পাউরুটির দুধ মালাইর স্পেশাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল পাউরুটির দুধ মালাইর স্পেশাল রেসিপি।। যারা মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে তাদের কাছে পাউরুটির এই মালাই রেসিপি খুবই ভালো লাগবে ।আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা সেহুতু আরোও বেশি ভালো লাগবে ।যদি ও আমি মিষ্টি জাতীয় জিনিস খুব কম খাই কিন্তু আমার কাছে সবাইকে এভাবে তৈরি করে খাওয়াতে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে এসব জিনিস ট্রাই করি।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।|

তাহলে শুরু করা যাক।

IMG-20230502-WA0015.jpg

IMG-20230502-WA0006.jpg

IMG-20230502-WA0011.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • পাউরুটি
  • দুধ পাউডার
  • লিকুইড দুধ
  • চিনি

IMG-20230502-WA0024.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি পাউরুটি গুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব কিছু একটার চাপ দিয়ে।

GridArt_20230701_230816272.jpg

দ্বিতীয় ধাপ:
  • এইভাবে আমি সবগুলো পাউরুটি কে গোল গোল করে পিস করে নেব।

GridArt_20230701_231024653.jpg

তৃতীয় ধাপ:
  • এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দেবো। এবং দুধ টাকে প্রায় আধা ঘন্টা জাল করে নেব। আধা ঘন্টা জাল করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণমতো চিনি।

GridArt_20230701_231124750.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর দিয়ে দেবো দুধের গুঁড়ি। যাতে করে লিকুইড দুধগুলো আরো গাঢ় হয়ে যায়।

GridArt_20230701_231144308.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর আমি আরো 10 মিনিট এইভাবে যাল করে নিয়ে,চুলা বন্ধ করে দিব।

GridArt_20230701_231214248.jpg

ষষ্ঠ ধাপ:
  • 20 মিনিট পর পাউরুটির পিস গুলোর উপরে দুধগুলো ঢেলে দেবো।

GridArt_20230701_231942935.jpg

সপ্তমধাপ:
  • এরপর সম্পূর্ন দুধ দিয়ে শেষ করে। কিসমিস দিয়ে একটু ডেকোরেশন করে নেব।

GridArt_20230701_232007435.jpg

সর্বশেষ ধাপ :
  • দশ মিনিট ফ্রিজে রেখে আমি ঠান্ডা ঠান্ডা এটি সার্ভ করব।

IMG-20230502-WA0013.jpg

IMG-20230502-WA0006.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

IMG-20230502-WA0011.jpg

IMG-20230502-WA0015.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  
 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু রেসিপিটি খুবই লোভনীয় ,তাই লোভ সামলানো যায় না। খুব মজা হয়েছিল আপু আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছে।আপনি বাসায় বানিয়ে দেখবেন।আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

মিষ্টি জাতীয় জিনিস খাবার একটু কম খায় সকলে কিন্তু মনে হচ্ছে এভাবে খেলে বেশ ভালো লাগবে। রেসিপিটি ডেকোরেশন জাস্ট অসাধারণ হয়েছে। রেসিপিটি দেখে খেতে খুব ইচ্ছে করছে।

 3 years ago 

জি আপু আপনার মত আমিও মিষ্টি জাতীয় খাবার কম খাই ।কিন্তু এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনিও চাইলে রেসিপি টি তৈরি করতে পারেন, মিষ্টি পরিমাণ কম দিয়ে ।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

দুধ পাউরুটি চিনি এরকমভাবে অনেকবার খেয়েছি ।এটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে।
বলতে পারেন এটি আমার ফেভারেট খাবারের তালিকার একটি।
আপনার প্রস্তুত করার ধাপ গুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।।

