প্রিয় 💙 আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা রইলো।

in আমার বাংলা ব্লগ4 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, আমার প্রিয় আর্জেন্টিনা দল নিয়ে কিছু অনুভূতি বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে ফুটবল খেলা নিয়ে আমাদের মাঝে উন্মোদনার শেষ নেই। আমরা সকলে অনেক উৎসাহ এবং আনন্দের সাথে প্রিয় দলের খেলা দেখছি। আমরা সকলে কোন না কোন দল পছন্দ করি। প্রিয় খেলোয়াটকে ভালোবাসি। কোন কারণে যদি প্রিয় দলের খেলা না দেখতে পারলে তাহলে আমাদের মন খুবই খারাপ হয়। কাতার বিশ্বকাপ চলতেছে বিশ্বকাপ নিয়ে আমাদের মাঝে এক ধরনের আমেজ বিরাজ করতেছে। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়েছে।

pexels-pixabay-50713.jpg

source

আসলে আমি একজন আর্জেন্টিনা দলের সাপোর্টার। আমি আর্জেন্টিনার দলের সাপোর্টার হলেও অন্যান্য সকল দলের প্রতি আমার ভালোবাসা এবং সহমর্মিতে রয়েছে। আমি যে কোন ভালো খেলোয়াড়কে সম্মান করি সেই যে দলেরই হোক না কেন। যে দল ভালো খেলবে সে দলের অবশ্যই প্রশংসা করি। এটি হচ্ছে ফুটবল যারা বুঝে বা দেখে তাদের প্রকৃত নিয়ম। আর্জেন্টিনা দল সাপোর্ট করার একমাত্র কারণ হল লিওন মেসি এর জন্য। কোয়াটার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরেছে। আসলে এটা আমার কাম্য ছিল না। ব্রাজিল অনেক ভালো খেলেছে তবে বিজয় তাদের ভাগ্যে ছিল না। ইনজুরি থেকে উঠে নেইমার খুবই দুর্দান্ত খেলেছে। আসলে যারা কোয়ার্টার ফাইনালের খেলা গুলো দেখেছে বিশেষ করে আর্জেন্টিনার এবং ব্রাজিলের খেলা গুলো খুবই অসাধারণ হয়েছে। একেবারে টান টান উত্তেজনাপূর্ণ। আমি এই কয়েক বছরের মধ্যে এই রকম টানটার উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর খেলা আর দেখি নি। আমি কোয়াটার ফাইনালের দুই টি খেলা দেখেছি। প্রথম খেলাতে ব্রাজিল সাপোর্ট করেছি‌। নেইমারের দুর্দান্ত গোল আমাকে খুব মুগ্ধ করেছে। টাইব্রেকার মুহূর্তগুলো আমার যেন হার্টবিট বেড়ে চলছে। ব্রাজিলের কোচ এবং গোলকিপারের কারণে বিশ্ব সেরা দল হয়ে ও বিজয় হতে পারল না এটা সত্যি খুবই কষ্টকর।

pexels-david-mcbee-396300.jpg

source

তারপরে তো আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে বসলাম যখন প্রথম গোল হয়েছে খুবই ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে আর্জেন্টিনার এবং নেদারল্যান্ড খেলাটি ফুটবল খেলা মনে হলো না যেন কুস্তি খেলা মনে হলো যে যেভাবে পারছে ফাউল করে যাচ্ছে । আর এরকম পাগল রেফারি আমি জীবনেও দেখি নাই সেও যেভাবে পারছে সবাইকে হলুদ কার্ড দেখাচ্ছে। আসলে রেফারি কর্মকাণ্ড খুবই হাস্যকর। আসলে মাঠের বাইরে থাকায় কোচ এবং সহকারী কোচ কোন সময় হলুদ কার্ড খেয়েছে এটা খুবই অদ্ভুত বিষয়। পরবর্তীতে আর্জেন্টিনা দলও ভালো খেলাকে খারাপ খেলাতে রূপান্তর করলো। টাইব্রেকার সময় আসলে সত্যি আমার কাছে কেমন লেগেছে তা বর্ণনা করে প্রকাশ করা যাবে না। আসলে আমি মনে মনে ভাবছি ব্রাজিলের মতোন যদি আর্জেন্টিনা টাইব্রেকার করে হেরে যায় তাহলে মেসির স্বপ্ন আর পূরণ হবে না। টান টান উত্তেজনাপূর্ণ অনেক নাটকীয়তা পরে অবশেষে আর্জেন্টিনার জয়ী হলো।

pexels-pixabay-274506.jpg

source

নেইমারের জন্য খুবই কষ্ট হচ্ছে কারণ সম্ভবত এটি তার শেষ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে সেই খেলবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া দিয়ে দিওগো সিলভা এটাও তার শেষ বিশ্বকাপ। আসলে নেইমার বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একজন ফুটবল তারকা । তার এই ভাবে খালি হাতে বিদায় নেওয়াটা খুবই কষ্টকর।

