এবিবি ফান প্রশ্ন- ৪০১ | গার্লফেন্ড নাকি ইন্টারনেট কোন টাকে ছাড়বেন

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

গার্লফেন্ড নাকি ইন্টারনেট কোন টাকে ছাড়বেন? যদি একটা কে রাখতে বলা হয় শুধু।

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

অবশ্যয় ইন্টারনেট ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

গার্লফ্রেন্ড ছাড়তে রাজি আছি তবে ইন্টারনেট ছাড়তে রাজি নই। কারণ ইন্টারনেট থাকলে জানি আরো অনেক গার্লফ্রেন্ড জোগাড় করে নিতে পারব। হিহি..🤣🤣

 2 years ago 

এটা দারুণ। ইন্টারনেটই গার্লফ্রেন্ড তৈরির কারখানা। নাকি? 🤣🤣🤣🤣

 2 years ago 

গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে,কিন্তু ইন্টারনেট গেলে ইন্টারনেট পাওয়া যাবে না।তাই গার্লফ্রেন্ড কেই ছাড়ব।কারন ইন্টারনেট থাকলে গার্লফ্রেন্ড এর অভাব হবে না।

 2 years ago 

চিরঞ্জিতের সেই ডায়লগটা মনে পড়লো।

বৌ গেলে বৌ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না আর 🤣🤣🤣

 2 years ago 

ইন্টারনেট ছাড়ব। তারপর গার্লফ্রেন্ডের মোবাইল থেকে ইন্টারনেট করব। বরং ভালোই হবে। রিচার্জের চাপ নেই৷ কিন্তু ওই একখানা গার্লফ্রেন্ড ছেড়ে দেওয়া!!! কদাপি না৷ 🤣🤣

 2 years ago 

অবশ্যই গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড ছাড়া থাকা যায় রে ভাই কিন্তু ইন্টারনেট ছাড়া না, হি হি হি।

 2 years ago 

আমাদের তো আর গার্লফেন্ড ছাড়ার প্রশ্নই ওঠে না।আর প্রশ্ন আসলে গার্লফেন্ড ছাড়তাম কারন বেদনার সময়গুলোতে একমাত্র ইন্টারনেটকেই সম্বল হিসেবে পাওয়া যাবে।☺️☺️

 2 years ago 

ওই x=0 ধরিলামের মত ধরিয়া লইতে হইবে রিপা=পুরুষ, তাই তার গার্লফ্রেন্ড আছে 🤣

 2 years ago 

☺️☺️,ধরে থাকলেও ইন্টারনেট ছাড়া যাবে না।

 2 years ago 

আমার আর গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে। ছাড়ার বিষয় নেই৷ ইন্টারনেট থেকেই যাবে৷ অপশন হীন। 🤣

 2 years ago 

সবকিছু ছাড়তে রাজি আছি, তবে ইন্টারনেট ছাড়তে রাজি নই। ইন্টারনেট বিহীন মনে হয় যেন কবরে আছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38