বাংলা গান ( আসমানে যাইওনারে বন্ধু) কভার "শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"১০
প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট,গান কভার কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি গান কভার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার কভার করা গান হলো আসমানে যাইওনারে বন্ধু----।
রমজান মাসের মাঝামাঝি সময় পেরিয়ে শেষের দিকে এসেছি। সকলের জন্য ঈদ মার্কেট, বিভিন্ন ইফতার মাহফিলের অনুষ্ঠান এবং প্রোগ্রাম নিয়ে এখন ব্যস্ততার পরিমাণ বেড়ে গেছে। যার ফলে কয়েকদিন পোস্ট লেখালেখি করতে মাঝে মাঝে সমস্যা হচ্ছে। প্রতিদিন যে সময়ে পোস্ট করি ওই সময় মেইনটেইন করে পোস্ট করা যাচ্ছে না। আজকে অবশ্য ব্যস্ততার পরিমাণ একটু বেশি ছিল। পুরো পরিবার নিয়ে মার্কেটে ঈদের কেনাকাটা করতে গেছিলাম। আর মার্কেট থেকে এসেও ভীষণ ক্লান্ত। যার ফলে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন অবশ্য সেহরির সময় উঠেছি। আর ব্যস্ততা নিয়ে নতুন পোস্ট লেখা শুরু করা যায় না। তাই ভাবলাম ডিসেম্বর মাসে আমার গাওয়া একটি গান আপনাদের মাঝে শেয়ার করি।"আসমানে যাইও নারে বন্ধু" জনপ্রিয় এই গানটি আজকে আমি আপনাদের কভার করে শোনাবো।
| গানের শিরোনাম | আসমানে যাইওনারে বন্ধু |
|---|---|
| গীতিকার | পাগল হাসান |
| শিল্পী | শাইলা সাবরিন |
গানের লিরিক্স
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়
আসমানে যাইও নারে বন্ধু
ধরতে পারবো না তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না তোমায়
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
তুমি বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
ও বন্ধুরে.. সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া
ও বন্ধুরে.. সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া
তুমি নায়ের গলই হইও রে বন্ধু
নায়ের গলই হইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার গলায় এই সুন্দর একটি গান শুনে প্রাণ জুড়িয়ে গেল। সত্যি ভাইয়া আপনি এতো ভালো গান করেন তা আগে জানা ছিল না। অনেক সুন্দর ভাবে আপনি আপনার গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💗💗
এখন থেকে আমার কভার করা গানগুলো নিয়মিত শুনে পাশে থাকবেন সব সময়। আপনার জন্যও শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই।
আপনার গাওয়া এই ফোক গান ভীষণ জনপ্রিয় ভাই। আমি এই গানটি মাঝে মাঝে ইউটিউব থেকে শুনে থাকি। গান গাওয়ার সময় আপনার চেহারা দেখলেই বোঝা যায় অনেক গভীর থেকে গানটি গেয়েছেন। ব্যস্ততার মাঝেও সুন্দর একটি গান কভার করে শোনানোর জন্য ধন্যবাদ আপনাকে।
যেকোনো কাজ ভালোবেসে সম্পন্ন করলে তা মনের গভীর থেকে আসবে ভাই। আপনিও গান গাওয়ার চেষ্টা করবেন। আপনার কভার করা গান শোনার জন্য অপেক্ষায় রইলাম।ধন্যবাদ ভাই।
আপনার অনেক সুন্দর করে গানটি কভার করেছেন, সত্যি বলতে সবাই এই সময় টাতে খুবই ব্যস্ত সময় যেনো ধোরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে, ব্যস্ত সময়ের মাঝেও আপনার গাওয়া গানটি খুব ভালো হয়েছে, সাথে উপস্থাপনাও অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।
