল রঙের হয়ে থাকে।তবে আপনার কাগজটি ফ্যাকাসে রঙের হয়ে গেছে লাল রঙের হলে আরো আকর্ষণীয় লাগতো দেখতে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন কাগজটি ফ্যাকাসে রঙের হয়ে গেছে লাল রঙের কাগজ ছিল না আপু। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38