এবিবি ফান প্রশ্ন- ৩৮১ || প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

প্রশ্নকারীঃ

@selinasathi1

প্রশ্নকারীর অভিমতঃ

আমি যতটুকু জেনেছি "জানু" শব্দের অর্থ হচ্ছে হাঁটু। যখন একজন আরেকজনকে জানু বলে ডাকে, তখন তার অর্থটা হয়ে দাঁড়ায় তুমি আমার হাঁটু। আমার বিশ্বাস ওরা "জান" থেকেই জানু বলছে। তবে এটা ভুল প্রয়োগ হচ্ছে। অবশ্য আপনাদের মতামত ভিন্ন থাকতে পারে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

আমার তো মনে হয় জান কথাটার মধ্যে গ্যাস্টিক আছে😁। গ্যাস্ট্রিক যেন না বেড়ে যায়, তাই প্রেমিক-প্রেমিকারা একে অপরকে জানু বলে সম্বোধন করে🤣🤣।

 2 years ago (edited)

আমার মত একেবারে ভিন্ন। একমাত্র বোকারাই জান বলে ডাকাডাকি করে । আরে এখনকার প্রেমের তো কোন গ্যারান্টি নেই। কখনও যে কাকে কে ছেড়ে চলে যায়। তাই তো আগে থেকেই একে আর একজন কে জান বলে ডাকে। তার মানে আগে থেকেই বলছে চলে যেতে । হি হি হি

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমার কাছে ও এটা মনে হয়।

 2 years ago 

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

আমার মতে যারা প্রেমে এক্সপার্ট অর্থাৎ একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে,তারাই ভালোভাবে পটানোর জন্য জানু বলে থাকে। অনেকে তো শুধু জানু না,বরং বাবু,ময়না,কলিজা,টিয়া পাখি কতকিছু বলেই সম্বোধন করে 😂😂। এসব ডাক হচ্ছে ছ্যাকা দেওয়ার পূর্বাভাস। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা🤣🤣।

 2 years ago 

প্রেমিক প্রেমিকারা একে অন্যের জান বত্রিশবার চিবিয়ে খেয়ে হজম করবে বলে একে অপরকে জানু বলে ডাকে৷ আসলে ওয়ার্নিং দেয়৷

বিঃদ্রঃ যে কোন খাবার বত্রিশবার চিবিয়ে খেয়ে ভালো হজম হয়।

 2 years ago 

আসলে কি আপু প্রেমে পরলে মানুষের মাথা ঠিক থাকে নাকি,তাই কোনটা ভুল কোনটা ঠিক সেই নিয়ে আর যাচাই করে না।কোন রকম ডাকতে পারলেই হয় আরকি😂😂

 2 years ago 

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

আমার গবেষণামতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে রিক্সাওয়ালাদের জন্যই জান থেকে এখন জানু বলে ডাকে 😁😄। কারণ প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে সবাই রিক্সাওয়ালাদেরকে বলে থাকে, ডানে জান,বামে জান, পিছে জান সামনে জান🤣। আর প্রেমিক প্রেমিকারা যদি একে অপরকে জান বলে ডাকে, তাহলে তো রিক্সাওয়ালার সাথেই তাদের তুলনা করা হবে🥴🤧। আর এই জন্য জানু বলে ডাকে। সোজাসুজি বাংলা ভাষায় গবেষণা করলাম 🤣🤣।

বি;দ্র:-আপনারা যারা প্রেমিক-প্রেমিকাকে এখনো জান বলে ডাকেন, তারা আজ থেকেই জানু বলে ডাকবেন। না হলে পরবর্তীতে অবস্থা খারাপ হবে।
 2 years ago 

বর্তমানে যে হারে প্রেমিকের হাতে প্রেমিকা খুন হয় কিংবা প্রেমিকার হাতে প্রেমিক খুন হয়। সেই সুবাদে বলা যায় একজন আরেকজনের জান হাতে নিয়ে ঘুরে। তাই একে অন্যকে জানু হিসেবে সম্বোধন করে। একটু এলোমেলো হলেই জান কবজ করার সুযোগ খোঁজে।

 2 years ago 

একেবারে সুন্দর একটি কথা বলেছেন আপনি এবং বাস্তবিক কথাই বলেছেন।

 2 years ago 

প্রেমিক-প্রেমিকারা একজন আরেকজনকে জানু বলে সম্বোধন করে কেন?

এই বিষয় সম্পর্কে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই৷ তবে বন্ধুবান্ধব এবং অন্যান্যদের দেখা বিষয়গুলো থেকে অভিজ্ঞতা নিয়ে এই বিষয়টি বলা যায় যে, যদি একজন অন্যজনকে জানু বলে সম্বোধন না করে তাহলে অন্য কেউ যদি তার জানুকে নিয়ে চলে যায়৷ তাই যখন দুজন দুজনকে জানু বলে ডাকে তখন অন্যরাও বুঝতে পারে যে তারা দুজনে সম্পর্কে জড়িত আছে। এটা তাদের সম্পর্কের একটি সিকিউরিটি হিসেবে কাজ করে। তাই অন্য কেউ ভুলেও কাউকে কোনো ধরনের প্রস্তাব দিতে আসে না। 😆😆😆

আসসালামু আলাইকুম 💗
আপনার ১০ টার ও বেশি পোস্টে আমি ভোট দিলাম আপনি একটু আমাকে সাপোর্ট করবেন 🥰

 2 years ago 

জানু শব্দটা মূলত একটা হাতিয়ার। এই শব্দ ব্যবহার করে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ঘায়েল করে। যেমন ধরেন,প্রেমিকার কসমেটিক্স কেনার টাকা দরকার, রেস্টুরেন্টের বিল দিতে টাকা দরকার, মোবাইল এমবি দরকার হলেই জানু বলে সম্বোধন করে। আবার অন্য দিকে প্রেমিক দেখলো প্রেমিকার বাবার অনেক টাকা। সেই টাকা আত্মসাৎ করতে জানু শব্দ ব্যবহার করে। খাঁটি বাংলা ভাষায় বললে জানু বলা মানে পাম দেওয়া, হা হা হা।😝😝

 2 years ago 

ভালোই অভিজ্ঞতা আছে দেখছি ভাইয়া। 😂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65095.85
ETH 1880.64
USDT 1.00
SBD 0.38