You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || আলোর শহর || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনি যে কত ক্লান্ত তা আপনার বাসের মধ্যে ঘুমিয়ে পড়ার বিষয়টি দেখে বোঝা গেল তবে বাসে যাওয়ার সময় যখন গন্তব্য স্থল ছেড়ে চলে যান আবার ব্যাক করার বিষয়টি খুবই খারাপ লেগেছে আমার। এই গরমের মধ্যে আসলেই বাসে যাতায়াত করার কতটা কষ্টকর তার মধ্যে আপনি আরো বেশি কষ্ট পেয়েছেন। যাইহোক সুমন ভাইয়ের ঢাকা আসার গল্প আমিও জেনেছি। সেদিন বৃষ্টিস্নাত তাতে তিনি ঢাকায় ঘোরাঘুরি করেছেন আবার নাকি ঢাকায় যাবেন।
ঢাকাকে নিয়ে আপনি অনেক সুন্দর একটি আবেগের কবিতা লিখেছেন। সত্যি কথা বলতে ঢাকায় যত সমস্যা থাকুক না কেন তবু এটি আমাদের প্রাণের শহর যাদুর শহর। রাতের ঢাকাই আলো ছড়াছড়ি আমার খুবই ভালো লাগে। এই ঢাকা স্বপ্ন গড়ার , স্বপ্নভঙ্গের ঢাকা। কত শত মানুষ প্রতিনিয়ত স্বপ্ন গড়ার লক্ষ্যে ঢাকায় পাড়ি জমাচ্ছে আবার কত শত মানুষ স্বপ্ন ভেঙ্গে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে সেই গল্পগুলো অজানায় আছে। আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।

Sort:  
 4 years ago 

হুম দুর্বল তো মেলা দুর্বল, ভালো মন্দ দাওয়াত দিয়ে খাওয়ালেই কিন্তু দুর্বলতা কেটে যাবে, কিন্তু কি আর করার বোনগুলোতো সুবিধার না, তাই দাওয়াত আসে না হি হি হি।

একদমই যথার্থ বলেছেন আপনি এই শহরটা যেমন একদিকে স্বপ্ন গড়ার ঠিক তেমনি অন্য দিকে স্বপ্ন ভাঙ্গারও। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38