এবিবি ফান প্রশ্ন- ৪১১ || PUSS token কিনে যদি রাতারাতি বড়লোক হয়ে যান, তাহলে কি করবেন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
PUSS token কিনে যদি রাতারাতি বড়লোক হয়ে যান, তাহলে কি করবেন।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার হার্টের সমস্যা আছে, হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। আপনাদের ঘটনা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
আমি কিছুই করবো না ভাই, শুধু খাবো আর নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমাবো😂😂। কারণ বড়লোক হওয়ার পরেও যদি কিছু করতে হয়,তাহলে বড়লোক হয়ে লাভটা কি?🤣🤣
আসলে ভাই মানুষের বড়লোক হওয়ার কোন শেষ নেই। যার যত আছে সে তত চায়। এক হিসেবে সেজন্য নাকে তেল দিয়ে ঘুমানো ভালো।
সরিষার তেল কিনে টাকা নষ্ট করার কি দরকার। এমনিতেই ঘুমালে হবে ভাইয়া। তবে চোখ কান খোলা রেখে ঘুমাইয়েন না হলে আবার চোর বেটা সব নিয়ে যাবে।
রাতারাতি বড়লোক হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে নিব আর বাচ্চা পয়দা করে তাদেরকে পুশ কয়েন কিনে দিবো হা হা হা।
বন্ধু রাতারাতি বিয়ে করে আবার বাচ্চাও পয়দা করে তাদেরকে পুরুষ কিনে দেবে 😁
আমি কিনেছিলাম হোল্ড করে রাখছি। কি যে করবো সেই চিন্তা করতে করতেই পাগল হয়ে যাবো ভাই। আমার মনের ভেতরে সবসময় পুশ পুশ করে 😍
আমি PUSS token কিনে যদি রাতারাতি বড়লোক হয়ে যায়, তাহলে আমার থেকে বেশি উপকার হবে আমার গার্লফ্রেন্ড গুলোর। কারন টাকার অভাবে তাদেরকে নিয়ে থাইল্যান্ডের পাতায়া বিচে যেতে পারি না,হা হা হা।😂🤣
রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছিলাম। রাতের ঘুম কেড়ে নিয়ে ছিল। শুধু ইনজয় করছিলাম হঠাৎ ইনজয় করতে করতে দেখি আবার দাম অনেকটা কমে গিয়েছে । জীবনের যত স্বপ্ন আছে সবগুলো পূরণ করতাম।🤩
বন্ধু তুমি তো রাতে একদম হ্যাং হয়ে গিয়েছিলে। এরকম রাত কতবার চাও তাই বলো?
PUSS token কিনে যদি রাতারাতি বড়লোক হলে সাথে সাথে দুইটা বিয়ে করে বউদের নিয়ে থাইল্যান্ডে ঘুরতে যাবো। এবং আসার সময় থাইল্যান্ডের একটা মেয়ে বিয়ে করে আনবো।বাংলাদেশে এসে বাকি PUSS coin এর টাকা দিয়ে তিন বউ নিয়ে চিল আর চিল করবো।😇
ভাই প্ল্যানটা তো চমৎকার করেছেন দেখছি। আবার বাহ্ আসার সময় থাইল্যান্ডের মেয়েও বিয়ে করে আনবেন।
কোটিপতি হয়ে গেলে এরকম তিন-চারটা বউ পালা তেমন কষ্টের বিষয় না। হিহিহিহি
তাহলে তো আপনার কপালে অনেক দুঃখ আছে ভাইয়া। শেষে দেখবেন সব টাকা দুইজনে ভাগাভাগি করে নিচ্ছে। আর আপনি রান্না ঘরে বাসন মাজছেন।
তাতে সমস্যা নাই আপু, গোপনে আরো কিছু PUSS কিনে রাখবো যাতে বিপদে কাজে লাগে।😇
তাহলে আমি আমার পুশের যে কয়টি বাচ্চা হবে সবগুলোকে পালন করবো, এমনিতেই তিনটি পুশ রয়েছে বাড়িতে।☺️☺️
তাহলে তিনটি পোস্ট থেকে কোটি কোটি পুশ বানিয়ে ফেলুন দিদি। তাহলে রাতারাতি বড়লোক হয়ে যাবেন।
এ পুশ দিয়ে আর বড়লোক হওয়া যাবে না ফকির হওয়া যাবে।☺️☺️
আরে আপু আপনি তো তাহলে বেশ বড়লোক। আগে থেকেই তিনটি পুশ আপনার বাড়িতে আছে। দারুন হবে ব্যাপারটা।
হি হি,এ পুশ আমাকে বড়লোক করার নয় আপু।শুধু খায় আর ঘুমায়☺️☺️.
আমি puss token কিনে যদি বড়লোক হয়ে যাই তাহলে আমার স্বপ্নপূরণ করবো। আর তা হলো বাংলাদেশের সকল অসহায় বাবা মার জন্য বৃদ্ধাশ্রম করবো। আর সকল গরীব অসহায়দের পূনর্বাসন এর ব্যবস্থা করে দেব। যেন আর কোন গরীব মানুষ এদেশে না থাকে।
অনেক সুন্দর প্ল্যানিং করেছেন আপু পড়ে ভালো লাগলো। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি অন্যদের স্বপ্ন ও পূরণ করা উচিত।
আপু আপনার স্বপ্নের কথা জেনে খুবই ভালো লাগলো। এরকম স্বপ্ন দেখা ভালো। আশা করছি আপনার স্বপ্ন পূর্ণ হবে আপু।
জীবনের অনেক ইচ্ছে আছে যে গুলি টাকার অভাবে পূরন করিতে পারি না। আর যদি পুশ টোকেন কিনে বড়লোক হতে পারি তাহলে আমাদের কমিউনিটির সকলকে আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো। সেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের প্রানপ্রিয় দাদা, প্রিয় হাফিজুল্লাহ ভাই, শুভ ভাই, সুমন ভাই, রুপক ভাই আরও যারা বাংলা ব্লগের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তার সকলেই থাকবেন।
কি যে করবো সেই ভাবনা ভাবতে ভাবতেই তো অনেক দিন পার হয়ে যাবে। আমার আবার বেশী টাকা হাতে থাকলে কি করবো কি করবো সেটা ভাবতে ভাবতে টেনশন উঠে যায়। যাই হোক তবুও ভাবছি এতগুলো টাকা যেহেতু পাবো তাই সেখান থেকে কিছু অর্থ আগে বন্যায় ক্ষতিগ্রস্থদের কে দিবো। তারপর বাকী টাকা গুলো বস্তা ভরে রেখে দিবো আর প্রতিদিন একটি করে আইসক্রিম খাবো।
এটা অবশ্য ঠিক বেশি টাকা হাতে থাকলে কি করবো না করবো সেটা চিন্তা করতে করতে দিন পার হয়ে যায়। এত কিছু না ভেবে আমার নাম্বারে বিকাশ করে দিয়েন আপু।
নাম্বারটা দেন তো আপু। PUSS token কিনে রাতারাতি বড়লোক না হলেও পাঠিয়ে দিবো নে।