আজ হ্যাপী ভ্যালেন্টাইনস ডে সকলের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ হ্যাপী ভ্যালেন্টাইনস ডে তে আমার হৃদয়ের কিছু অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আজ হ্যাপী ভ্যালেন্টাইনস ডে সকলের প্রতি রইলো হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা।
সকলে অবগত রয়েছেন যে, আজ ১৪ ই ফেব্রুয়ারি হ্যাপী ভ্যালেন্টাইনস ডে । এই দিবসে আমার সকল প্রিয়, ভাই বোনদের প্রতি রইলো হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা। বলা যেতে পারে যেই আজ হৃদয়ের ভালোবাসা আবেগ অনুভূতি প্রকাশের দিন। আমরা যে ভাবে পারি আমাদের হৃদয়ের ভালোবাসা আবেগ অনুভূতি আমাদের প্রিয় মানুষদের কাছে উপস্থাপন করে থাকি। আসলে প্রিয় মানুষদের প্রতি আমাদের ভালোবাসা সারাক্ষণ সকল দিনেই বিদ্যমান থাকে। তবে আজকের দিনটি একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে ।
আমরা চেষ্টা করি আমাদের প্রিয় মানুষদের কাছে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। অনেকে মনে করে যে, শুধু প্রেমিক প্রেমিকার জন্য আজ বিশ্ব ভালবাসা দিবস। কিন্তু আমি মনে করি বা, হৃদয় দিয়ে অনুভব করি আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন এই দিনটি আমাদের সকলের। ভালোবাসার যেমন কোন গভীরতা থাকে না, সময়ের পরিসীমার মধ্যে আটকে থাকে না, কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে না। ঠিক তেমনি ভালোবাসা শুধু কোন প্রিয়জনের মধ্যে আবদ্ধ নয়।
ভালোবাসা হচ্ছে হৃদয়ের অনুভূতি প্রিয় মানুষদের হৃদয়ের মনি কোঠায় রাখার আকুতি। ভালোবাসা ছোট বড় সবাই জন্য। পিতা মাতা, ভাই বোন, প্রিয়জন সবার জন্য আজকে দিনটি স্পেশাল। আমি মনে করি আজকের দিনটি শুধু প্রিয়জনকে একটি গোলাপ দিলেই ভালোবাসা দিবস পূর্ণতা পায় না। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন? সকলকে নিয়ে ভালোবাসার দিনটি উদযাপন করা উচিত। কারণ আমাদের হৃদয়ে সবার জন্য ভালোবাসা বিরাজমান। আমরা যদি আমাদের মায়ের কাছে থাকি তাহলে মায়ের ভালোবাসার জন্য তার প্রতি সম্মান প্রদর্শন করে তাকে খুশি করতে যা যা করার প্রয়োজন তা করায় আমাদের দায়িত্ব।
আর আমরা যদি প্রিয়জনের নিকট থাকি তাহলে তাকে সময় দিয়ে হৃদয়ের অনুভূতি ফুল দিয়ে প্রকাশ করা প্রয়োজন। আর আমরা যদি ভাই বোন একসাথে থাকি তাহলে আমরা ভাই বোনের প্রতি স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা এবং সম্মানের বহিঃপ্রকাশ দেখানো উচিত।
আমাদের হৃদয়ে প্রিয় জনদের জন্য প্রতিটি মুহূর্তে ভালোবাসার গোলাপ ফুটে থাকে। তবু আজকের দিনটি একটু অন্যভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখানো হয়। আমি মনে করি ভালোবাসা হচ্ছে হৃদয়ের মাঝে মনুষত্ববোধ মানবিকতা লালন করা। নিঃস্বার্থভাবে যে কাউকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া। যেখানে মানবিকতা নেই সেখানে ভালবাসার পুষ্প ফুটে না। ভালোবাসা হচ্ছে শত্রুতা ভেদাভেদ ভুলে গিয়ে কাঁদে কাঁধ মিলিয়ে অন্যের জীবনকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। আজ হ্যাপী ভ্যালেন্টাইনস ডে তে যেমন আমার প্রিয়জনের প্রতি ভালোবাসা রয়েছে। ঠিক তেমনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের প্রতি ভালোবাসা বিরাজমান।
কারণ আমি মনে করি ভালোবাসা শুধু একজন ব্যক্তির নিকট সীমাবদ্ধ নয়। হৃদয় ভালোবাসা সবার জন্য। তাই আজকে এই বিশেষ দিনে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের স্মরণ করছি। তাদের সকলের প্রতিটি মুহূর্ত আজকের দিনের মতন খুবই আনন্দময় হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করি। ভালোবাসা দিবসে আমার অঙ্গীকার আমার সকল প্রিয় মানুষেরা যেনো জীবনের প্রতিটি মুহূর্ত যেন সফলতা অর্জন করতে পারে। প্রতিটি দিন যেন খুব সুন্দর ভাবে কাটে। পরিশেষে আজকের বিশেষ দিনে হৃদয়ের ভালোবাসা দিয়ে জানাচ্ছি আপনাদের সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




https://twitter.com/MdAgim17/status/1625514771243237376?s=20&t=e6CCQqlgs9FjsIFAgfbywA
আপনি ঠিক বলছেন আসলে ভালোবাসা দিবস কোন নির্দিষ্ট বয়সের জন্য নয় কিংবা নির্দিষ্ট কারো জন্য নয় সবারই জন্য উন্মুক্ত।এখানে পিতা-মাতা ভাই বোন বন্ধু বান্ধব সবার জন্য এই দিনটি উন্মুক্ত।এই দিনে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালবাসা।আপনার লেখা অনেক সুন্দর হয়েছে পড়ে অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে চাই ভাইয়া। আসলে ভালোবাসা যে শুধু প্রেমিক প্রেমিকার জন্য তা কিন্তু নয়। এই দিনটাকে আমরা সকলেই উদযাপন করতে পারি। আর এই ভালোবাসাটা হতে পারে যে কোন মানুষের জন্যই।
আমিও তাই বিশ্বাস করি বিশ্ব ভালবাসা দিবস দিনটি শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়,এই দিনটি সবার জন্য। যদিও প্রিয় মানুষের প্রতি ভালোবাসা সারা বছরই দেখানো যায় তবে এই বিশেষ দিনটিতে মানুষ একটু বেশি প্রকাশ করে। সবার ভালোবাসার মানুষগুলো অনেক অনেক ভালো থাকুক এই আশা ব্যক্ত করি। আপনার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভাই।
ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আমাদের মাঝে আপনার মনের অনু ভূতি এই পোস্টের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। আমার অন্তরের অন্তস্থল থেকে আপনার জন্য এবং আপনার পরিবার পরিজনদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আমাদের সকলের ভালোবাসা বিদ্যমান থাকুক সেই প্রত্যাশা সর্বদা।