আসলে অনেকে আর্জেন্টিনা দল সাপোর্ট করে না। আর্জেন্টিনা দল সাপোর্ট না করার অনেক গুলো কারন থাকতে পারে। কিন্তু আপনি যদি ফুটবল খেলা দেখেন, ফুটবল খেলা সম্পর্কে বুঝেন এবং ফুটবল খেলাকে ভালোবাসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে লিওন মেসি যে বর্তমান সময়ে ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তি তা আপনাকে অবশ্যই মানতে হবে। তার খেলা দেখে যদি আপনি ভালো না লাগে অথবা ফুটবল নিয়ে তার পায়ের জাদুগুরি দক্ষতা যদি আপনার মন না ছুঁয়ে যায় তাহলে বলা যেতে পারে আপনি ফুটবল খেলা সম্পর্কে কিছু বুঝেন না। বর্তমান বিশ্বে যে কজন ফুটবলার রয়েছে মেসি তার মধ্যে সবার উপরে। এটা আমার কথা নয় যারা কিংবদন্তি ফুটবলার রয়েছে তাদের কথা। মেসি মাঠে থাকলে প্রতিপক্ষ শিবিরে যেমন কাঁপন ধরে তেমনি মাঠে বাইরে থাকে তার প্রতি ভালোবাসা প্রকাশের কোন কমতি থাকে না। মেসি শুধু একজন মহা তারকা তা নয় তিনি একজন ভালো মনের মানুষও বটে। তার নজির তিনি অনেকবার স্থাপন করেছেন। তিনি এক জন প্রে মেকার। ফুটবল খেলা যদি একটি শিল্প হয় তাহলে সেই শিল্পের শিল্পী হচ্ছে মেসি। আসলে মেসিকে নিয়ে বলার মতন কিছু নেই বিশ্বের সকল ফুটবল প্রেমিকেরা জানে মেসি কেমন?

আজ আমার সেই প্রিয় দলের খেলা প্রিয় দলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। আশা করি মেসি তার অপূর্ণ পায়ের দক্ষতা দিয়ে দলের জয় এনে দেবে এতে কামনা করি। একজন কিংবদন্তির হাতে ফুটবল বিশ্বকাপ উঠি য়ে ধরার দৃশ্য সত্যি হৃদয়কে আনন্দিত করবে।

ppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N5FUZa3wtXAHG6qBhgqRU3t9N2sgBreZ2yD7sGxhWBfb6PeY5P2BtDHSUnphNFxrgT9FWCbUz.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaWuJriC1dwvP3MH6BQsuw5DmpRMdgkQT6aXuDWykkNVHvPKh4iVdtxSwphoj3XvhXfawWbRX9B2hghLYPvMPbkJ.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSr7MKpyvjtSv7FKCGeaKcD79bYTSC4DDxDseh38BvA3nBwMkNuEu4GRXnAQ4AVPF9V4yJcfGu644v3x.jpeg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 4 years ago 

সত্যি বলতে আজকে অনেকেরই আর্জেন্টিনার জন্য শুভকামনা রাখবে। তবে এটা সত্য কথা টাইব্রেকার দিলে সেটি কিছুটা রিস্কি হয়ে পড়ে,আর সেটা যে কোন দলের জন্যই। যাইহোক দেখা যাক কি ঘটে ধন্যবাদ নিজের অনুভূতি শেয়ার করার জন্য।

 4 years ago 

অলরেডি দু গোল হয়ে গেল ভাই। পার্টি হচ্ছে আমাদের এখানে বাজির পর বাজি ফাটছে। জানতাম আর্জেন্টিনা হতাশ করবে না। আমাদের এখানে বাজি ফাটলে বুঝতে পারছি গোল হয়েছে।এত তাড়াতাড়ি দুটো গোল হয়ে যাবে আশাই করিনি। কিন্তু আমরা যেটা আশা করি না অনেক সময় ভগবান সেটা আমাদের দিয়ে সারপ্রাইজ করে দেয়। ভেমোস।

 4 years ago 

ভাই আপনার মত আর্জেন্টিনা আমার প্রিয় দল। গতকাল রাতে আমিও আর্জেন্টিনার খেলা দেখেছি। মেসির প্লান্টিক স্যুট থেকে মূলত আর্জেন্টিনা দল তাদের গতি ফিরে পায়। আর এক একে তিনটি গোল দিয়ে দেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38