"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ || " ওয়াটার মেলন ক্যান্ডেল এর ডাই প্রজেক্ট।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমে আমি সিয়াম ভাইয়াকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার কাছে এবারের প্রতিযোগিতা একটু ভিন্নধর্মী মনে হয়েছে।
আসলে এসব ক্যান্ডেল এখন খুব একটা দেখা যায় না। বড় বড় হোটেল গুলোতে ,বিভিন্ন রেস্টুরেন্টে ,কক্সবাজার গেলে এই ক্যান্ডেল গুলো দেখা যায়। তবে এখন মানুষ শখ করেও এসব ক্যান্ডেল এর শোপিস কিনে এনে ঘর সাজিয়ে রাখে। আগেকার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে এটিকে ব্যবহার করত আর এখনকার মানুষ এগুলোকে সাজিয়ে রাখে। সত্যি খুবই অদ্ভুদ!!

প্রতিবার এমন নতুন নতুন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতাকে তুলে ধরতে পারছি। আসলে আমাদের ভিতরে যে সুপ্ত সৃজনশীলতা লুকিয়ে আছে সেটা আসলে আমরা নিজেরাও জানিনা। কারণ আমরা এগুলো কখনো তৈরি করিনি ।কিন্তু আমার বাংলা ব্লগের সুবাদে এমন সুন্দর সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে আমরা নিজেরা সেগুলো চেষ্টা করছি, তৈরি করছি ,এবং অবশেষে সফল হচ্ছি। যদি এইভাবে প্রতিযোগিতার আয়োজন করা না হতো তাহলে আমরা কখনো নতুন নতুন ইউনিক জিনিসগুলো তৈরি করার কথা কল্পনাও করতাম না।

আমিতো প্রথমে ভেবেছিলাম আমি কিছুই তৈরি করতে পারব না। ভেবেছিলাম যেহেতু এটা অনেক সুন্দর একটা জিনিস সেটা হয়তো আমি তৈরি করতে চেষ্টা করতে পারব, কিন্তু সফল হব না। কিন্তু পরবর্তীতে আমার মনে হল যে আমি পারি আর না পারি চেষ্টা তো করতে পারি। এর পরে চেষ্টা শুরু । চিন্তা করছিলাম কি তৈরি করব ইউটিউব ,গুগল বিভিন্ন জায়গায় সার্চ করলাম। কিন্তু কোনটাই করার সাহস পাচ্ছিলাম না।
অবশেষে মাথায় আসলো তরমুজের আকৃতিতে ক্যান্ডেল তৈরি করার কথা।বাহিরে যে পরিমাণে গরম তাতে তরমুজ সারাদিন আমার মাথায় ঘুরপাক খায়। সারাদিন সব কিছুতে যেন আমি তরমুজ খুঁজি। সে চিন্তা ভাবনা থেকে মাথায় এলো যে আমি চাইলেই মোম দিয়ে তরমুজের এই ক্যান্ডেল টি তৈরি করতে পারবো। যতক্ষণ এটি বানাচ্ছিলাম মনের ভেতরে একটা ভয় ভয় কাজ করল যে আসলে আমি সফল হব কিনা। কিন্তু সবশেষে আমার মনে হয়েছে আমি সফল হয়েছি। বাকিটা বিচারক গণ সবার টা দেখে বিচার করে বলবে।

তাহলে শুরু করা যাক

IMG-20230510-WA0075.jpg

IMG-20230510-WA0076.jpg

IMG-20230510-WA0078.jpg

IMG-20230510-WA0077.jpg

IMG-20230510-WA0098.jpg

IMG-20230510-WA0076.jpg

IMG-20230510-WA0101.jpg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ

  • মোম
  • ঘড়ির বক্স
  • তুলি
  • রঙ

GridArt_20230510_183800401.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি ঘড়ির একটা বক্সকে কেটে ,অন্য বক্সের ভিতরে জোড়া লাগিয়ে দেবো কোনাকুনিভাবে।

GridArt_20230510_183634947.jpg

দ্বিতীয় ধাপ:

  • এরপর আমি মোমগুলোকে একটু ভেঙ্গে ,তাপে রেখে দেবো যাতে এগুলো গলে যায়।

GridArt_20230510_182340902.jpg

তৃতীয় ধাপ:

  • কিছুক্ষণ তাপে রেখে দিলে এগুলো পুরোপুরি গলে যাবে, গলে গেলে আমি সুতা গুলোকে আলাদা করে নেব।

GridArt_20230510_182425574.jpg

চতুর্থ ধাপ:

  • এরপর আমি গলে যাওয়া মোম গুলোকে তিন কোনা শেপের বক্সের ভিতরে ঢেলে দেব। এগুলো গরম গরম ঢালতে হবে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এরপর আমি সুতা গুলোকে দিয়ে দেব একটা সাইড করে।

GridArt_20230510_182613070.jpg

পঞ্চম ধাপ:

  • এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক ঘন্টা। কোনরকম নাড়াচাড়া না করে একটা জায়গায় রেখে দেব।

GridArt_20230510_184853576.jpg

ষষ্ঠ ধাপ:

  • এরপর আমি এক ঘন্টা পর , যখন দেখব যে এগুলো বসে গেছে। তখন কাগজের বক্স থেকে খুলে নেব।

GridArt_20230510_183854554.jpg

সপ্তম ধাপ:

  • এরপর আমি মোম দিয়ে বানানো তিন কোনার সেই শেপের নিচে দিয়ে চিকন করে সবুজ রং করে নেব।

GridArt_20230510_182803826.jpg

অষ্টম ধাপ:

  • সবুজ রঙের উপরে চিকন করে সাদা রঙের একটি লেয়ার এঁকে দেব ।

GridArt_20230510_182829356.jpg

নবম ধাপ:

  • এরপর আমি সেই লম্বা শেপের মোম গুলোকে কোনাকুনি ভাবে কেটে নেব।কেটে লাল রঙ করে নিব

GridArt_20230510_182849965.jpg

দশম ধাপ:

এরপর আমি লাল রং করে নেব সব গুলোকে।

GridArt_20230510_183025622.jpg

একাদশ ধাপ:

  • এরপর আমি কালো রং দিয়ে ছোট ছোট করে তরমুজের বিচি এঁকে নেব।

GridArt_20230510_183000344.jpg

দ্বাদশ ধাপ:

  • এরপর আমি শুকানোর জন্য রেখে দিবে কিছুক্ষণ।

IMG-20230510-WA0082.jpg

সর্বশেষ ধাপ:

  • এরপর আমি ডেকোরেশন করে, ফটোগ্রাফি করে নেব।

IMG-20230510-WA0075.jpg

IMG-20230510-WA0079.jpg

IMG-20230510-WA0076.jpg

IMG-20230510-WA0073.jpg

IMG-20230510-WA0074.jpg

IMG-20230510-WA0071.jpg

IMG-20230510-WA0077.jpg

IMG-20230510-WA0081.jpg

IMG-20230510-WA0098.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।

Sort:  
 3 years ago 

আমি তো প্রথমে সত্যিকারের ওয়াটারমেলন ভেবেছিলাম ।আপু সত্যি দারুন লাগছে দেখতে। দূর থেকে দেখলে প্রথমেই যে কেউ চিনতে পারবে না।ক্যান্ডেল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।সত্যি খুব সুন্দর দেখাচ্ছে আপনার তৈরি ক্যান্ডেলটি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াটার মেলন ক্যান্ডেল এর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি প্রশংসনীয় কাজ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

এই ক্যান্ডেল এর মাধ্যমে আপনাকে মুগ্ধ করতে পেরেছে শুনে সত্যি খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাগ্যিস গরম পড়েছে তাইতো আপনার মাথায় তরমুজের মোমবাতি তৈরির কথা মাথায় এলো। বেশ সুন্দর হয়েছে আপনার তরমুজে্র মোমবাতি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

জিয়া আপু ঠিক বলেছেন গরমের কারণে মাথায় এই বুদ্ধি আসা। আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ কাজ এটি,আসলেই আপনার কাজের প্রশংসা করতে হয়।
এমন আইডিয়া মাথায় আসিই নি। আসলেই আপু দেখতেও বেশ সুন্দর হয়েছে। প্রতিযোগিতায় আপনার ভালো একটি স্থান কামনা করছি।

 3 years ago 

সুন্দর প্রশংসা করছেন শুনে খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য ।আপনার জন্য ও শুভ কামনা রইলো।

 3 years ago 

তরমুজের মোমবাতি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আইডিয়াটা বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন আপনাকে। আপনি আমাদের মাঝে ওয়াটার মেলন ক্যান্ডেল নিয়ে হাজির হলেন।যা দেখতে খুবই সুন্দর লাগছে।আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুন্দর একটি বিষয় নিয়ে। আপনি ঠিক বলছেন আপু এমন সুন্দর সুন্দর শোপিস যদি ঘরে রাখা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। বর্তমান সময়ে মোম এর ব্যবহার তেমন একটি নেই বললেই চলে। তবে মানুষ বিশেষ দিনে সুন্দর করে মোমের ডেকোরেশন করে মোম জ্বালিয়ে অনুষ্ঠান পালন করে বেশ ভালই লাগে। আপনি তরমুজের মোম তৈরি করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু তরমুজে মিষ্টিতে পুরো আগুন লেগে গেছে 😅। চমৎকার একটা কনসেপ্ট আয়োজন করেছেন। এত দুর্দান্ত আইডিয়া মাথায় কি করে আসলো আমি এটাই বুঝলাম না! বেশ পরিশ্রম করে এবং ধৈর্য নিয়ে কাজটা করেছেন বলেই এত সুন্দর ফুটে উঠেছে। আমার বিশ্বাস ভালো একটা ফলাফল অপেক্ষা করছে আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38