# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে আপেল তৈরী )"লাজুক শেয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি কাগজ দিয়ে আপেল তৈরি করবঃ

আমার তৈরিকৃত আপেল এর ছবি শুরুতে দেখানো হলঃ

received_4985080534846312.jpeg

প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ।
  • কলম।
  • কাচি।
  • আঠা।
received_1131585934326889.jpeg

প্রথম ধাপ:

প্রথমে রঙিন কাগজ চতুর্ভূজাকৃতির (২০) করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

received_241609894752458.jpeg

দ্বিতীয় ধাপ:

এই পর্যায়ে চতুর্ভূজাকৃতির কাগজের মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং কলম দিয়ে আপেল একে নিয়ে তা কাচি দিয়ে কেটে নিয়েছি।

received_668215887509594.jpegreceived_4652887244839811.jpegreceived_4791641910893194.jpeg
received_877663906255668.jpegreceived_1188262445323949.jpeg

তৃতীয় ধাপ:

এই পর্যায়ে কেটে রাখা রঙিন কাগজের মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।

received_265870288788064.jpegreceived_733085221004177.jpegreceived_4695994353840245.jpeg
received_1372118629888339.jpegreceived_363892908874943.jpeg

চতুর্থ ধাপ:

এই পর্যায়ে ভাজ করা কাগজ একটির উপর আরেকটি এভাবে সব গুলি রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

received_968330364037660.jpegreceived_342811361139446.jpegreceived_1691984331132478.jpeg

পঞ্চম ধাপ:

এই পর্যায়ে শেষে আঠা লাগিয়ে নিয়েছি।

received_1282207672292226.jpegreceived_4095327757234619.jpeg

ষষ্ঠ ধাপ:

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভূজাকৃতির এবন চিকন লম্বা করে কাচি দিয়ে কেটে নিয়েছি।

received_1013062189253055.jpeg

সপ্তম ধাপ:

এই পর্যায়ে চিকন লম্বা কাগজটির একপাশ থেকে মুড়িয়ে শলা তৈরী করে নিয়েছি।

received_1273778023132687.jpegreceived_467875211638004.jpeg

অষ্টম ধাপ:

চতুর্ভূজাকৃতির কাগজটির মাঝখানটা ভাজ করে নিয়ে কলম দিয়ে পাতা একে নিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি এবং পাতা ভাজ করে নিয়েছি।

received_1536093593456689.jpegreceived_235247065291907.jpeg
received_472145147663343.jpegreceived_239034918356679.jpeg

নবম ধাপ:

এই পর্যায়ে শলার উপরের অংশে আঠা দিয়ে পাতা লাগিয়ে নিয়ে তা আপেলের মাঝখানে বসিয়েছি।

received_239490578183506.jpeg

দশম ধাপ:

চূড়ান্ত পর্যায়ে আমাদের কাগজের আপেল তৈরী হল।

received_4985080534846312.jpeg

উপরোক্ত ধাপ গুলো অনুসরণ করে আমি আমার রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি করলাম।আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।

Sort:  
 5 years ago 
রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ভাবে আপেল তৈরি করেছেন। আমার কাছে বিষয়টি খুবই ভালো লাগলো। আসলে প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল
 5 years ago 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

রঙিন পেপার দিয়ে সুন্দর আপেল তৈরি করেছেন। লাল আর সবুজ রঙিন পেপার দিয়ে। আপেল তৈরি করার কারণে দেখে মনে হচ্ছে যেন সত্যি কারের আপেল এর মত। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এক কথায় অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 years ago 

আপনার প্রশংসা মূলক মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম। আপনার জন্যও শুভকামনা রইল আপু।

 5 years ago 

জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করি আপনি অনেক সুন্দরভাবে একটি আপেল তৈরি করেছেন ভাইয়া ।আপনার তৈরি এই আপেলটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, রঙিন কাগজ ব্যবহার করে যে আপেল তৈরি করা যায় সেটা আপনার কাছ থেকে এই প্রথম দেখলাম ।আপেলের রং সুন্দর দেখাচ্ছে ,এত সুন্দর একটি রঙিন কাগজের আপেল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

আপনার কাছে আমার তৈরি করা আপেলটি সুন্দর লেগেছে শুনে খুব খুশি হলাম। আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

ভাইয়া আপনার কাগজের তৈরি আপেল কি খুবই সুন্দর হয়েছে দেখেতে। একেবারে সত্যিকারের আপেলের মত লাগছে। এই আপেল তৈরির ক্ষেত্রে আঠা লাগানোর পদ্ধতি একটু জটিল লাগে আমার কাছে। এই আঠা লাগানো ঠিকমত না হলে পুরো আপেলটি এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে সেই কাজটি করেছেন। যার ফলে এটি দেখতে এত সুন্দর লাগছে।

 5 years ago 

আপনি আবারও চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ সফল হবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

বাহ আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি আপেল তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে এবং নিখুঁত ভাবে রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি করেছেন। সত্যিই আপনার রঙিন কাগজের তৈরি আপেল দেখে আমি মুগ্ধ আমি নিজেও রঙিন কাগজ দিয়ে এমন আপেল তৈরি করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 5 years ago 

জ্বী ভাই আপনিও অবশ্যই চেষ্টা করবেন। আর আপনার প্রশংসামূলক মন্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

🥰🥰🥰🥰

 5 years ago 

খুব সুন্দর হয়েছে এবং দেখতেও ভালো লাগছে। শেষের দৃশ্যটি একদম আপেল এর মতো হয়েছে, হে হে হে। আসলে দেখতে যতোটা সহজ মনে হয়েছে, এগুলো তৈরী করাটা ততটা সহজ না। ধন্যবাদ

 5 years ago (edited)

জি ভাই আপনি আমার কষ্ট বুঝতে পারলেন। অনেক সময় নিয়ে কাজটি করেছি। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি আপেল তৈরি করেছেন। আপনার আপেল তৈরীর প্রতিটি ধাপ আমার দারুন লেগেছে। অষ্টম এবং নবম ধাপটি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 5 years ago 

আপনার মন্তব্যটি পরে আঁকাআকির জন্য অনুপ্রেরণা পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

রঙিন কাগজ দিয়ে দক্ষতার সাথে আপেল তৈরি করেছেন। এই আপেলটি তৈরি করা খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 5 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

কাগজ দিয়ে যে কত কিছু বানানো সম্ভব আপনার আপেল দেখেই তো বোঝা যাচ্ছে। ধাপে ধাপে বর্ণনা করেছেন। সেইসঙ্গে দিয়েছেন যথেষ্ট পরিমাণে ছবি। সবমিলিয়ে যে কেউ দেখেই বানাতে পারবে আপনার এই আপেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনার মন্তব্যটি ও অনেক গোছালো ছিল আপনার লেখালেখির মতই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি ভবিষ্যতেও আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কন্টাক্ট পাব।

  • নাহিদ ভাইয়া রঙিন কাগজ অসাধারণ একটি আপেল বানিয়েছেন দেখে তোমার খেতে মন চাচ্ছে যাইহোক অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝ।
 5 years ago 

রঙিন কাগজের আপেল।খেতে মন চাইলে খাবেন। পরে আপনার পেটের সমস্যা হবে।আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64166.64
ETH 1812.82
USDT 1.00
SBD 0.38