মাছের ডিমের মজাদার বড়া রেসিপি।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল মাছের ডিমের মজাদার বড়া রেসিপি।।। মাছের ডিম ভুনা করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না খেতে। তাই আমি এভাবে বড়া বানিয়ে ফেলি। মাছের ডিমের এই বড়া শুধু শুধু খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে অথবা পান্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা তৈরি করতে ও সময় খুব বেশি লাগে না। অল্প সময়ে রেসিপিটি তৈরি করে ফেলা যায়। মেহমানদের জন্য ইউনিক রেসিপি হিসেবেএটা করা যায়।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাহলে শুরু করা যাক।

GridArt_20230721_185613939.jpg
Screenshot_20230721-185550_Collage Maker - GridArt.jpg

GridArt_20230721_185702527.jpg

GridArt_20230721_185632717.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • মাছের ডিম
  • ডিম
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরে গুঁড়া
  • গরম মশলা গুঁড়া
  • আদা
  • রসুন
  • চাউলের গুঁড়া
  • বেসন
  • ম্যাজিক মসলা
  • লবণ এবং তেল
প্রথম ধাপ:
  • প্রথমে আমি মাছের ডিম গুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। যদি কোন শাস থাকে তাহলে সেগুলো ফেলে দিব।

GridArt_20230721_185116863.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো যত কুচি করে নেব ততই ভালো হবে।

GridArt_20230721_184704026.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর দিয়ে দিব একে একে হলুদের গুড়া ,মরিচের গুড়া ,গরম মসলা গুঁড়া ,লবণ এবং ম্যাজিক মসলা। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব।

GridArt_20230721_184742697.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর দিয়ে দেব বেসন এবং চাউলের গুঁড়া।

GridArt_20230721_184833245.jpg

পঞ্চম ধাপ:
  • শুকনো উপকরণ গুলো মেখে রেখে দেব ১০ মিনিটের জন্য।

GridArt_20230721_184833245.jpg

ষষ্ঠ ধাপ:
  • ১০ মিনিট পর দিয়ে দিব ডিম, এবং আদা রসুন। এবং ভালোভাবে মেখে নেব।

GridArt_20230721_184943371.jpg

সপ্তমধাপ:
  • এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমান মতো তেল দিয়ে দেব।তেল গরম হলে মাখানো ডিম গুলো একটু একটু করে দিয়ে দিব।

GridArt_20230721_185212319.jpg

সর্বশেষ ধাপ :
  • এরপর কিছুক্ষণ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।

GridArt_20230721_185238028.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

GridArt_20230721_185702527.jpg

GridArt_20230721_185632717.jpg

GridArt_20230721_185613939.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  
 3 years ago 

মাছের ডিম যেভাবেই হোক খেতে ভীষন মজার হয়।মাছের ডিমের বড়া অনেক খেয়েছি খুব মজার খেতে।আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে আপু।আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করলেন। খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু মার্চের দিন যেভাবেই হোক খেতে খুবই মজাদার হয় আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে মাছের ডিমের রেসিপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এভাবে মাছের বড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি তৈরি করার ধাপগুলো দেখে নিলাম এভাবে একদিন তৈরি করে দেখব। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিকই বুঝতে পেরেছেন বরা গুলা খেতে আসলেই অনেক সুস্বাদু হয়েছে আমাদের বাসার সবাই অনেক মজা করে খেয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রেসিপির প্রশংসা করার জন্য।

 3 years ago 

মাছের ডিমের মজাদার বড়া তৈরি করার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এ ধরনের বড়া গুলো খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বিকেলের নাস্তা এ ধরনের জিনিসগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

