ছোট চিংড়ি ভাজার মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।
  • সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল ছোট চিংড়ি ভাজার মজাদার রেসিপি।।চিংড়ি মাছ আমার কাছে খুবই ভালো লাগে ।বড় চিংড়িগুলো থেকে ছোট চিংড়িগুলো এভাবে ভাজি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই চিংড়ি হল আমাদের পুকুরের ।আমি যখন বাড়িতে গিয়েছিলাম আমার আম্মু ধরে ভাজি করেছিল ।এই চিংড়িগুলো আমাদের পুকুরের ঘাটে ,সব সময় ভরে থাকে আম্মু মাঝেমধ্যে বাটি দিয়ে ধরে। এই চিংড়ি ভাজা দিয়ে গরম গরম ভাত সাথে মসুর ডাল কি যে ভালো লেগেছিল সেদিন তা বলে বোঝানো যাবে না।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে।
তাহলে শুরু করা যাক।

GridArt_20230708_233909777.jpg

GridArt_20230708_233927193.jpg

GridArt_20230708_233844469.jpg

রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন:
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরে গুঁড়া
  • রসুন
  • লবণ এবং তেল

Screenshot_20230708-233809_Collage Maker - GridArt.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে,তেল গরম হলে দিয়ে দিবো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি।

GridArt_20230708_233334702.jpg

দ্বিতীয় ধাপ:
  • পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর, দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া,জিরা গুঁড়া ,লবণ এবং রসুন। এবং সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেব।

GridArt_20230708_233421655.jpg

তৃতীয় ধাপ:

*মসলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর,দিয়ে দিব গুড়া চিংড়ি মাছগুলো।এবং চিংড়ি মাছ গুলোকে মসলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব।

GridArt_20230708_235856040.jpg

চতুর্থ ধাপ:
  • চুলা মাঝারি আঁচে চিংড়ি মাছগুলোকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব।

GridArt_20230708_235938643.jpg

পঞ্চম ধাপ:

*5 মিনিট নেড়েচেড়ে আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব।

IMG-20230522-WA0010.jpg

সর্বশেষ ধাপ :

*এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা, এবং পরিবেশ করে কয়টা ফটোগ্রাফি করে নিলাম।

GridArt_20230708_233909777.jpg

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি ।

GridArt_20230708_233927193.jpg

GridArt_20230708_233909777.jpg

GridArt_20230708_233844469.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍
Sort:  
 3 years ago 

ছোট চিংড়ি মাছ ভাজি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি মাঝে মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ আমার অনেক প্রিয় তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছোট চিংড়ি ভাজার মজাদার রেসিপি। আসলে এভাবে চিংড়ি কখনো ভেজে খাওয়া হয়নি। আপনার তৈরি চিংড়ি ভাজার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হবে। আসলে এত সুন্দর ইউনিক একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ি ভাজাটি অসাধারন হয়েছে, আপনি আগে পেয়াজ মরিচ আগে ভেজে নিয়েছেন দেখে আরো মজাদার হয়েছে মনে হচ্ছে। উপস্থাপনাটি অসাধারন ছিলো।

 3 years ago 

ছোট চিংড়ি ভাজার মজাদার রেসিপি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এত রাতে তো আপনার অনেক মজার এবং লোভনীয় রেসিপিটি দেখে আমার খিদা লেগেছে আপু। এভাবে যদি ছোট চিংড়ি মাছ ভাজা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। সাথে যদি ডাল হয় কিংবা গরম ভাত থাকে তাহলেই তো দারুন জমে খাওয়ার সময়। অনেক লোভনীয় রেসিপি শেয়ার করলেন আপু ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো দেখছি চিংড়ি মাছের খুব মজাদার রেসিপি তৈরি করেছেন। যেহেতু আপনাদের পুকুরের চিংড়ি মাছ সেজন্য অনেক মজা করে খেয়েছিলেন মনে হয়। তবে চিংড়ি মাছ খেতে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আপনার রেসিপির মাধ্যমে দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে রেসিপিটা। উপস্থাপনার মাধ্যমে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। পরিবেশনটাও অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি মাছ গুলো ভেজে খেতে খুবই দারুণ লাগে। আপনি খুবই সুন্দর করে চিংড়ি মাছের ভাজি করেছেন। চিংড়ি মাছের ভাজি দেখেই লোভ লেগে গেল। যদিও গায়ে এলার্জির কারণে চিংড়ি মাছ আমি খাই না। কিন্তু আপনি যেভাবে তৈরি করেছেন তাতে সামনে পেলে অবশ্যই খেতাম। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছোট চিংড়ি মাছ ভাজা করে আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। আর সেটা যদি নিজেদের কুকুরের হয় তাহলে তো আর কোন কথা নেই। নিজেদের পুকুরের চিংড়ি মাছ খুবই মজাদার করে ভাজি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। আসলেই এই চিংড়ি মাছের সাথে ডাউন ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছোট চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপি অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61194.63
ETH 1645.65
USDT 1.00
SBD 0.38