'আমার বাংলা ব্লগ'–চিত্রাঙ্কনঃ"আমাদের গ্রামের মাঝে দিয়ে বয়ে যাওয়া এক নদীর দৃশ্য"🎨

আজ ২১শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ,শরৎকাল
৫ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ,রবিবার

আআসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য এঁকেছি।যার মাঝ দিয়ে বয়ে গেছে শান্ত এক নদী এবং নদীর দুই পাশে গড়ে উঠেছে জনপদ।এক কথায় আমার কাল্পনিক গ্রামটি যেমন ছায়াশীতল,নিরিবিলি তেমনি এখানের মানুষজনও সহজ-সরল স্বভাবের।তো গ্রামের বর্ণনা তো দেওয়া হলো এবার চলুন চিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাক আমার কাল্পনিক গ্রামটিকে→

আমাদের গ্রামের মাঝে দিয়ে বয়ে যাওয়া এক নদীর দৃশ্য

IMG_20210905_192803-1.jpg
(আমার কাল্পনিক গ্রাম)

চিত্রটি আঁকানো জন্য যেসব উপকরণগুলো প্রয়োজন তা নিম্নে দেওয়া হলো-

প্রয়োজনীয় উপকরণাদিঃ


১.স্কেল
২.রাবার
৩.কাটার
৪.পেন্সিল(2B)
৫.রঙ পেন্সিল(ডায়মন্ড রঙ){সবুজ,খয়েরী,হলুদ,টিয়া,লাল,আসমানি,বাদামি,বেগুনি}
৬.A4 সাইজের অফসেট পৃষ্ঠা

**নিম্নে চিত্রটি তৈরি প্রক্রিয়া ধাপে ধাপে দেওয়া হ

প্রথম ধাপঃ


প্রথমে অফসেট পৃষ্ঠার মাঝখান থেকে পেন্সিল দিয়ে দুটি দাগ কেটে নিতে হবে।
20210905_174513.jpg

দ্বিতীয় ধাপঃ


এবার নদীর পাড় আঁকিয়ে নিতে হবে।তারপর পাড়ের পাশে মাটি আঁকাতে হবে।যাতে পাড়টি 3D আকৃতিতে বোঝা যায়।

20210905_174746.jpg

20210905_175446.jpg

তৃতীয় ধাপঃ


এবার গ্রামের শুরুতেই একটি বড় গাছ এবং দিগন্ত বিস্তৃত গাছপালা আঁকিয়ে নিতে হবে।এবার নদীর দুইপাশে ঘরবাড়ি আঁকাতে হবে।

20210905_175826.jpg

চতুর্থ ধাপঃ


এবার একদিকের বাড়ির সামনে নারকেলগাছ এবং আরেকপাশের বাড়ির পিছনে কলাগাছ আঁকাতে হবে।তারপর নদীর দুই পাশে যাতায়াতের জন্য একটি ডিঙি নৌকা, অস্ত যাওয়া সূর্য এবংআকাশে ঘর ফেরা পাখি আঁকতে হবে।এরপর বাড়ির সামনে বাঁশের বেড়া এবং ফুলগাছ আঁকতে হবে।

20210905_181202.jpg

পঞ্চম ধাপঃরঙ করার ধাপ


আমি রঙ করার জন্য ৭ টি ভিন্ন রকমের ডায়মন্ড রঙ ব্যাবহার করেছি।প্রথমে চিত্রটির গাছে রঙ করে নিতে হবে।

20210905_182019-1.jpg

ষষ্ঠ ধাপঃ


এবার ঘর এবং নদীর পাড়ের রঙ করে নিতে হবে।

20210905_182815-1.jpg

সপ্তম ধাপঃ


এবার বাড়ির সামনে বাঁশের বেড়া এবং ঘাসের রঙ করে নিতে হবে।

20210905_183704-1.jpg

সর্বশেষ ধাপঃআউটপুট


এবার নদীর জল,নৌকা,আকাশ এবং অস্ত যাওয়া সূর্যের রঙ করে নিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের কাঙ্ক্ষিত দৃশ্য।

আউটপুট

IMG_20210905_192803-1.jpg

IMG_20210905_192917-1.jpg

এই ছিল আমার আজকের দৃশ্য।শৈশবকালে এটি আমার প্রিয় একটি দৃশ্য ছিল।স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দৃশ্যটি প্রায়ই আঁকতাম তাই অনেক দিন পর ছবিটি আঁকতে পেরে অন্যরকম একটি ভালোলাগা কাজ করছে।তাই আমি @rme দাদাকে আন্তরিক ভাবে ধন্যবাদ দিতে আমাদের অনুভুতিগুলো নিজ মাতৃভাষায় প্রকাশ করার এক চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য।

সবিশেষে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে ধন্যবাদ দিতে চায় আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য।আমার চিত্রটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টবক্সে জানাবেন।সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার পোস্টটি এখানেই শেষ করছি।ধন্যবাদ

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

স্বাগতম

Sort:  
 5 years ago 

ভালোই এঁকেছেন গ্রামীণ প্রকৃতির ছবি। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

গ্রামীণ পরিবেশের এমন আর্ট খুব পছন্দ করি সব থেকে বেশি।আপনার আর্ট খুব সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া...আসলে আমরো গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে তাই এগুলো আর্ট করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।

ভাই আপনার কাল্পনিক আর্ট টা অনেক সুন্দর হয়েছে ‌। আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন ।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য।

শিল্পীরা এসব পারে। সুন্দর

ধন্যবাদ আংকেল।চেষ্টা করছি আরো সুন্দর কিছু শেয়ার করার জন্য।

 5 years ago 

এইভাবে আঁকা একদমই নতুন দেখলাম। দাগ টেনে আঁকা। এই পদ্ধতি অবলম্বনে খুব সহজেই আঁকা সম্ভব। আশা করি ভবিষ্যতে আরো কিছু ছবি দেখতে পাবো

জ্বী অবশ্যই দাদা।ছোটবেলায় আর্ট ক্লাসে এগুলো আঁকতে খুব ভালো লাগতো।চিত্রগুলো আকার মাধ্যমে আবার যেন পুরনো অতীতে ফিরে যাচ্ছি।

 5 years ago 

❤️🤗

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44