আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৬ || by abb-funsteemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

তপ্ত দুপুরে রোদ ঝলসানো এই রাস্তায়,
আমি হেঁটে চলি শুধু তোমারই প্রতীক্ষায়,
তোমার একটু খানি দেখা,
আমার অনেক খানি পাওয়া।

লেখকঃ

@rupok

লেখকের অনুভূতিঃ

কবিতার পংক্তি গুলোর মাধ্যমে প্রিয়জনের দেখা পাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে। প্রিয়জনকে একনজর দেখার জন্য মানুষের ভেতর যে প্রবল বাসনা কাজ করে সেটাই এখানে ফুটে উঠে। আপনারাও কবিতার ছন্দে আপনাদের অনুভূতি প্রকাশ করুন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 years ago 

তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়,
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়।
তুমি হাসলে বুঝি মনে হয়-
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়।
তোমার জন্য মেঘগুলো ভেসে যাচ্ছে আকাশে
তোমার জন্য স্বপ্ন ঘুড়ি উড়ছে আজ বাতাসে ।

বৌদি আপনার লেখা দেখে আমি প্রচন্ড অবাক হয়েছি। সেই সাথে অনেক খুশিও হয়েছি। অসাধারণ লিখেছেন।

 4 years ago 

এটা বেষ্ট ছিলো বৌদি, দারুণ একটা আবেগের ছোঁয়া রয়েছে ছন্দগুলোতে। খুব সুন্দর লিখেছেন।

 4 years ago 

আমার সারাটা বেলা কাটে তোমারই অপেক্ষায়,
যেখানে আমার চিন্তারা সতেজ,পথগুলো উষ্ণ-বালুকাময়,
তোমার আবেগঘন মুখখানি দেখার অর্থ,
আমার অতৃপ্ত মন হয় সদা শান্ত,জাগ্রত।

আপনার কাব্য প্রতীভার তারিফ করতে হয়। দারুন লিখেছেন।

 4 years ago 

উৎসাহিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ঝলসানো এই পথের মাঝে তপ্ত দুপুরে
প্রতীক্ষায় চেয়ে থাকি পায়ের নুপুরে।
একটুখানি দেখার আশায় পথ চেয়ে থাকি
স্বপ্ন, আশা, ভালোবাসা হৃদয়ে লুকিয়ে রাখি।

তৃষ্ণার্ত হৃদয় তুমি সুখের ঝর্ণাধারা
তোমার প্রেমে দিবানিশি হই যে আত্মহারা।
তাই তো তোমায় প্রতিদিনই দেখতে একটু চাই
দেখলে তোমায় মনে আমি ভীষণ শান্তি পাই।
♥♥

 4 years ago 

স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেছি তোমার দেয়া সূরে।
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার অন্তর জুড়ে।

চমৎকার লিখেছেন। বেশ ভালোভাবেই ছন্দ মিলিয়েছেন।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

তপ্ত দুপুরে রোদ ঝলসানো এই রাস্তায়,
আমি হেঁটে চলি শুধু তোমারই প্রতীক্ষায়,
তোমার একটু খানি দেখা,
আমার অনেক খানি পাওয়া।

জানি এ প্রতীক্ষার শেষ হবেনা ,
তবুও তোমার প্রতীক্ষা করেই যাব ।
হয়তো একদিন তোমার দেখা পাবো ,
সেদিনই হয়তো হবে জীবনের শেষ মুহূর্ত ।।

তোমার লাইনগুলো পড়ে আমি সত্যিই অবাক হয়েছি। চমৎকার লিখেছো।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু,শেষটা খুবই বেদনাময়।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

বৃষ্টির অবিশ্রান্ত বর্ষায়,
তোমার বাড়ির আঙ্গিনায়
আমি রোজ উঁকি মারি,
তোমায় দেখার আকাংখায়।
একটু হাসির ঝিলিক, তোমার মিষ্টি মুখের
হৃদয়ে ঝড় তোলে, ভালোবাসার মিষ্টি সুখের।

উঁকি দিতে গিয়ে কখনো তার বাবা বা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়নি তো?

 4 years ago 

ভাইয়া, আপনার উঁকি মারার খবর ভাবি জানে তো!হি হি
বেশ লিখেছেন।

 4 years ago 

ধুর খালি খালি বিপদ বাড়াতে কে চায়?

 4 years ago 

আপনিই তো বললেন ☺️☺️---

তোমার বাড়ির আঙ্গিনায়
আমি রোজ উঁকি মারি,
তোমায় দেখার আকাংখায়।

 4 years ago 

করেছি তোমার অপেক্ষা,
দেখব বলে একবার।
দেখলে তোমার ঐ মুখ,
শান্ত হয় এ মন আমার।

এক পলক দেখলে তোমায়,
শান্ত হয় এই অবুজ মন।
তোমার জন্য মন যে কাঁদে,
দেখতে চায় সারাক্ষণ।

বাহ চমৎকার লিখেছেন।

 4 years ago 

তপ্ত দুপুরে রোদ ঝলসানো এই রাস্তায়,
আমি হেঁটে চলি শুধু তোমারই প্রতীক্ষায়,
তোমার একটু খানি দেখা,
আমার অনেক খানি পাওয়া।

তোমায় আমি পেয়েছি কোন এক ভোরে,
তুমি রয়েছো আমার মনের মায়া ডোরে।
মনের ভিতর কেমন জানি ভালোবাসা কড়া নাড়ে, ভালোবাসা কেন তুমি রয়েছ অনেক দূরে।

 4 years ago 

শরতের কোন বিকেলে আমি খুঁজি তোমায়
শীতের কুয়াশার ভোরে আমি খুজি তোমায়
চৈত্রের তপ্ত দুপুরে আমি খুজি তোমায়,

তোমার দেখা না পেয়ে আমি আছি অপেক্ষায়
কখনো যদি তোমার দেখা পেয়ে যাই।

বেশ ভালো লিখেছেন।

 4 years ago 

প্রেমহীন ভালোবাসা সুখের আশ্বাসে
দীর্ঘ সংগ্রামে রাত্রি জাগরণ শেষে
ক্লান্ত আঁখি খুঁজে ফিরে আবারো
সুখের প্রদীপ।

হৃদয়ে প্রেম নেই শুধু ভালোবাসা
তোমাকেই ফিরে পায় এই আমার আশা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38