এবিবি ফান প্রশ্ন- ৩০৩|শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

প্রশ্নকারীঃ

@naimuu

প্রশ্নকারীর অভিমতঃ

সময় থাকতে মূল্য না দিলে যা হয় আরকি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মানুষের মন বড় অদ্ভুত যখন যা পায় তার মর্ম দিতে জানে না। শীতকালে মজা করে খেয়ে, ঘুমিয়ে,বেড়িয়ে আনন্দ উপভোগ করে । আবার শীতকালকেই সহ্য করতে পারে না। কিন্তু যখন গ্রীষ্ম কালে চলে আসে, সাথে সাথে শীতের পাওয়া সুখগুলো চলে যায় ,তখনই সে শীতের গুনগান করতে শুরু করে।

 2 years ago 

শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

শীতকালে শীতের মান অবশ্যই আছে। তাইতো শীতকালে এতো এতো বিয়ে শাদী হয়ে থাকে😂😂। এতো যুবক যুবতীরা প্রতি বছর শীতকালে, শীতের মান রক্ষার্থে বিয়ে করে জ্বলজ্যান্ত প্রমাণ রেখে যাচ্ছে, তবুও যদি শীতের মান নিয়ে প্রশ্ন উঠে, তাহলে কিন্তু শীত অনেক রাগ করবে । তারপর কিন্তু ১২ মাস স্নো পরবে এবং তীব্র শীত অনুভূত হবে 🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কোন কিছু সহজে পেয়ে গেলে আমরা মূল্য দিতে জানি না। প্রেম করার সময় প্রেমিকার অনেক সম্মান থাকে আর বিয়ের পর শুধুই অসম্মান। শীতকালের হয়েছে সেই অবস্থা। 🤣🤣

 2 years ago 

শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝেনা। বউ থাকতে বউয়ের কদর কেউ করেনা, বউ যেমন পাশে থাকলে মাথায় পোকা হয়, আর দূরে গেলে কান্না পাই ঠিক তেমনি। 😄

বউয়ের মতন। কাছে থাকলে কামড়ায় আর দূরে গেলে কান্দায়। এজন্যই গরমকালে শীতের কদর বেশি শীতকালে কদর নাই।

 2 years ago 

না না! আপনার প্রশ্ন হয়নি! শীতকালে মান যদি নাই থাকতো তাহলে এতো বিয়ে হতো না 😂। মান আছে বলেই এতো কদর। কথায় আছে অন্ধকার আছে বলেই আলোর এতো কদর। ঠিক তেমনি শীতকাল আছে বলেই গ্রীষ্মকালের কদর রয়েছে।

 2 years ago 

শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

শীত কেউ সম্মান করতো, যদি বছরের অধিকাংশ সময় শীত পড়তো। গরমকে সম্মান করে শুধু গরমের ভয়ে। গত বছরে যে গরম পড়ছে এ বছরে পড়লে মানুষের কি অবস্থা হবে? এই ভয়ে সম্মান করে আরো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকালে শীতের নেই মান কিন্তু গ্রীষ্মকালে কেন এত সম্মান?

হা হা 😄
এই ব্যাপারটা সবক্ষেত্রেই প্রযোজ্য।
ধরুন যার স্বামী নেই সেই একমাত্র স্বামীর কদর টের পায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকাল আর গরমকাল বেস্ট ফ্রেন্ড।বেস্ট ফ্রেন্ড কাছে থাকলে একে অপরের মূল্য বুঝতে পারিনা ।কিন্তু সময়ের সাথে দুরত্ব বেড়ে গেলেই গুরুত্ব বুঝতে পারি।ব্যাপারটা ঠিক এমন শীত আর গরমের।🥰

Posted using SteemPro Mobile

 2 years ago 

কারন শীতকালে শীত বেশি থাকে তাই সস্তা হয়ে যায় আর গ্রীষ্মকালে অফ সিজন হয়ে যায় তাই তার সম্মানও বেড়ে যায় ঠিক বাজারে অসময়ের ফলের মতোই।

 2 years ago 

একদম তাই

 2 years ago 

গরমের দিনে শীত কথা বলতে পারলে যেমন গান গাইত, আমায় ডেকো না, ফিরানো যাবে না, ফিরারি পাখিরা ডাঙায় ফিরে না।🤣🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38