আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কোন আর্ট, রেসিপি, ফটোগ্রাফি অথবা কোন ডাই পোস্ট নিয়ে পোস্ট করব না। আজকে আমি পোস্ট করব আমার বাংলা ব্লগ নিয়ে আমার অনুভূতি। আসলে এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করার মত না।

Screenshot_20230611-190539_Chrome.jpg

স্ক্রিন শর্ট নেওয়া।

দেখতে দেখতে আমার বাংলা ব্লগের দুই বছর পূর্ণ হয়ে গেল। মনে হয় যেন আমার বাংলা ব্লগের সাথে কাটানোর দুটি বছর হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগে জয়েন হয়েছে আমার বাংলা ব্লগে। আমার বাংলা ব্লগের সাথে কাটানো পুরনো দিনগুলো সব সময় স্মৃতি হয়ে থাকবে। আশা করি আমার বাংলা সাথে কাটানো আগামী দিনগুলো আমাদের জন্য বেশ ভালো হবে,সুন্দর হবে,শুভ হবে।

প্রথম যখন আমার বাংলা ব্লগে আমি জয়েন হয়েছি লাম তখন দেখলাম যে নতুন করে প্রথম অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, যারা নতুন করে কাজে জয়েন করবে তারা এবিবি স্কুলে ক্লাস করতে হবে। যদিও প্রথমে দেখি একটু বিরক্ত লেগেছিল যে এখানে কাজ করবো আর্ট,রেসিপি, আমার ক্রিয়েটিভটি আবার ক্লাস কেন করতে হবে! পরে অবশ্য যখন ক্লাসগুলো করা শুরু করে দিয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি। লেভেল 1-লেভেল 5 নতুন নতুন জিনিসের ভান্ডার ছিল আমার জন্য। এ ক্লাস গুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি।
আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার আগে আমি খুব একটা রান্নার প্রতি আগ্রহি ছিলাম না ,আর্ট ফটোগ্রাফি কোনটাই খুব একটা পারদর্শী ছিলাম না, কিন্তু আমার বাংলা ব্লগের সুবাদে এখন আমি নতুন নতুন অনেক রেসিপি,আর্ট ডাই প্রজেক্ট তৈরি করতে পারি।

Screenshot_20230611-190455_Chrome.jpg

স্ক্রিন শর্ট নেওয়া।

আমি তো আগে জানতামই না, যে আমি এত কিছু তৈরি করতে পারি ।কারণ আমি আগে কখনো চেষ্টা করিনি। এখানে জয়েন হওয়ার পর আমার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত সৃজনশীলতাকে নতুন করে জাগিয়ে তুলতে পেরেছি। শুধু আমি একা না আমি মনে করি আমার বাংলা ব্লগের অনেকেই বেশিরভাগ মানুষ আমার বাংলা ব্লগে কাজ করার সুবাদে অনেক কিছু শিখতে পেরেছে,জানতে পেরেছি।

তা ছাড়া আমার বাংলা ব্লগ আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আমরা যারা বাংলায় কথা বলি, তারা খুব সুন্দর করে মনের ভাষা প্রকাশ করতে পারছি এখানে। আমার বাংলা ব্লগের কাজের রুলস ও আমার বেশ ভালো লাগে। সবাই বেশ হেল্পফুল। @rme দাদা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি সবসময় আমাদের পাশে ছিলেন এবং আছেন,থাকবেন। তার প্রত্যেকটা কাজের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovRBwehGyTKEphr7t72r1NnZ7RjBqT5icpZRkeNKCWUHbNDWxfzMKTSeSXv4i78DFjSTc3kEu6z4Jh9h1haX2Mkd4.jpeg

