গ্রামীণ সৌন্দর্যের ফটোগ্রাফি (নিজ গ্রাম) "১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"
প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার ফটোগ্রাফী পোষ্টের টপিক হলো নিজ গ্রামের সৌন্দর্য নিয়ে।
আমরা সকলেই পড়াশোনা কিংবা কর্মের জন্য শহরে অবস্থান করলেও, আমাদের প্রত্যেকের গ্রামের বাড়ি রয়েছে।নিজ গ্রাম সকলেরই অত্যন্ত প্রিয়। যার ফলে অবসর সময় কিংবা ছুটির দিনগুলোতে আমরা আমাদের নিজ গ্রামে সময় কাটাতে চলে যাই। প্রথমদিকে আমি তেমন একটা গ্রামের বাড়িতে না গেলেও, এখন আস্তে আস্তে নিজ গ্রামের প্রতি ভালোলাগা এবং ভালোবাসা তৈরি হয়েছে। যার ফলে সময়-সুযোগ হয়ে উঠলে ছুটে চলে যাই আমাদের গ্রামে। আমাদের দেশের বাড়ি রংপুরের পীরগঞ্জে। আমার আজকের পোস্টে আমি আমাদের গ্রামের কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব।
ফটোগ্রাফি-১
ফটোগ্রাফি-২
ফটোগ্রাফি-৩
ফটোগ্রাফি-৪
উপরোক্ত ফটোগ্রাফি চারটি আমি রংপুর থেকে আমাদের গ্রামের বাসায় আসার সময় তুলেছি। ছবিগুলো তো আপনারা বিভিন্ন ধরনের রাস্তা দেখতে পাচ্ছেন। প্রথম ছবিটি বড় রাস্তায় এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ছবিগুলো শাখা রাস্তায় উঠানো হয়েছে। রাস্তার চারপাশের বড় বড় গাছ সহ চারপাশের প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। এমন সৌন্দর্য্যপূর্ণ রাস্তার ভিউ আমি রংপুর শহরে থাকতে দেখতে পাইনি।আমার মত আপনাদেরও রাস্তাগুলোর ভিউ বেশ ভালোই লাগবে। আরও উন্নত মানের ডিভাইস থাকলে হয়তো রাস্তাগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতাম।গতকাল গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় দাঁড়িয়ে ছবিগুলো উঠিয়েছি। আর আজকেই ভাবলাম আপনাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করি।
ফটোগ্রাফি-৫
ফটোগ্রাফি-৬
ফটোগ্রাফি-৭
ফটোগ্রাফি-৮
ফটোগ্রাফি-৯
প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম সৌন্দর্য উপভোগের জন্য গ্রামের কোন বিকল্প নেই।গ্রাম মানে নজরকাড়া প্রকৃতির সবুজের ছোঁয়া।যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজের সমারোহ।বড় বড় গাছ গুলোর সবুজ পাতার দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। সেই সঙ্গে গ্রামীণ সৌন্দর্যের এমন নজরকাড়া ভিউ আমাদের মনের অনুভূতিগুলোর পরিবর্তন ঘটায়। আর এই সবুজ প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করতে আমার বেশ ভালই লাগে। আমাদের মনের অনুভূতির ইতিবাচক পরিবর্তনের জন্য মাঝে মাঝে গ্রামে আসা প্রয়োজন। এজন্য প্রকৃতিপ্রেমীরা সময়-সুযোগ পেলেই সৌন্দর্য উপভোগ করতে গ্রামে ঘুরতে আসেন। প্রত্যেকটি গ্রামই বুঝি এমনই। এর আগেও আমি অনেকবার অনেক গ্রামে ঘুরেছি। প্রতিটি গ্রামের সৌন্দর্যই আমাকে মুগ্ধ করেছে। যারা গ্রামে যান নি তারা এসব সৌন্দর্য উপভোগ করতে পারেননি।
ধন্যবাদ সবাইকে
@abusalehnahid
| ফটোগ্রাফি | আবু সালেহ নাহিদ |
|---|---|
| ডিভাইস | OPPO A-12 |
| ছবি তোলার স্থান | লোকেশন |
ভাইয়া আপনার গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা গুলো খুবই চমৎকার। এত গাছগাছালিতে পরিপূর্ণ যে দেখে মনটা ভরে গেল। মনে হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে আসি একবার ।চমৎকার হয়েছে ছবিগুলো। এক কথায় অসাধারণ।
গ্রামের রাস্তাগুলো এতটাই সুন্দর যে,রাস্তাঘাটের পাশের দৃশ্যের ছবিগুলো দেখে হেঁটে আসতে মন চায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভাই গ্রাম আমারও ভীষণ ভালো লাগে। ছোট সময়ে আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। তখন হারিকেন বা প্রদীপের আলোয় দাদার কাছ থেকে গল্প শুনতাম। সেই দিনগুলো ভীষণ মিস করি। আবার যদি এমন কোন গ্রামে যেতে পারতাম
আমাদের দেশে তো অনেক গ্রামই আছে।ঘুরে যাবেন কোনো একটি গ্রাম থেকে।ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।
ভাইয়া অসাধারণ হয়েছে আপনার গ্রামীণ ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো।
গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ।আমার কাছে আপনার করা ফটোগ্রাফি গুলো ভালোই লেগেছে ।গ্রামের সবুজ প্রকৃতি দৃশ্য পটভূমি কার না ভালো লাগে ।এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।শুভকামনা রইলো আপনার জন্য।
আপনি তো আপনার পোষ্টের মাধ্যমে ফটোগ্রাফি গুলো এমন ভাবে সাজিয়েছেন পুরো পোষ্ট তো একেবারে সেইরকম সুন্দর হয়েছে ভাই। আপনার গ্রামের পরিবেশে প্রাকৃতিক চিত্র অসম্ভব ভালো লাগছে আমার। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ভাবে করেছেন ভাই, আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আমাদের গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।