You are viewing a single comment's thread from:

RE: মানবতার জয় হোক || অনুভূতির কবিতা

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনি একটি বাস্তব মানুষ রূপি হায়নাদের গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন। শরৎচন্দ্র একটা কথা ছিল বাঘের পেট থেকে বাঘ হয়, কুকুরের পেট থেকে কুকুর হয় কিন্তু মানুষের পেট থেকে কখনো মানুষ হয় না। আপনার পোষ্টটি পড়ে আমার সে কথা মনে পড়ে গেল। আমাদের চারপাশে মুখোশধারী মানুষের সংখ্যা এত বেশি যে যারা সামান্যটুকু স্বার্থের জন্য সামান্যটুকু অর্থের জন্য অন্যের জীবন নিতে দ্বিধা বোধ করে না। তাদের কাছে মনুষ্যত্ব মানুষের প্রেম কখনো স্থান পায় না। তারা যে কাজটি করেছে সামান্য অর্থের জন্য অক্সিজেনের নল খুলে ফেলে একটি শিশুকে হত্যা করেছে অথচ তাদের হওয়ার কথা ছিল মানবিক হৃদয়ের। তাদের দেখে সমাজ শিক্ষা নেওয়ার কথা ছিল অথচ তাদের হীন পশুত্ব প্রকাশে সমাজ আজ বিপন্ন প্রায়।মানুষ নামটি কলঙ্কিত প্রায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37