এই গরমে পুকুরে গোসল করার অনূভুতি

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000004054.jpg

আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে পুকুরে গোসল করার অনূভুতি। আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে আমরা আমাদের এলাকার ছেলে পেলেরা সবাই মিলে আমাদের টংগে বসে গল্প করছিলাম। হঠাৎ করে আমার এক চাচাতো ভাই এসে আমাদেরকে বলে যে চল আজকে আজকারের পুকুরে গোসল করতে যাবো। আজকে যে গরম পড়ছে তার ওপরে নাকি আজকে সারাদিন কারেন্ট থাকবে না কালকে মাইকিং ও করছে। তা আমি বললাম যে চল তাহলে এমনিতে অনেক দিন থেকে পুকুরে গোসল করা হয় না। তারপর আমরা আমাদের এলাকার বেশ কয়েক জন মিলে গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর হেঁটেই গেলাম তারপর ভাবলাম যে এই রোদে হেঁটে যাওয়া যাবে না। তারপর আমরা একটা ভ্যান ঠিক করে ভ্যান নিয়ে গেলাম। গিয়ে দেখি আমাদের আগেই অনেক মানুষ ওখানে উপস্থিত গোসল করার জন্য।

1000004048.jpg

আমরাও গোসল করতে নামলাম। ছোট বেলায় কত যে পুকুরে গোসল করছি তার কোন হিসাব নাই। পুকুরে গোসল করার জন্য কত যে বকা যে বকা খেয়েছি আম্মুর কাছে তারো কোন হিসাব নেই। কালকে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্ৰি কিংবা তারও বেশি। আমাদের আজকারের পুকুরে গোসল করার জন্য অনেক দূর দুরান্ত থেকে মানুষ আসে। পুকুরটা বেশ বড় আর পুকুরের পানি গুলো বেশ পরিস্কার। এই পুকুরে সর্বপ্রথম গোসল করে ভাইরাল করেছে আমাদের গ্ৰামের রফিক ভাই। ওনার দেখাদেখি এখন কম বেশি সবাই ঐ পুকুরে গোসল করতে আসে। পুকুরে গোসল করার জন্য প্রায় প্রতিদিনই অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে। কিন্তু পরশুদিন মাইকিং করছে যে কালকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না। ঐ জন্যে মনে হয় কালকে পুকুরে সবাই গোসল করতে আসছে। আমরা এর আগে ও বেশ কয়েকদিন গোসল করতে গেছিলাম। কিন্তু কালকের মতো এত মানুষ আর কোনদিন মনে হয় হয় নি। কালকে সবাই এক সাথে গোসল করে আমাদের সবারই অনেক ভালো লাগছে যা মুখে বলে শেষ করা যাবে না।

1000004071.jpg

1000004069.jpg

আমরা অনেক সময় ধরে গোসল করলাম। তারপর একটু রেস্ট করার জন্য পুকুর পাড়ে বসলাম। এই সুযোগে আমি কয়েকটা ফটোশুট করে নিলাম। কিছুক্ষণ রেষ্ট করার পর আমরা আবার পুকুরে গোসল করার জন্য নামলাম। আরো কিছুক্ষণ গোসল করে আমরা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আল্লাহ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 years ago 

পুকুরে গরমের সময় গোসল করতে বেশ ভালই লাগে। গরমের দিনে পুকুরের নিচের পানি গুলো খুবই শীতল থাকে। আর গোসল করে বেশ আরামদায়ক লাগে। ইচ্ছে করে না পুকুর থেকে উঠতে। আপনি পুকুরে গোসল করার অনুভূতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো পড়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এতো সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে এই গরমের সময় পুকুরে স্নান করতে আমাদের সবার খুব ভালো লাগে। বিশেষ করে যখন গরমে পরিমাণ অনেক বেড়ে যায় তখন কিন্তু এসব পুকুরে স্নান করলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। যদি এসব পুকুর এখন আর আমাদের চারিপাশে পাওয়া যায় না। তবুও আপনাদের স্নান করা দেখে আমার একটু ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি ও পুকুরে গোসল করেছেন। আসলে আপনি ঠিক বলেছেন পুকুরে স্নান করলে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। আমার পোস্টটি পড়ে পোস্ট সম্বলিত কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেকদিন পুকুরে গোসল করিনি। ছোটবেলায় দাদির সাথে পুকুরে গোসল করতে যেতাম। এত গরমের মধ্যে আপনারা অনেক জন মিলে পুকুরে গোসল করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনারা ভ্যানে করে অনেক জন মিলে পুকুরে গেছেন। রোদ গরমের কারণে আপনাদের আগেই অনেকজন পুকুরে ছিল। বর্তমান আবহাওয়ায় তাপমাত্রা অনেক বেশি। খুবই ভালো লাগলো ভাইয়া এই গরম পুকুরে গোসল করার অনুভূতি জানতে পেরে।

 2 years ago 

ছোটবেলায় আপনি দাদির সাথে গোসল করতে যেতেন কথাটি শুনে বেশ ভালো লাগলো। আসলে আমরা যারা গ্ৰামে থাকি ছেলে হই আর মেয়েই হই না কেন কম বেশি সবাই গরমের সময় পুকুরে গোসল করি। আপনি আমার পোস্টটি পড়ে যে গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

যে গরম পড়েছে ভাই এই গরমের মধ্যে মনে হয় সারাক্ষণ যেন পুকুরের মধ্যেই গোসল করি। আসলে গ্রামে যাওয়া হয় না,তাই পুকুরেও আর গোসল করা হয় না। আজকে আপনাদের গোসল করার মুহূর্ত দেখে আমার গ্রামে গিয়ে পুকুরে গোসল করার ইচ্ছা হচ্ছে। আপনারা নিশ্চয়ই খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি ভাইয়া গরমের মধ্যে মনে হয় সারাক্ষণ পুকুরে থাকি আমরাও কালকে অনেক সময় ধরে গোসল করেছি। আর অনেক মানুষ ছিল তো তাই কালকে গোসল করে অনেক ভালো লাগছে।যা মুখে বলে শেষ করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমেন্ট করার জন্য।

 2 years ago 

বর্তমান যে প্রচন্ড রোদ ও গরম, এইরকম সবাই মিলে পুকুরে গোসল করতে ভীষণ ভালো লাগে। আমরাও মাঝে মধ্যে এইরকম গ্রামের বন্ধু বান্ধব মিলে পুকুরে গোসল করতে যাই।আপনার পুকুরে গোসল করার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গরমের সময় পুকুরে গোসল করার মজাই আলাদা। তবে অনেক বছর থেকে পুকুরে গোসল করা হয় না। ছোটবেলায় যখন গ্রামের বাড়ি যেতাম তখন পুকুরে গোসল করা হতো। আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

জি আপু আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে পোস্ট সংক্রান্ত কমেন্ট করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62701.15
ETH 1763.77
USDT 1.00
SBD 0.39