পরিবারের সকলের ঈদের শপিং এর জন্য দিনগুলো বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আসমানে যাইও নারে বন্ধু গানটি আপনার কন্ঠে শুনতে পেরে অনেক ভালো লাগলো ।অনেকদিন হলো গান শোনা হয় না আপনার গান কভার করার মাধ্যমে শুনতে পারলাম ।খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।
এই গানটি আমার অনেক ভালো লাগে।এজন্য গানটি অনেকদিন আগে কভার করলেও আপনাদের মাঝে শেয়ার করলাম।আর ব্যস্ততার জন্য নতুন কোন গান কভার করা হয়নি। ধন্যবাদ আপনাকে।
আসলে সকলেই এখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়েছে, যাইহোক আপনি খুবই সুন্দর গানটি গেয়েছেন। এই গানটি আমার অনেক প্রিয়। গানটি একসময় খুবই জনপ্রিয়তা ছিল। যাইহোক আপনি খুবই সুন্দরভাবে কভার করেছেন। আপনার মুখে গানটি শুনতে ভালো লাগলো।
গানটি একদিকে ছিল যেমন জনপ্রিয়, অন্যদিকে আমার অনেক পছন্দের। আর এজন্যই ভালোবাসা থেকে গানটি কভার করে আপনাদের শোনানো।ধন্যবাদ ভাই।
আরে বাহ, দারুন কন্ঠের অধিকারী আপনি। সুন্দরভাবে গেছেন গানটি। আপনার এত সুন্দর কন্ঠ শুনে আমার খুবই ভালো লাগলো। আরো ইচ্ছে জাগলো আপনার কন্ঠে দারুন দারুন গান শোনার।
আপনার ইচ্ছা পূরণ হবে ভাই। প্রতি সপ্তাহে একটি করে গান শুনতে পাবেন। ধন্যবাদ আপনাকে।
বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে একটি গান গেয়েছেন। বলতে হয় আপনার গলায় জাদু আছে। অনেক সুন্দর ভাবে গানটি মিলিয়ে তার সঙ্গে সুর দিয়ে গেছেন। এত সুন্দর একটি গান নিজের গলায় গিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
গানটিতে আপনার এত ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম ভাই। ভবিষ্যতে আরো শুনতে পারবেন। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ,গানটি খুব সুন্দর গেয়েছেন ভাইয়া।আমি গান শুনতে ভালোবাসী ,যদিও তেমন এ বিষয়ে ঘাটাঘাটি করিনা বলি ধারণা নেই।তবে গানটি শুনে মনে হচ্ছে কিছুটা লালন গানের মতো।ধন্যবাদ ভাইয়া।
এই ধরনের গানগুলো শুনতে এমনিতেই ভালো লাগে আপু। মাঝে মাঝে শোনার চেষ্টা করবেন ইউটিউব কিংবা অন্য কোথাও থেকে। ধন্যবাদ আপু।
আপনার গানের গলা তো বেশ দারুন। গানটির কথা ও সুর অনেক চমৎকার। বেশ অর্থপূর্ণ গানটি। আপনার গানটা শুনে মনে হয়েছে কোন শিল্পী এই গানটি গেয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি গান গেয়ে শোনানোর জন্য।
আমি সর্বদা চেষ্টা করি সুন্দর সুন্দর গান গুলো আপনাদের কভার করে শোনানোর জন্য। ভালো লাগার বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
গানটা আমার বেশ পছন্দের একটা সময় খুব শয়তান। আর আপনার উপস্থাপনা টা দেখার মত ছিল। আপনার লুকিং আপনার ভয়েজ এবং ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে অসাধারণ। ভালো হয়েছে ভাই আপনার এই মিষ্টি কন্ঠে গানটি।
ভাই পছন্দের জায়গায় শয়তান হয়ে গিয়েছ। অবশ্য কমেন্ট এবং পোস্ট গুলোতে আমাদেরও কিছু কিছু লেখাতে ভুল থেকেই যায়। তবে চেষ্টা করবেন নিজেকে সর্বোচ্চ নির্ভুলভাবে প্রকাশ করার জন্য।