আসলে ভাইয়া এই বাড়াগুলো খেতে অনেক ভালো লাগে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মাছের ডিম ভাজি খেয়েছি অনেকবার। কিন্তু কখনো এভাবে মাছের ডিমের বড়া খাওয়া হয়নি। আপনি খুবই সুন্দর করে মাছের ডিমের বড়া তৈরি করেছেন। দেখে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। আপনার মাধ্যমে ইউনিক একটি রেসিপি শিখে নিলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া এভাবে মাছের ডিমের বড়া বানাই খাবেন আশা করছি অনেক মজা পাবেন খুবই টেস্টি একটি রেসিপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখেই তো আমি লোভ সামলাতে পারছি না। মাছের ডিমের বড়া ভাজার রেসিপি আমি আজও খাইনি। আপনার রেসিপিটি ধাপ দেখেই বোঝা যাচ্ছে বড় ভাজা অনেক লোভনীয় এবং টেস্টি ছিল। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কথা শুনে আমি অবাক হলাম আমরা তো প্রায় সব সময় এই রেসিপিটি খেয়ে থাকি খুবই মজাদার একটি রেসিপি অবশ্যই খেয়ে দেখবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ! লোভ সামলানো যাচ্ছে না আপু এত দারুন এবং মজার একটি রেসিপি শেয়ার করলেন আপনি মাছের ডিমের আমার কাছে অসাধারণ লেগেছে। এভাবে কখনো খাওয়া হয়নি তবে আপনার ইউনিক রেসিপি বেশ ভালোই লাগলো। আমার বাচ্চারা তো মাছের ডিম খেতে চায় না এভাবে যদি বড়া করে তৈরি করা হয় তাহলে খেতে চাইবে আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ ইউনিক রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপুব আসলে রেসিপি দেখে লোভ সামলানোর মতো না ।আমারও এতদিন পরে দেখে আবার লোভ লেগে গেল ।একবার খেয়ে দেখবে বানিয়ে বেশবমজার । আর আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে এভাবে বড়া করলে।

 3 years ago 

মাছের ডিমের খুবই মজাদার বড়া রেসিপি তৈরি করেছেন আপনি। এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। আসলে মেহমানদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। আর বিকেলের নাস্তা হিসেবেও এই বড়া খেতে অনেক বেশি ভালো লাগবে। বুঝতেই পারছি খুব মজা করে খাওয়া হয়েছিল মাছের ডিমের এই বড়া রেসিপিটা। আমাদের মাঝে এত সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করেছেন দেখে শিখে নিতে পারলাম।

 3 years ago 

জি আপু এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাসার সবাই খুবই পছন্দ করেছে। এটা আসলেই অনেক ইউনিক একটা রেসিপি। আপনিও একবার ট্রাই করে দেখবেন আপু। ছোট বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য। ভালোবাসা নেবেন আপু।

 3 years ago 

মাছের ডিম দিয়ে আপনি খুব সুন্দর করে বড়া বানিয়েছেন। সবে ঠিক বলেছেন মাছের ডিম ভুনা অনেকে খেতে পছন্দ করে না। তবে মাছের ডিম দিয়ে বড়া বানিয়েছেন তা খেতে অনেকে পছন্দ করে। গরম ভাত দিয়ে বড়া খেতে অনেক মজা লাগে। এবং বিকাল বেলা নাস্তা হলেও খেতে আরো ভালো লাগে। অনেক সুন্দর করে মাছের বড়া রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বী ভাইয়া অনেকেই মাছের ডিম ভুনা পছন্দ করে না। গরম ভাত অথবা শুধু শুধু নাস্তা হিসেবে ওটা খেতে খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য আপু ।ভালোবাসা রইলো।

 3 years ago 

মাছের ডিমের বড়া লাস্ট যে কবে খেয়েছি তাও মনে পড়ছে না এখন আপু! মাছের ডিম দিয়ে বড়ার রেসিপি করা হলে তা খেতে বেশ সুস্বাদু হয়। আপনার শেয়ার করা এই মাছের ডিমের বড়া রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক লাগলো। নতুন ভাবে মাছের ডিমের বড়া তৈরি শিখতে পেরে অনেক ভালো লাগছে।

 3 years ago 

জি ভাইয়া মাছের ডিমের বড়া খুবই সুস্বাদু হয়। যেহেতু অনেক আগে খেয়েছেন তাই আবার তৈরি করে একবার খাবেন। কারণ এটা খুবই মজাদার। ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেকদিন না খাওয়ার কারণে মাছের ডিমের বড়ার টেস্টই আমি ভুলে গেছি আপু!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39