সর্বোপরি আমার বাংলা ব্লগ কে জানাতে চাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এভাবে সুন্দর কাজ নিয়ে সব সময় এগিয়ে যাক। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রথম যখন এমবিবি স্কুলের ক্লাস শুরু হয় তখন আমরাও কিন্তু ক্লাস করেছিলাম। আসলে অনেক কিছুই শিখেছি ক্লাসের মাধ্যমে। যাইহোক আপু আপনার অনুভূতির কথা জেনে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 3 years ago 

জি আপু এবিবি স্কুলের ক্লাস শুরু হলে তখন আমিও ক্লাস করেছিলাম। এবং ক্লাস থেকে আমরা অনেক কিছু শিখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমার বাংলা ব্লক কমিউনিটির জন্মদিন উপলক্ষে আজ খুবই আনন্দ অনুভব করছি। আসলে এই কমিউনিটির কাছ থেকে আমরা ভীষণ ভালো ভালো জিনিস শিখতে পেরেছি। আজ দু বছর পূর্ণ হল এই কমিউনিটির তাই ভালো লাগছে।

 3 years ago 

জীব আপু আমার বাংলা কমিউনিটির জন্মদিন উপলক্ষে সবাই বেশ ভালই আনন্দ উপভোগ করছি। আসলেই কমিউনিটি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক তাই আপু ।আমার কাছে ব্লগিং মানে ছিল, অনেক কিছু জানা থাকলেই কেবল ব্লগিং করে ইনকাম করা সম্ভব। কিন্তু আমার বাংলা ব্লগে কাজ করতে এসে নিজের জানাকে লাগিয়ে কিছুটা ইনকাম করছি ,সেই সাথে নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারছি।আর এবিবি স্কুল থেকে অনলাইন ব্যবহারের অনেক খুটিনাটি বিষয় জানতে পারছি। ধন্যবাদ দাদা ও সকল এডমিন মডারেটরদের আমাদের এতো সুন্দর করে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।

 3 years ago 

জ্বী আপু ঠিক বলেছেন আমার বাংলা ব্লগে কাজ করতে এসে নিজের জানাকে লাগিয়ে কিছুটা ইনকাম করা যাচ্ছে ।এবং আমাদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা কে আমরা বিকাশিত করতে পারছি ।এগুলো শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির সুবাদে হয়েছে।

 3 years ago 

যখন এ বি বি ক্লাস শুরু হয়েছে তখন আমি ভেরিফাই মেম্বার ছিলাম। তারপরেও অনেকগুলো ক্লাসে উপস্থিত ছিলাম। যেন আরো কিছু শিখতে পারি। যাইহোক দাদকে ধন্যবাদ দিয়েও শেষ করা সম্ভব নয় কারণ তিনি প্রতিনিয়ত আমাদের সাহায্য করে যাচ্ছেন।

 3 years ago 

জি আপু এবিবি স্কুল এর ক্লাস গুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোই করেছেন ।আপনি ভেরিফাইড মেম্বার হওয়া সত্বেও ক্লাসগুলো করেছেন।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে আপনার অনেকগুলো ধারণা এবং অনেক অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। নতুন কিছু তৈরি করার সুযোগ পেয়েছেন। খুবই ভালো লেগেছে আপনার এই পোস্ট পড়ে।

 3 years ago 

চেষ্টা করেছে আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার অনুভূতি শেয়ার করার। আপনার ভাল লেগেছে শুনে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আসলেই আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে এবং এখনো দিচ্ছে। সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আমাদেরকে একেবারে শুরু থেকে ক্লাস করিয়ে, শিখিয়ে পড়িয়ে একজন প্রতিষ্ঠিত ব্লগার বানিয়েছে। সেজন্য আমরা সবাই দাদার কাছে চিরকৃতজ্ঞ। আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির ২য় বর্ষপূর্তি উপলক্ষে দারুণ অনুভূতি শেয়ার করেছেন আপু। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া আসলে বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে। অনেক কিছু দিযচছে এবং ভবিষ্যতেও দিবে ।আমার বাংলা ব্লগ পেয়ে আমরা সবাই আসলে ধন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36