 3 years ago 

বাহ মিলে গেল আপনার ফেভারিট তালিকার একটা রেসিপি করে ফেলেছি। মনে হয় আপনার জন্য করেছি ভাইয়া, খেয়ে নেন। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমি ছোটকাল থেকেই মিষ্টি ভীষণ পছন্দ করি। আপু পাউরুটি দুধ দিয়ে ভিজে খেতে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আপু একটা সময় এটা প্রত্যেকদিন আমি খেতাম। আপনি পাউরুটি দুধ মালাই এর স্পেশাল রেসিপি যেভাবে তৈরি করেছেন তা দেখে আমার সেই আগের দিনের কথাটা মনে হয়ে গেল। তবে আপনার তৈরি স্পেশাল দুধ মালাইটি খুবই সুস্বাদু হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আপনি খুব চমৎকারভাবে তৈরি ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুনে ভালো লাগলো যে আপনার মিষ্টি জাতীয় জিনিস পছন্দ। আমার কাছে কম ভালো লাগে মিষ্টি ভাইয়া। খুব ভালো হয়েছে আগে প্রতিদিন খেতেন এখন আবার নতুন করে আপনাকে মনে করিয়ে দিলাম মাঝে মাঝে খাবেন।ভাইয়া আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পাউরুটির দুধ মালাইর স্পেশাল রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া খেতে ইচ্ছে করছে,এখনো বসে আছেন কেন!!শুরু করেন।তাড়াতাড়ি খেয়েফেলুন শেষ হয়ে যাবে যে। আর নয় তো আমাদের বাসায় দাওয়াত রইলো।

 3 years ago 

চমৎকারভাবে পাউরুটির দুধ মালাই তৈরি করে দেখিয়েছেন। এটা যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও দারুন হবে আশাকরি। খুব চমৎকার পরিবেশনা ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী ভাইয়া দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল বাসার সবাই খুব পছন্দ করেছে পাউরুটি দুধ মেলায় টা বেশ মজার । আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এজাতীয় খাবার যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় তাহলে আরো বেশি সুস্বাদু লাগে বলে আমি মনে করি। পাউরুটির এই মালাই স্পেশাল রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দারুণভাবে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

জি ভাইয়া এই রেসিপিগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব ভালো লাগে। তাই আমিও একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। জি ভাইয়া রেসিপি টা আসলে খুব লোভনীয়। আপনি একবার ট্রাই করে দেখবেন খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ।

 3 years ago 

আমারতো পাউরুটি দিয়ে যে কোন রেসিপি অনেক ভালো লাগে সেটা ঝাল বা মিষ্টি হোক সব গুলোই আমার প্রিয়। আপনি তো দেখছি বেশ মজার করে দুধ মালাই স্পেশাল রেসিপি তৈরি করলেন দারুণ হবে খেতে। কারণ পাউরুটি আর দুধের সাথে যদি এভাবে দুধের মালাই করা হয় রুটি গুলো দুধে ভিজে অনেক স্পনজি হয়। এরপরে খেতে বেশ ভালোই লাগে। মজার রেসিপি শেয়ার করলেন আপনি অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

আপু রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার মত পাউরুটি আমারও খুব পছন্দের সেটা কলা পাউরুটি অথবা দুধ পাউরুটি পাটির রোস্ট বা অন্য কোন রেসিপি হলেও। এটা আসলে খেতে খুব স্পনজি হয়েছিল আপু।

 3 years ago 

সত্যি কথা বলতে আমি তো নতুন নতুন খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন রকমের খাবার আমার অনেক বেশি পছন্দের। পাউরুটির দুধ মালাইর স্পেশাল রেসিপি দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। বুঝতে পারছি অনেক মজা করে খাওয়া হয়েছিল এই রেসিপিটা। ভাবছি এই রেসিপিটা ঘরে তৈরি করার জন্য বলব। যেহেতু আগে কখনো খাওয়া হয়নি তাই টেস্ট তো করতেই হবে।

 3 years ago 

ভাইয়া আপনি ঠিক বলেছেন নতুন নতুন খাবার খেতে আমার কাছেও খুব ভালো লাগে ।তাই আমি নতুন কোন রেসিপি দেখলেই ট্রাই করি। আমার রেসিপি দেখে আপনার লোভ লেগে গেছে , আমার বাসায় চলে আসেন ভাইয়া করে খাওয়াবো।বোনের বাসায় সব খাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42