ফটোগ্ৰাফি পোস্ট : কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি দিয়ে একটি আ্যলবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ধভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক

1000005400.jpg

ফটোগ্রাফি করাটা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। অনেকেই দেখি অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি পোস্ট করেন। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি। এছাড়াও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্ৰাফি করতে অনেক পছন্দ করি। যেহেতু আমি গ্ৰামে থাকি, তাই গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত।

ধান ক্ষেতের ফটোগ্ৰাফি

1000005317.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত ধান ক্ষেতের ফটোগ্ৰাফি। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আর এই ভাত উৎপাদন করতে হলে অবশ্যই আমাদের ধান চাষ করতে হবে। আমরা ধান থেকে চাউল উৎপাদন করে থাকি। এবং এই চাউল হতে ভাতে রূপান্তরিত হয় তাই আমাদের জীবনে এই ধানের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের ইউনিয়নে অনেক কৃষি জমি রয়েছে। এখানে প্রায় দুই মৌসুমে ধান খেতে ধানের চাষ করা হয়। অনের কৃষক এই ধান চাষ করে তাদের পরিবারের ভরন। পোষন করেন।আসলে ধানের গাছ থেকে যখন ধান বের হয় তখন ধান ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। আর ধানের ওপর যে ছোট ছোট ফুল বের হয় ঐ গুলা দেখতে তো আরো অনেক ভালো লাগে।

কাশফুলের ফটোগ্ৰাফি

1000005040.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত কাশফুলের ফটোগ্ৰাফি। শরৎ মানেই স্নিগ্ধতা। ষড় ঋতু অনুসারে ভাদ্র-অশ্বিন মাস জুড়ে শরৎকাল।কাশফুল শরৎকালের একটি অন্যতম সৌন্দর্যের প্রতীক। কাশফুল শরৎকাল কে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তুলে। এই কাশফুলের শুভ্র হাসিই জানান দেয় শরৎ এসেছে।তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। কাশফুলের সৌন্দর্য দোলা দেয় মানুষের মনেও।কাশফুল উদ্ভিদটি উচ্চতায় সাধারণত ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। এখন শরৎকাল প্রায় শেষের দিকে। কাশফুল ও প্রায় শেষ। এখন আস্তে আস্তে কাশফুল গুলো ঝড়ে পড়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এই ফটোগ্ৰাফিটি করেছিলাম।

কচুরি পানার ফটোগ্ৰাফি

1000004446.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত কচুরি পানার ফটোগ্ৰাফি। গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটি জলজ উদ্ভিদ কচুরিপানা। বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় নদ-নদী, পুকুর, জলাশয়, হাওয়র বা নিম্মাঞ্চলে সচরাচর কচুরি পানা দেখতে পাওয়া যায়। কচুরি পানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। কচুরি পানা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে।বাংলাদেশে প্রায় সাত প্রজাতির কচুরি দেখতে পাওয়া যায়। কচুরিপানা দেখতে গাঢ় সবুজ হলেও এর ফুলগুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোঁটা থাকে। সাদা পাপড়ির স্থলে কোথাও হালকা আকাশি পাপড়িও দেখতে পাওয়া যায়। পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়। এলাকাভিত্তিক অনেকে একে একেক নামে চিনে থাকে।

আমের ফটোগ্ৰাফি

1000000313.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত আমের ফটোগ্ৰাফি। হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম। বিশ্ববিখ্যাত এ হাড়িভাঙ্গা আমের উৎপত্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন থেকে। হাড়িভাঙ্গা আম বাংলাদেশের আশবিহীন একপ্রকারের সুস্বাদু আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় আম। আমাদের মিঠাপুকুর উপজেলার মধ্যে সব চেয়ে বড় এবং বেশি আম ক্রয়বিক্রয় হয়, আমাদের পদাগঞ্জ হাঁটে। এই পদাগঞ্জ হাঁটে আমের মেলাও বসে। কিন্তু দূর্ভাগ্যবসত কারণে এবার মেলা বসে নি। আমি মূলত এই ফটোগ্ৰাফিটি করেছিলাম পদাগঞ্জের হাঁটে।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। এছাড়াও গ্রাম বাংলার এই ছবিগুলো আমার অনেক বেশি প্রিয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

জি ভাইয়া আমাকে আপনার কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবারো ফটোগ্ৰাফি পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফিটি এলোমেলো হলেও অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।সব থেকে কাশফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি পোস্টগুলি সম্ভবত সাতটি ফটোগ্রাফি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আর লোকেশন টা দেওয়ার চেষ্টা করবেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু পরবর্তীতে সাতটি ফটোগ্ৰাফি দিয়ে পোস্ট করার চেষ্টা করবো। এতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আপনি করেছেন আজকে। এই ধরনের ফটোগ্রাফি গুলো করলে অনেক সুন্দর লাগে দেখতে। আমি নিজেও বিভিন্ন রকম ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। ধানক্ষেতের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। তার পাশাপাশি কাশফুলের ফটোগ্রাফিটি ও খুব সুন্দর লেগেছে। আশা করছি এরকম সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

ভাই ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার শেয়ার করা বিভিন্ন ফটোগ্রাফি দিয়ে অ্যালবাম দেখে অনেক ভালো লাগলো। কাশফুলের ফটোগ্রাফি আর ধানের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কাশফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আর ফটোগ্রাফির ধরন গুলো চমৎকার ছিল। খুবই ভালো লেগেছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

এতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বিশেষ করে ধানের দৃশ্য এবং কাশফুলের দৃশ্যটি আমার কাছে দারুন লেগেছে।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে বেশ ভালো লাগলো। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমার মাঝে। ধানের ফটোগ্রাফি এবং কাশফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

অনেকদিন পর এমন ধানের ছড়া দেখলাম। কাঁশফুল টা বেশ চমৎকার লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। কচুরিপানার ফুলটাও সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। তবে ফটোগ্রাফি দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনার ধান ক্ষেতের ফটোগ্রাফি এবং আমের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। আর কাশফুল দেখলে তো এমনিতে ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38