আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৬steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি স্নিগ্ধ, তুমি উত্তাল,
তুমি সুন্দর, তুমি সুরভিত।
তুমি অমূল্য, তুমি জীবন,
মাতৃসমা তুমি প্রকৃতি।।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

প্রকৃতির প্রতি অপরাগ ভালোবাসার অনুভূতি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

তোমার স্নিগ্ধ বাতাসে
জুড়িয়ে যায় মন প্রাণ
তোমার অপরূপ রূপে
হৃদয়ে জাগে প্রেমেরই টান।।

তোমার শীতল স্পর্শে
খুঁজে পাই নতুন প্রাণ
তোমার সজীবতায় রাঙিয়ে তুলি
মোর ক্ষুদ্র এ দেহ প্রাণ।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব সুন্দর হয়েছে দিদি 🥰

 3 years ago 

আপু কবিতার লাইনগুলো কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

তুমি স্নিগ্ধ, তুমি উত্তাল,
তুমি সুন্দর, তুমি সুরভিত।
তুমি অমূল্য, তুমি জীবন,
মাতৃসমা তুমি প্রকৃতি।।

তুমি সত্য, তুমিই সুন্দর,
তুমিই সুখ আমার নিরন্তর।।
তুমি স্বপ্ন, তুমিই ভালোবাসা,
তুমি সুন্দর, বেঁচে থাকার আশা।।

তুমি জোছনা, তুমিই আলো,
তাইতো তোমায় এতো বাসিভালো।।
তুমি গদ্য আমার, তুমিই কবিতা,
তুমি ছন্দ আমার ভালোবাসার ছবিটা।।

 3 years ago 

প্রকৃতির সাথে সম্পর্ক যেন এমনই থাকে।

 3 years ago (edited)

তুমি মমতাময়ী, তুমি দ্রোহী
তোমাতে খুঁজি প্রেরণা, জীবনের স্বাচ্ছন্দ্য।
তুমি শ্রেষ্ঠ উপমা, তুমি বিজয়িনী
তোমাতে হৃদয়ের সাধনা, জীবনের ব্রত।

 3 years ago 

তুমিই জীবন, তুমি মৃত্যু।
তোমার সবই শ্রেষ্ঠ।

 3 years ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ ছিল। একেবারে হৃদয় ছুয়ে গেল। 👌👌👌

 3 years ago 

তুমি সুন্দর তুমি সুবর্ণ
তুমি তারুণ্য তুমি অপূর্ব,
তোমার রুপের নেই তো শেষ
অপরূপ সবুজ অরণ্য,
হৃদয় সতেজ তোমারি জন্য।
যতই নিজেকে জরিয়ে রাখি ডিজিটালে
প্রকৃতির মত বন্ধু,
নেই আমাদের জীবনে।

 3 years ago 

সেটা কি আর হয়। কোথায় জীবন আর কোথায় আমাদের এডিকশন।

 3 years ago 

প্রকৃতির স্নিগ্ধতা আর তোমার মৃদু হাসি
হৃদয় আমার বলে যায় প্রিয় তোমায় ভালোবাসি
তুমি জীবন, তুমি মরণ, তুমি যে শিহরণ
প্রকৃতির মাঝে বিলীন হতে চাই প্রিয়
আর হাসিমুখে করব মৃত্যুতে বরণ।
প্রকৃতির স্নিগ্ধতা হৃদয়ে দেয় দোলা
প্রকৃতির দিকে তাকালে মনে হয়
হে প্রকৃতি, তোমায় প্রভু যাবেনাকো ভোলা।

 3 years ago 

তাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ।

তুমি সৃষ্টির রহস্য, তোমার চাহনি
আমার সমৃদ্ধি, নির্মল উদারতা
তুমিই জীবন , তুমি প্রকৃতির অতুল গভীরতা
তোমার নিস্তব্ধতা , হৃদয়ে ফুটে উঠে ভালোবাসা

 3 years ago 

তুমি প্রেম, তুমি আশা,
তুমি সত্য, তুমি বিশ্বাস।
তুমি পাক, তুমি পবিত্র,
তুমি শান্ত নীল, সবুজ আকাশ।
তুমি পর্বত, তুমি সমুদ্র,
সৃষ্টির সৌন্দর্য তোমার মাঝেই আবৃত।

 3 years ago 

তুৃমি আলো,তুমি বাতাস।
তুমি যে আমার মনের আবাস।
তুমি মেঘ,তুমি বৃষ্টি।
তুমি বিধাতার এক, অপরূপ সৃষ্টি।

 3 years ago 

তুমি নির্মল,তুমি প্রফুল্ল,
তুমি সতেজ,তুমি ঔজ্জ্বল্য।
তুমি মহামূল্য,তুমি ছোট্ট প্রাণ,
তুমি মা-মাটির স্নিগ্ধ ঘ্রাণ।।

 3 years ago 

তুমি আমার স্বপ্ন
তুমি আমার সাধনা।
তুমিহীন জীবন আমার
মরুভূমির বালুকণা।

তুমি আমার জীবন মরন
তুমি আমার চাওয়া পাওয়া।
তুমার জন্য বেচেঁ আছি
না পেলে যাবো মারা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38