You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১

ছোটবেলায় যখন ভালোভাবে খেলতে পারতাম না। কিন্তু তাও বড় ভাইয়ের সাথে খেলতে যেতাম। কিন্তু মূল খেলায় থাকতাম না। ওরা বড়রা খেলতো। আর আমাকে কিপার রাখতো। ওরা তো জোরে বল করতো মূল খেলায় তো পারবো না। ওদের খেলা শেষ হলে পরে আস্তে বল করে ব্যাট করতে দিত। মজার বিষয় হতো যখন কোন বল জোরে এসে বুকে লাগতো, শক্ত টেনিস (মারুতি, ফাইভ স্টার,গুরু) বল। লাগতেই মাটিতে পরে যেতাম ব্যথায়। দম বন্ধ হয়ে যেত। ওরা দৌড়ে এসে নাক চেপে বলতো মুখ দিয়ে শ্বাস নিতে। তখন সেগুলো বিভীষিকার মত লাগলেও এখন ভাবলে বেশ মজা লাগে। কি দিন ছিলো!

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63398.51
ETH 1702.04
USDT 1.00
SBD 0.41